এক্সপ্লোর
হলদিয়ায় মা-মেয়ের খুনে গ্রেফতার আরও ১
গতকাল রাতে শুকদেব দাস নামে আরও এক অভিযুক্তকে হলদিয়ার দুর্গাচক থেকে গ্রেফতার করে পুলিশ।

হলদিয়া: হলদিয়ায় মা-মেয়েকে খুন করে দেহ জ্বালিয়ে দেওয়ার ঘটনায় আরও ১ জনকে গ্রেফতার করল পুলিশ। এনিয়ে ধৃতের সংখ্যা হল ৩। দোষীদের কঠোর শাস্তির দাবিতে আজ জেলা পুলিশ সুপারের অফিস ঘেরাওয়ের ডাক দিয়েছে বিজেপির মহিলা মোর্চা। গতকাল রাতে শুকদেব দাস নামে আরও এক অভিযুক্তকে হলদিয়ার দুর্গাচক থেকে গ্রেফতার করে পুলিশ। এর আগে গ্রেফতার হয় মূল অভিযুক্ত সাদ্দাম হোসেন ও তার এক সঙ্গী। পাশাপাশি মা-মেয়েকে খুন করে দেহ জ্বালিয়ে দেওয়ার ঘটনায় মূল অভিযুক্ত সাদ্দাম তৃণমূল কর্মী বলে বিজেপি দাবি করায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। আজ জোড়া খুনের ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবিতে জেলা পুলিশ সুপারের অফিস ঘেরাওয়ের ডাক দিয়েছে বিজেপির মহিলা মোর্চা। থাকবেন মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়। এর আগে দোষীদের শাস্তি চেয়ে এলাকায় মিছিল করে তৃণমূলও।
Before You Go
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!






















