এক্সপ্লোর

World Obesity Day : ওজন কমানোই মিশন? তবুও মনের সুখে খেতে পারেন এই ধরনের চিপস

পুষ্টিবিদরা পরামর্শ দিচ্ছেন যে, আপনি বাড়িতেই সব্জি দিয়ে স্বাস্থ্যকর চিপস তৈরি করে নিতে পারেন।

কলকাতা : অতিরিক্ত মেদ ( Fat ) কিংবা অতিরিক্ত ওজন ( Obesity ) , কোনওটাই ভালো নয়। অতিরিক্ত ওজনের ফলে আমাদের শরীরে অনেক রকমের সমস্যা দেখা দিতে পারে। অন্য অনেক রোগেরও কারণ হয় শরীরের অতিরিক্ত মেদ। তাই সেই সমস্ত রোগের হাত থেকে বাঁচতে সবার আগে দরকার অতিরিক্ত ওজন কমানো ( Weight Loss ) । আর সেই ওজন কমাতে আমরা কত কিই না করে থাকি। জিমে গিয়ে ঘাম ঝরানো, অন্যান্য শরীরচর্চা থেকে শুরু করে ডায়েট মেনে খাবার খাওয়া। এই ডায়েট মেনে খাবার খেতে গিয়ে লোভনীয় খাবারগুলোকে মন না চাইলেও 'না' বলতেই হয়। 

আপনার মনও কি চিপস চিপস করে না?

বর্তমানে আপনি যদি সোশ্যাল মিডিয়া বিশেষ করে ইনস্টাগ্রামের পোস্ট দেখতে থাকেন, তাহলে সেখানে দেখা যায়, বেশিরভাগ মানুষই ওজন কমানো নিয়ে কথা বলছেন বা পোস্ট করছেন। সেসব দেখে আপনারও হয়তো ইচ্ছে হল, বাকিদের মতো আপনিও পছন্দের সমস্ত হাই ক্যালরি যুক্ত খাবারকে এবার বিদায় জানিয়ে ওজন কমানো শুরু করে দেবেন। কিন্তু বিদায় জানাবো বললেই তো আর হয় না। মনে করুন আপনার পাশেই কেউ চিপস খাচ্ছেন। আর ডায়েটে থাকার জন্য আপনার চিপস খাওয়া বারণ। তখন আপনার মনও কি চিপস চিপস করে উঠবে না? তাই বিশেষজ্ঞরা এবার আপনার মনের কথা শুনেই পরামর্শ দিচ্ছেন এমন কয়েকটা চিপসের, যা আপনি বাড়িতেই তৈরি করতে পারবেন। পাশাপাশি সেগুলোতে ক্যালোরিও থাকবে না। অর্থাৎ, এই চিপস আপনার মনও ভরাবে অথচ শরীরে ক্ষতি করবে না।

বাড়িতেই সব্জি দিয়ে চিপস

এবার আপনি হয়তো ভাবতে পারেন, চিপস কী করে স্বাস্থ্যকর এবং কম ক্যালরির হতে পারে, তাই তো? পুষ্টিবিদরা পরামর্শ দিচ্ছেন যে, আপনি বাড়িতেই সব্জি দিয়ে চিপস তৈরি করে নিতে পারেন। আপনি বেগুন দিয়ে বাড়িতেই চিপস তৈরি করে নিতে পারেন। যা আপনার স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী। তাঁরা জানাচ্ছেন, বেগুনে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্টস রয়েছে। পাশাপাশি বেগুন ওজন কমানোর সঙ্গে সঙ্গে হৃদরোগ প্রতিরোধ করতেও সাহায্য করে! বেগুন না -পসন্দ হলে খেতে পারেন বেল পিপারও। মন চাইলে অন্য সবজিও চলতে পারে। 

 চিপস তৈরি করতে হলে প্রথমে পাতলা পাতলা করে সবজিগুলোকে কেটে নিতে হবে। এবার একটা বেকিং ট্রে-তে বেগুনের টুকরোগুলো দিয়ে তাতে সামান্য তেল ব্রাশ করে নুন, গোলমরিচ দিয়ে সোনালি রঙ হওয়া পর্যন্ত বেক করে নিন। বেক করার পাশাপাশি আপনি এয়ার ফ্রাইও করতে পারেন। ব্যস, আপনাকে আর বাজার থেকে ক্ষতিকর ক্যালোরিযুক্ত চিপস খেতে হবে না। নিজেই বাড়িতে স্বাস্থ্যকর চিপস তৈরি করে নিন।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Knee Pain : হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
Cyclospora Outbreak : ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?
ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget