এক্সপ্লোর

Vitamin C Deficiency: আপনার শরীরে ভিটামিন সি- এর ঘাটতি হয়েছে বুঝতে পারবেন কোন কোন উপসর্গ দেখে ?

Vitamin C Deficiency Symptoms: ফ্যাকাশে ত্বক, মাথায় ঝিম ধরা ভাব- মূলত এগুলি অ্যানিমিয়ার উপসর্গ। কিন্তু এই জাতীয় লক্ষণ আপনার শরীরে ভিটামিন সি- এর ঘাটতির কারণেও দেখা দিতে পারে। 

Vitamin C Deficiency: আমাদের শরীর ভিটামিনের (Vitamins) অভাব হলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। এর মধ্যে যদি ভিটামিন সি- এর ঘাটতি (Vitamin C Deficiency) হয় তাহলে ত্বকের এবং চুলের প্রভূত ক্ষতির পাশপাশি আরও অনেক ধরনের সমস্যা হতে পারে। আপনার শরীরে ভিটামিন সি- এর ঘাটতি রয়েছে সেটা বুঝবেন কী কী লক্ষণ দেখে, একনজরে দেখে নিন সেই তালিকা। 

  • আপনার যদি সবসময় ক্লান্ত লাগে, অল্প কাজ করে হাঁপিয়ে যান, অল্প পরিশ্রমে পরিশ্রান্ত লাগে তাহলে এই অত্যধিক ক্লান্তির কারণ ভিটামিন সি- এর অভাব হতে পারে। সারাক্ষণ ক্লান্তিভাব থাকলে সতর্ক হোন সময়ে থাকতে থাকতেই। 
  • শরীরের বিভিন্ন জয়েন্ট অর্থাৎ গাঁট অংশ এবং পেশীর মধ্যে যদি ব্যথা হয় তাহলে এর পিছনে কারণে আমাদের শরীরে ভিটামিন সি- এর ঘাটতি হতে পারে। এইভাবে যন্ত্রণা হলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। 
  • ভিটামিন সি আমাদের শরীরে কোলাজেন নামক একটি প্রোটিন উৎপাদনে সাহায্য করে। যদি আমাদের শরীরে ভিটামিন সি- এর ঘাটতি হয় তাহলে এই কোলাজেন সঠিক পরিমাণে উৎপন্ন হয় না। যদি দেখেন আপনার শরীরে হওয়া কোনও ক্ষতস্থান শুকোতে অনেকদিন সময় লাগছে তাহলে বুঝবেন ভিটামিন সি- এর ঘাটত রয়েছে আপনার শরীরে। 
  • ভিটামিন সি- এর ঘাটতি হলে আমাদের ত্বক খুবই রুক্ষ এবং শুষ্ক হয়ে যায়। ত্বকের জেল্লা হারিয়ে যায়। নির্জীব হয়ে পড়ে ত্বক। 
  • অনেকসময় দেখা যায় আমাদের দাঁতে কিংবা মাড়িতে ইনফেকশন হয়েছে। মাড়ি থেকে রক্ত পড়ছে। মুখের ভিতর কোনওভাবে ঘা হয়ে গিয়েছে। এই জাতীয় সমস্যা দেখা দিলে বুঝবেন আপনার শরীরে ভিটামিন সি- এর অভাব রয়েছে। 
  • ফ্যাকাশে ত্বক, মাথায় ঝিম ধরা ভাব- মূলত এগুলি অ্যানিমিয়ার উপসর্গ। কিন্তু এই জাতীয় লক্ষণ আপনার শরীরে ভিটামিন সি- এর ঘাটতির কারণেও দেখা দিতে পারে। 
  • এমনকি ভিটামিন সি- এর অভাব বা ঘাটতি হলে আমাদের মানসিক চাপ, অবসাদ মূলত স্ট্রেস বৃদ্ধি পেতে পারে। কিন্তু এই জাতীয় লক্ষণগুলি দেখা দেওয়া মানেই ভিটামিন সি- এর ঘাটতি হওয়া নয়। তাই নিজে নিজে ওষুধ খেতে যাবেন না। বরং এ জাতীয় উপসর্গ দেখা দিলে সতর্ক হোন, চিকিৎসকের পরামর্শ নিন। 

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Amstel Adda: কলকাতার আড্ডা, বন্ধুত্ব আর স্মৃতিকে উদযাপন করছে Amstel Grande প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার
কলকাতার আড্ডা, বন্ধুত্ব আর স্মৃতিকে উদযাপন করছে Amstel Grande প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Cancer: সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
Plague in Russia: নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০

ভিডিও

Kakoli Ghosh Dastidar | আমরা NDA-র সবচেয়ে বড় শরিক, পুরভোটে ফের BJP-NCPI জোটের সওয়াল কাকলি ঘোষ দস্তিদারের | ABP Ananda
Kakoli Ghosh Dastidar : কিছু কিছু জায়গায় নিশ্চিতভাবে প্রার্থী দাঁড় করাতে এবং জেতাতে চাই : কাকলি
Buxa Tiger | ৩ ঘণ্টা লড়াইয়ের পর অবশেষে জালে বক্সার বাঘিনী | #abpananda
BJP Rally News : শিলিগুড়ি-হাওড়া গণতন্ত্র বাঁচাও-এর ডাক দিয়ে BJP-র মিছিল | ABP Ananda
Islampur Chaos : পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে রণক্ষেত্র ইসলামপুর! | ABP Ananda | BJP News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget