এক্সপ্লোর

Odisha Prisoners Test Positive : করোনার হানা সংশোধনাগারে, ওড়িশায় সংক্রমিত ১২০ জন বন্দি

করোনার দাপট এবার সংশোধনাগারে। ওড়িশার জেলে করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ২জন। বাকি ১২০ জন বন্দির করোনা পরীক্ষার রেজাল্ট পজিটিভ এসেছে। বেগতিক দেখে ৪৪৯ জন বন্দিকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে।

ভুবনেশ্বর : করোনার দাপট এবার সংশোধনাগারে। ওড়িশার জেলে করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ২ জন। বাকি ১২০ জন বন্দির করোনা পরীক্ষার রেজাল্ট পজিটিভ এসেছে। বেগতিক দেখে ৪৪৯ জন বন্দিকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে।

সুরক্ষিত নয় সংশোধনাগারও। বাইরের সঙ্গে সঙ্গে চার দেওয়ালের মধ্যেও থাবা বসিয়েছে করোনা। ওড়িশায় সংশোধনাগারের পরিস্থিতি নিয়ে উদ্বেগে রয়েছে খোদ প্রশাসন। রাজ্যের ডিআইজি কারা শুভকান্ত মিশ্র জানিয়েছেন, ইতিমধ্যেই দুজন বন্দি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। কোভিড পরীক্ষায় বন্দিদের ১২০ জনের করোনা ধরা পড়েছে। যাদের শারীরিক অবস্থা জটিল, তাদের কোভিড হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বাকি ৪৪৯ জন বন্দিকে ৯০ দিনে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে।

ডিআইজি মিশ্র, জানিয়েছেন, কোভিডের গ্রাফ বৃদ্ধি পাওয়ায় পটনাগড় সাব জেল ও বরহমপুর জেলকে কোভিড কেয়ার সেন্টারে বদলে দেওয়া হয়েছে। কোভিড পরিস্থিতিতে বন্দিদের শারীরিক অবস্থার ওপর নজর রাখা হচ্ছে। ওড়িশার কোভিড বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে ১২,৩৯০ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার এই সংখ্যাটা ছিল ১০,৬৪৯ জন। মাত্র একদিনে অনেকটাই বেড়ে গিয়েছে করোনা পজিটিভের সংখ্যা।

শুক্রবারের হিসেব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মারা গিয়েছেন ২২ জন। তবে আশার খবর, করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৮৬৬৫ জন। নতুন করোনা আক্রান্তদের মধ্যে ৬৯৩৮ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। রাজ্য সরকারের তথ্য বলছে, ১,০৭,৬৯,৩১২ নমুনা পরীক্ষা করেছে স্বাস্থ্য দফতর। রাজ্যে সবথেকে খারাপ অবস্থা বারগড় জেলায় । গত ২৪ ঘণ্টায় এই জেলায় ৫০৭ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। রাজ্যের ৩১টি জেলার মধ্যে সবথেকে খারাপ অবস্থা এই জেলার। 

দেশের করোনা পরিস্থিতি বলছে, বিভিন্ন রাজ্যে বেড়েই চলেছে সংক্রমণের গ্রাফ। বেগতিক দেখে এখন তড়িঘড়ি ভ্যাকসিন উৎপাদন বাড়ানোর কথা ভেবেছে কেন্দ্রীয় সরকার। গতকালই নীতি আয়োগের সদস্য ভিকে পল জানান, দেশে ভ্যাকসিনের অভাব দূর করতেই এবার একমত হয়েছে কেন্দ্রীয় সরকার ও ভারত বায়োটেক। এ প্রসঙ্গে নীতি আয়োগের সদস্য ভিকে পল বলেন, ''জনগণ বলছে, কোভ্যাকসিনের উৎপাদনের দায়িত্ব আরও কোম্পানির হাতে দেওয়া হোক। আমি এটা বলতে পেরে খুশি যে, ভারত বায়োটেকের সঙ্গে এই বিষয়ে আমাদের আলোচনা হয়েছে। কোম্পানি এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।''

সেরা শিরোনাম

CJP Protest: ফের যন্তর মন্তরের মতো আন্দোলনে বসার হুঁশিয়ারি সিজেপি নেতা অভিজিৎ দীপকের
ফের যন্তর মন্তরের মতো আন্দোলনে বসার হুঁশিয়ারি সিজেপি নেতা অভিজিৎ দীপকের
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা

ভিডিও

Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget