এক্সপ্লোর

Glowing Skin: ত্বকের জেল্লা বজায় রাখতে রোজের মেনুতে রাখুন জিঙ্ক সমৃদ্ধ খাবার, কী কী খেতে পারেন?

Zinc Rich Foods: বিশেষজ্ঞরা হামেশাই বলে থাকেন, শুধু বিভিন্ন উপকরণ ত্বকের মধ্যে লাগিয়ে রাখলে প্রকৃত রূপচর্যা হয় না। এর সঙ্গে প্রয়োজন সঠিকভাবে খাওয়াদাওয়া করা।

Glowing Skin: ত্বকের পরিচর্যায় (Skin Care) যেমন বিভিন্ন ভিটামিন (Vitamins) প্রয়োজন, তেমনই দরকার হয় বিভিন্ন মিনারেলস (Minerals) বা খনিজ উপকরণ। এই তালিকায় রয়েছে জিঙ্ক (Zinc)। এই মিনারেল কোলাজেন উৎপাদনে সহায়তা করে। তার ফলে আপনার ত্বক থাকে মোলায়েম এবং উজ্জ্বল। বিশেষজ্ঞরা হামেশাই বলে থাকেন, শুধু বিভিন্ন উপকরণ ত্বকের মধ্যে লাগিয়ে রাখলে প্রকৃত রূপচর্যা হয় না। এর সঙ্গে প্রয়োজন সঠিকভাবে খাওয়াদাওয়া করা। তাই প্রতিদিনের জীবনে জিঙ্ক সমৃদ্ধ কিছু খাবার আপনি যোগ করতে পারবেন। এর মাধ্যমে ত্বকের যত্ন হবে। 

নাটস অর্থাৎ বিভিন্ন ধরনের বাদাম- আখরোট, পেস্তা, কাজুবাদাম, ব্রাজিল নাট- এইসব বাদামের মধ্যে রয়েছে ভরপুর জিঙ্ক। এছাড়াও রয়েছে হেলদি ফ্যাট এবং সেলেনিয়াম নামের একটি উপকরণ। বাদামের মধ্যে থাকা এইসব উপকরণ ত্বক উজ্জ্বল রাখতে সারাবছর সাহায্য করবে।

Legumes- মূলত বিভিন্ন ডালজাতীয় খাবার বা ডালজাতীয় দানাশস্যকে বলা হয় Legumes। এই তালিকায় রয়েছে মুসুর ডাল। এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে জিঙ্ক। মুসুর ডাল বেটে আপনি ফেসপ্যাক হিসেবেও ব্যবহার করতে পারেন। এর ফলে ত্বকের কালচে দাগছোপ দূর হয় এবং উজ্জ্বলতা বাড়ে।

ডিম- প্রোটিনের পাশাপাশি এই খাবারে রয়েছে প্রচুর জিঙ্ক। এছাড়াও রয়েছে লুটেন বা লুটিন জাতীয় উপকরণ। এই নির্দিষ্ট উপকরণ ত্বকের ইলাস্টিসিটি বাড়াতে সাহায্য করে। আর জিঙ্কের মাধ্যমে ত্বকের উজ্জ্বল ভাব বজায় থাকে। 

কুমড়োর বীজ- কুমড়োর বীজে রয়েছে প্রচুর পরিমাণে জিঙ্ক এবং অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় উপকরণ। এছাড়াও রয়েছে সেলেনিয়াম, ভিটামিন এ এবং সি। ত্বকের স্বাস্থ্য ভাল রাখার জন্য এইসব উপকরণই কাজে লাগে। বাঙালি বাড়িতে বিভিন্ন রান্নায় কুমড়োর বীজ ব্যবহারও করা হয়। 

ত্বকের পরিচর্যার জন্য প্রতিদিন আমরা বিভিন্ন ভাবে যত্ন নিয়ে থাকি। একাধিক উপকরণও ব্যবহার করি ত্বকের পরিচর্যার জন্য। এর মধ্যে বেশিরভাগই কেমিক্যাল মিশ্রিত বাজারচলতি প্রোডাক্ট। কিন্তু আমাদের চারপাশেই রয়েছে এমন কিছু উপকরণ যা প্রাকৃতিক এবং দারুণ ভাবে ত্বকের যত্নে কাজে লাগে। ত্বকের বিভিন্ন সমস্যা দূর করার ক্ষেত্রে এইসব প্রাকৃতিক উপকরণ মাঝে মাঝে ম্যাজিকের মতো কাজ করে। এই তালিকায় রয়েছে কফি, যা স্ক্রাবার হিসেবে ব্যবহার করা যায়। এছাড়াও রয়েছে হলুদ গুঁড়ো। বাড়িতে ফেসপ্যাক তৈরি করলে হলুদ গুঁড়ো মিশিয়ে নিতে পারেন। এর পাশাপাশি মধু, কাঁচা দুধ, অ্যালোভেরা জেল, ব্যবহার করা গ্রিন টি-এর টি ব্যাগ, লেবুর রস- এইসব দিয়েও প্রতিদিন ত্বকের পরিচর্যা করা যায়।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

আরও পড়ুন- অফিসের কাজের চাপে একঘেয়ে জীবন, কীভাবে থাকবেন হাসিখুশি-প্রাণোচ্ছ্বল? রইল সহজ কিছু টিপস

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget