এক্সপ্লোর

Diabetes Symptoms: পায়ের ৪ লক্ষণেই ধরা পড়বে সুগার ! কখন সতর্ক হবেন ?

Diabetes Symptoms in Foot: পায়ের চারটি লক্ষণই সুগার আছে কি না বলে দেবে। কখন সতর্ক হবেন জেনে নিন।

কলকাতা: আধুনিক জীবনযাপনের সঙ্গে একটি রোগ জড়িয়ে রয়েছে। বিশেষজ্ঞদের কথায় এটি মেটাবলিক সিনড্রোম। আর এই মেটাবলিক সিনড্রোমের মধ্যে একটি রোগ খুবই পরিচিত। সেটির নাম ডায়াবেটিস (Diabetes)। খাবার খেলে রক্তে সুগার মাত্রা বেড়ে যায়। কিন্তু আমাদের শরীরের একটি হরমোন ইনসুলিন তাকে নিয়ন্ত্রণে রাখে। এই হরমোনের পরিমাণ ঠিক না থাকলে সুগারের পরিমাণ বাড়তে থাকে। 

বেশিরভাগ রোগীরই সুগার হঠাৎ কোনও কারণে হয় না। দীর্ঘদিনের অনিয়ম থেকে এই রোগ বাসা বাঁধে শরীরে (যাদের টাইপ ১ ডায়াবেটিস রয়েছে, তাদের কথা আলাদা)। তবে সুগার হল কি না তা বোঝার বেশ কিছু উপায় রয়েছে। সুগার হল কি না তা বলে দেব পায়ের কিছু লক্ষণ। এর জন্য কিছু লক্ষণের উপর নজর রাখতে হবে।

সুগার হলে পায়ে কী কী লক্ষণ দেখা যায় (Diabetes symptoms on foot) ?

  • পায়ে বারবার টান ধরা - ডায়াবেটিস থাকলে পেরিফেরাল ভাসকুলার ডিজিজের ঝুঁকি বেড়ে যায়। পেরিফেরাল মানে শরীরের বাইরের দিকের অংশ। এই অংশে রক্তনালির সমস্যা হয়। রক্তে সুগার বেড়ে গেলে পায়ে ঘন ঘন টান ধরে। এই লক্ষণ দেখলে সতর্ক হতে হবে।
  • পা ফোলা বেড়ে যাওয়া - রক্তে সুগারের মাত্রা বাড়তে থাকলে পা ফোলার সমস্যা হতে পারে। অনেকের অন্য কিছু রোগের কারণেও পা ফুলে যায়। তবে ঘন ঘন এমনটা হচ্ছে কি না সেদিকে নজর দিতে হবে। তেমনটা হলে ডায়াবেটিসের লক্ষণ হতে পারে।
  • পা অবশ হয়ে যাওয়া - সাধারণত অনেকক্ষণ একভাবে বসে থাকলে পা অবশ হয়ে যায়। তবে ঘন ঘন পা অবশ হলে অতিরিক্ত সুগার থাকতে পারে রক্তে। তাই এই উপসর্গ দেখলে সাবধান হোন।
  • পায়ে ঝিঁঝিঁ ধরা - গায়ে মাঝে মাঝেই কাঁটা দেয়। একই লক্ষণ হতে পারে পায়েও। যাকে ঝিঁঝিঁ ধরা বলে। ঘন ঘন পায়ে ঝিঁঝিঁ ধরলে সতর্ক হতে হবে। এটি বেশি সুগারের লক্ষণ হতে পারে।

ডায়াবেটিসের অন্যান্য কিছু উপসর্গ (Diabetes symptoms)

  • বার বার প্রস্রাব হতে পারে। সাধারণত রাতের দিকে এই সমস্যা বেড়ে যায়।
  • ঘন ঘন জলতেষ্টা বেড়ে যায়।
  • খিদেও বেড়ে যায়। মাঝে মাঝেই খিদে চাগাড় দেয়। পাল্লা দিয়ে বাড়ে খাবার খাওয়ার প্রবণতাও।
  • এছাড়াও, ভীষণ ক্লান্ত লাগে।

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আরও পড়ুন - Kidney Beans Benefits: সুগার, লিপিড ছাড়াও বড় রোগ বাগ মানে এই বীজের ‘মন্ত্রে’!

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget