এক্সপ্লোর

Viral Video: ভাইরাল হওয়ার উগ্র কামনা, প্রাণের পরোয়া না করে ছাদ থেকে শূন্যে ঝুলে কিশোরী ! ক্ষুব্ধ নেটদুনিয়া

Viral Video girl hanging from temple terrace: ভাইরাল হওয়ার উগ্র কামনায় কত কীই না করেন ভ্লগাররা। ফের একবার তারই প্রতিফলন দেখা গেল নেটদুনিয়ায়।

Viral Video girl hanging from Temple terrace: কেউ দাদুর শ্রাদ্ধে সাজগোজ করে শশ্মানে যাচ্ছে। কেউ আবার দিদার শ্রাদ্ধে। অন্যদিকে আবার এইসবের নিন্দা-বিদ্রুপ করে রোস্ট ভিডিয়ো বানাচ্ছে ভাইরাল হতে চাওয়া আরও কিছু ভ্লগার। জনপ্রিয়তা কুড়োতে অনেকেই অনেকরকম স্টান্ট দেখিয়ে থাকেন। সম্প্রতি এক ভিডিয়োতে তেমনটাই দেখা গেল। মন্দিরের ছাদ থেকে একটি মেয়েকে একটি ছেলের হাত ধরে ঝুলতে দেখা যায়। শূন্যে ঝুলে ছিল ওই মেয়েটি। সেই সময় অন্য একজন সেই ভিডিয়ো শুট করেন। কিন্তু এই ভিডিয়ো দেখে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে নেটজগতে।

ভাইরাল হওয়ার কামনায়

ভ্লগারদের জগতের দিকে তাকালে দেখা যাবে, ভাল ভ্লগাররা যেমন রয়েছেন, তেমনই সস্তার জনপ্রিয়তা কুড়োনোর ভ্লগাররাও রয়েছেন। ভাইরাল হতে অনেকরকম স্টান্টের ভিডিয়ো দেখা যায় নেটদুনিয়ায়। কাউকে দেখা যায় বাইকের উপর স্টান্ট দেখাতে। কাউকে দেখা যায় রেললাইনের উপর দাঁড়িয়ে স্টান্ট দেখাতে। এবার ভিডিয়ো অবশ্য সেসব স্টান্টের সীমা ছাড়িয়ে গেল। অনেকটা সিনেমার ধাঁচে পাহাড থেকে পড়ে যাওয়ার অভিনয় করতে দেখা যায় ওই মেয়েটিকে। সেই সময় ছেলেটি তাঁর হাত ধরে বাঁচাচ্ছে, এমনটাও দেখা গিয়েছে। ভিডিয়োটি একটি মন্দিরের উপর থেকে শুট করা হয়। কিন্তু ঠিক কোথাকার এই ভিডিয়ো, তা জানা সম্ভব হয়নি। 

নেটিজেনদের প্রতিক্রিয়া

সাধারণত এই ধরনের ভাইরাল ভিডিয়ো প্রশংসা ও প্রচুর পরিমাণে ভিউস পাওয়ার জন্যই করা হয়ে থাকে। ভ্লগারদের আশা থাকে, সাহসের জন্য তাঁর প্রোফাইল রিচ পাবে। কিন্তু এই ক্ষেত্রে ব্যাপারটি তার উল্টো হয়। ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর থেকে প্রচুর মানুষ নিন্দায় মুখর হয়ে ওঠেন। অনেকেই কমেন্টে লেখেন, এই ধরনের ভিডিয়ো শুট করা একেবারেই উচিত নয়। কয়েকটা লাইকের জন্য বরং এটি নিজের প্রাণ নিয়ে খেলা।

দেখুন সেই ভিডিয়ো

নেটিজেনদের পুলিশকে অভিযোগ

ভিডিয়োটির কমেন্টে সেকশনে কিছু নেটিজেন পুলিশদের ট্য়াগ করেন। পুলিশকে এই ভ্লগারকে গ্রেফতার করার আর্জি জানান। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখনও পর্যন্ত পুলিশ কী ব্যবস্থা নিয়েছে তা জানা যায়নি। তবে নেটিজেনদের অনেকেই ক্ষুব্ধ হয়েছেন, তা বোঝা যায়। সিনেমায় এই ধরনের দৃশ্য সাধারণত ভিএফএক্স বা স্টান্টম্যানদের দিয়ে করানো হয়। তার সঙ্গে প্রচুর নিরাপত্তাও থাকে। কিন্তু এই ক্ষেত্রে সেসবের কোনও বালাই ছিল না।

আরও পড়ুন - Viral News: চিপসের মধ্যে মৃত ব্যাঙ ! খেতে খেতেই দেখতে পেল ৪ বছরের শিশু

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget