এক্সপ্লোর

Vitamin B 12 : কোন ৫ লক্ষণে চেনা যাবে B 12 ভিটামিনের অভাব ? ভিটামিন কমে গেলে কী করবেন

বারবার মুড স্যুইং হচ্ছে ? সমস্যা দেখা দিচ্ছে মস্তিষ্কে ? ভিটামিন B 12- এর অভাব নয়তো ? একবার চিকিৎসকের সঙ্গে কথা বলে নিন। দেখে নিন আর কী কী লক্ষণ দেখা দিতে পারে ভিটামিন B 12- এর হলে।

Vitamin B12 : নানা ভিটামিনে শরীরের নানা প্রয়োজন মেটে। ভিটামিনের সঠিক ও উপযোগী উপস্থিতি ছাড়া আমাদের শরীর সঠিকভাবে কাজ করতে পারে না। ভিটামিন B 12 শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি পুষ্টি উপাদান। এটি শুধু মস্তিষ্ক এবং স্নায়ুকে ভাল রাখে তাই না, বরং লোহিত রক্তকণিকা তৈরি এবং শরীরে শক্তি জোগানোর কাজও করে। মাংস, ডিম এবং দুগ্ধজাত সামগ্রী এর প্রধান উৎস। তবে যাঁরা নিরামিষ খান, তাঁদের মধ্যে এর অভাবের একটু ঝুঁকি থেকে যায়। দেখে নেওয়া যাক শরীরে ভিটামিন B 12 - এর অভাব দেখা দিলে, কী কী লক্ষণে সাধারণভাবে তা বোঝা যায়। ভিটামিন B 12 - এর অভাব কেন বিপজ্জনক, তাও দেখে নেওয়া দরকার। 

১. একটানা ক্লান্তি এবং দুর্বলতা

ভিটামিন বি ১২-এর অভাবের প্রথম এবং সাধারণ লক্ষণ হল একটানা ক্লান্তি। এই ভিটামিন শরীরে লোহিত রক্তকণিকা তৈরি করতে সাহায্য করে, যা শরীরের প্রতিটি অংশে অক্সিজেন সরবরাহ করে। এর অভাবে অক্সিজেনের সরবরাহ কমে যায় ফলে সবসময় একটা ক্লান্তিভাব ও দুর্বলতা অনুভব করেন আক্রান্ত।  পর্যাপ্ত ঘুমোনোর পরেও সতেজ অনুভব করবেন না এই ভিটামিনের অভাব হলে।

২. ফ্যাকাশে বা হলদেটে ত্বক

বি ১২-এর অভাবে শরীরে লোহিত রক্তকণিকা সঠিকভাবে তৈরি হয় না এবং রক্তাল্পতাও হতে পারে। এর কারণে ত্বক ফ্যাকাশে বা হালকা হলদেটে হতে শুরু করে। কখনও কখনও এটি জন্ডিসের মতো লক্ষণও দেখাতে পারে। ক্লান্তি আসার সঙ্গে সঙ্গে ত্বকের রং হলুদ হতে শুরু করলে, উপেক্ষা না করাই ভাল।

৩. ঝিনঝিন এবং ভারসাম্যের সমস্যা

শরীরের স্নায়ুগুলিকে সঠিকভাবে কাজ করানোর জন্য ভিটামিন বি ১২ প্রয়োজন। এর অভাবে স্নায়ুর Myelin Sheath-এর ক্ষতি হয়। এর কারণে হাত ও পায়ে ঝিনঝিন ভাব বাড়ে। অসাড়তা, সূচ ফোটানোর মতো অনুভূতি হয়। দীর্ঘদিন ধরে চিকিৎসা না করা হলে চলাফেরা করতে অসুবিধা হয়। এবং বারংবার পড়ে যাওয়ার সমস্যাও দেখা দিতে পারে। দেরি হলে এই ক্ষতি স্থায়ীও হয়ে যেতে পারে।

৪. মেজাজ এবং মস্তিষ্কের পরিবর্তন

কম বি ১২- ভিটামেনর মাত্রা মস্তিষ্ক এবং মানসিক স্বাস্থ্যের উপর সরাসরি প্রভাব ফেলে। এর অভাবে আক্রান্ত ব্যক্তি খিটখিটে মেজাজ, বিষণ্ণতা এবং উদ্বেগের মতো সমস্যায় পড়তে পারেন। এছাড়াও মনোযোগের অভাব, স্মৃতিভ্রংশ এবং "ব্রেন ফগ"-এর মতো সমস্যাও দেখা যায়। দীর্ঘদিন ধরে এর অভাব থাকলে বয়স্কদের মধ্যে ডিমেনশিয়া (স্মৃতিভ্রংশের গুরুতর রোগ)-র ঝুঁকি বেড়ে যায়।

৫. জিভে ফোলাভাব এবং মুখের ঘা

ভিটামিন বি ১২-এর অভাবে জিভ ফুলে যেতে পারে। জ্বালা ও ব্যথা হতে পারে। এই অবস্থাকে গ্লোসাইটিস (Glossitis) বলা হয়। কিছু মানুষের মুখে বারবার ঘা হয়। এর ফলে খাবার খেতে এবং কথা বলতেও সমস্যা হয়।

ভিটামিন বি ১২-এর অভাব কেন বিপজ্জনক ?

যদি বি ১২-এর অভাব সময়মতো শনাক্ত করা না যায়, তবে এটি রক্তাল্পতা, স্নায়ুর স্থায়ী ক্ষতি এবং মস্তিষ্কের নানা সমস্যা সৃষ্টি করতে পারে। গর্ভবতী মহিলাদের মধ্যে এর অভাবে শিশুর জন্মগত ত্রুটির ঝুঁকি বেড়ে যায়। এছাড়াও শরীরে হোমোসিস্টিন (Homocysteine) নামক উপাদান বৃদ্ধি পাওয়ার কারণে হৃদরোগের ঝুঁকিও বাড়ে।

কীভাবে বাঁচবেন ?

যদি আপনার ভিটামিন বি ১২-এর অভাব থাকে, তাহলে আপনি কীভাবে নিজেকে সুরক্ষিত রাখতে পারেন, দেখে নেওয়া যাক

  • সুষম এবং স্বাস্থ্যকর খাবার খান।
  • ডায়েটে ডিম, দুধ, দই, পনির, মাছ এবং মাংসের মতো খাবার রাখুন।
  • ভেগান বা নিরামিষাশীরা ডাক্তারের পরামর্শে বি ১২ সাপ্লিমেন্ট নিতে পারেন।
  • সময়মতো ব্লাড টেস্ট করে বি ১২-এর মাত্রা পরীক্ষা করতে থাকুন।
  • অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

 

ডিসক্লেমার : প্রতিবেদনে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনে অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
Cyclospora Outbreak : ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?
ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?
Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget