এক্সপ্লোর

Headache: মাথা ব্যথা কখন ‘মাথা ব্যথা’র কারণ ? কোন লক্ষণ দেখে সতর্ক হবেন ?

Headache Reasons And Types: মাথা ব্যথা নিয়ে কখন চিন্তা না করলেই নয় ? কোন কোন লক্ষণ দেখে সতর্ক হতে হবে জেনে রাখা ভাল।

কলকাতা: অনেককেই বলতে শোনা যায়, মাথা আছে যখন, মাথা ব্যথাও থাকবে। তাছাড়া, রোজকার জীবনে কতশত কাজ, ঝামেলা, অশান্তি ও সমস্যা সামাল দিতে হয়। সব সামলানোর পর মাথাও ক্লান্ত হয়ে পড়ে। আর তখনই শুরু হয়ে যায় মাথা ব্যথা। অনেকেই সাধারণ ব্যথার ওষুধ খেয়ে শুয়ে পড়েন। কেউ কেউ আবার মাথায় তেল মালিশ করে আরাম পান। কিন্তু কিছু ক্ষেত্রে মাথা ব্যথা সামান্য় মাথা ব্যথায় আটকে থাকে না। বরং তার থেকে আরও বড় সমস্যার সূত্রপাত হতে পারে। সম্প্রতি এই নিয়েই কথা বললেন কিছু চিকিৎসক। মাথা ব্যথার নানা দিক তারা তুলে ধরলেন তাঁদের কথায়।

মাথা ব্যথা নিয়ে মাথা ব্যথা কখন

কখনও কখনও গুরুতর রোগের লক্ষণও হতে পারে মাথা ব্যথা। তখন এই ব্যাপারে সতর্ক না হলেই নয়। কারণ মাথা ব্যথা থেকে শারীরিক অক্ষমতা আসতে পারে। এমনকি মৃত্যুর কারণ হতে পারে বলেও জানালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক সুধীর কুমার। নিজের সমাজমাধ্যমের পোস্টে তিনি লেখেন, ঘন ঘন মাথা ব্যথার সমস্য়াকে তাই একেবারেই অবহেলা করা ঠিক নয়।

মাইগ্রেন ও মাথা ব্যথা

বেশিরভাগ ক্ষেত্রেই মাথা ব্যথার বড় কারণ মাইগ্রেন। তবে সব ক্ষেত্রে তা হয় না। বরং কিছু ক্ষেত্রে মাথা ব্যথা অভ্যন্তরীণ রক্তক্ষরণ থেকে হতে পারে। সাবঅ্যারাকনয়েড হেমারেজ তেমনই একটি রক্তক্ষরণ। যা মৃত্যুর কারণ হতে পারে। 

সদগুরুর মাথার যন্ত্রণা

সম্প্রতি মাথার যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সদগুরু। মস্তিষ্কের ভিতর রক্তক্ষরণই ছিল তাঁর মাথার যন্ত্রণার কারণ। তবে রক্তক্ষরণ ছাড়াও মাথা ব্যথা হতে পারে। তেমনই মাথা ব্যথার পশ্চাতে থাকতে পারে টিউমার। স্নায়ুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক সুধীরের মতে, মাথা ব্যথার কারণে ঘুম ভেঙে গেলে, হাঁটতে গেলে মাথার যন্ত্রণা হলে, বমি পেলে, কোনও জিনিস দুটো দেখলে তা টিউমারের লক্ষণ হতে পারে।

ব্রেন টিউমার থেকে স্ট্রোকের আশঙ্কা

ব্রেন টিউমার ঠিক সময় ধরা না হলে তা থেকে স্ট্রোকের আশঙ্কা থাকে। যা আরও বিপজ্জনক। স্ট্রোক থেকে বেঁচে ফেরা গেলেও অঙ্গহানির ভয় থাকে। শরীরের কোনও অংশ অক্ষম হয়ে যেতে পারে। আবার মেনিনজাইটিস অর্থাৎ ব্রেনের আবরণ মেনিনজেসের রোগের কারণেও মাথায় প্রচন্ড যন্ত্রণা হতে পারে। তাই মাথার যন্ত্রণা হলে তাকে কোনওমতেই অবহেলা করা ঠিক নয়।

আরও পড়ুন - Health Research: সুগার লেভেল মেপে দেবে ১০ টাকার কাগজ!

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget