এক্সপ্লোর

এবার যোধপুরের হাসপাতালে একমাসে ১৪৬ শিশুর মৃত্যু, কর্তৃপক্ষের দাবি সংখ্যা ‘গ্রহণযোগ্য’

হাসপাতাল কর্তৃপক্ষের সাফাই, যত সংখ্যক শিশু ভর্তি হয়েছিল ডিসেম্বরে, সেই তুলনায় মৃত্যুর সংখ্যা অনেক কম।

যোধপুর: রাজস্থানের কোটার লোন হাসপাতাল থেকে যখন একের পর এক শিশুমৃত্যুর খবর আসছে, ঠিক সেই সময় ওই রাজ্যেরই আরেকটি শহর থেকেও একমাসে শতাধিক শিশুমৃত্যুর খবর প্রকাশ্যে এল। সংবাদসংস্থার খবর, যোধপুরের ডক্টর সম্পূর্ণানন্দ মেডিক্যাল কলেজে গত একমাসে ১৪৬ জন শিশুমৃত্যু হয়েছে। যদিও, হাসপাতাল কর্তৃপক্ষের সাফাই, যত সংখ্যক শিশু ভর্তি হয়েছিল ডিসেম্বরে, সেই তুলনায় মৃত্যুর সংখ্যা অনেক কম। তাদের আরও দাবি, ওই হাসপাতালে বহু সঙ্কটজনক শিশু আসে। অনেকক্ষেত্রে অন্য হাসপাতাল থেকে তাদের পাঠিয়ে দেওয়া হয়। সেক্ষেত্রে, শিশুদের যা শারীরিক অবস্থা থাকে, তাতে তাদের বাঁচানো মুশকিল হয়ে পড়ে। মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল এসএস রাঠোর বলেন, আমরা পশ্চিম রাজস্থানের সর্ববৃহৎ হাসপাতাল। আমাদের কাছে যোধপুর এইমস থেকেও শিশুদের রেফার করা হয়। শুধু ডিসেম্বরেই ৪,৬৮৯ শিশু ভর্তি হয়েছে। এরমধ্যে ১৪৬ জন মারা গিয়েছে। অর্থাৎ, পরিসংখ্যানের বিচারে মাত্র ৩ শতাংশ শিশুর মৃত্যু হয়েছে। যা আমার কাছে গ্রহণযোগ্য। তিনি যোগ করেন, সকলেই মৃত্যুর সংখ্যা দেখছে। কিন্তু, ভর্তির সংখ্যা বিচার করছে না। এদিকে, কোটার জেকে লোন হাসপাতালে ডিসেম্বরে শিশুমৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১০৭। গতকালই, হাসপাতাল পরিদর্শনে যায় কেন্দ্রীয় প্রতিনিধিদল এবং গোটা বিষয়টি সম্পর্কে তথ্য সংগ্রহ করে। এর আগে, তিন সদস্যের কমিটি গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছিল রাজস্থান সরকারও। শিশুমৃত্যুর ঘটনায় তারা হাসপাতালকে ক্লিনচিট দেয়। ওই কমিটি জানায়, লোন হাসপাতালে পরিকাঠামোগত খামতি রয়েছে। তা অবিলম্বে ঠিক করা প্রয়োজন। তবে, রাজ্যে শতাধিক শিশুমৃত্যুর ঘটনায় রাজস্থান সরকারকে নোটিস জারি করে জাতীয় মানবাধিকার কমিশন। গোটা বিষয়টি নিয়ে চার সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে মুখ্যসচিবকে নির্দেশ দেওয়া হয়েছে। কমিশন আরও জানায়, রাজ্যকে নিশ্চিত করতে হবে, হাসপাতালগুলিতে পরিকাঠামো ও স্বাস্থ্য পরিষেবার উন্নতি ঘটাতে, ভবিষ্যতে যাতে এধরনের ঘটনা না ঘটে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Amit Shah on Suvendu Adhikari: অনুপ্রবেশে 'জিরো টরালেন্স' মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
অনুপ্রবেশে 'জিরো টরালেন্স' মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
Swarup Biswas-Jui: আলাদা থাকছিলেন দীর্ঘদিন, এবার স্বরূপ বিশ্বাসের সঙ্গে আইনি বিচ্ছেদের পথে স্ত্রী জুঁই! রাজ্যের পালাবদলই কারণ?
আলাদা থাকছিলেন দীর্ঘদিন, এবার স্বরূপ বিশ্বাসের সঙ্গে আইনি বিচ্ছেদের পথে স্ত্রী জুঁই! রাজ্যের পালাবদলই কারণ?
TMC Councillor:
"অরূপ স্বরূপ কী করতেন..", ক্ষোভ উগরে দিলেন তৃণমূল কাউন্সিলর জুঁই বিশ্বাস
Shantanu Sinha Biswas: ক্যালকাটা পুলিশ সার্জেন্টস ইন্সটিটিউটে 'থ্রেট কালচার', ফের কাঠগড়ায় শান্তনু সিনহা বিশ্বাস
ক্যালকাটা পুলিশ সার্জেন্টস ইন্সটিটিউটে 'থ্রেট কালচার', ফের কাঠগড়ায় শান্তনু সিনহা বিশ্বাস

ভিডিও

Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা
Chokh Bhanga 6ta |কীভাবে আবেদন Annapurna Yojona-তে? কতদিন চলবে আবেদন প্রক্রিয়া? জানালেন মুখ্যমন্ত্রী
Chokh Bhanga Chota | ছাদ থেকে পড়ে মৃত্যু হল পরিচালক অনীক দত্তের, শোকের ছায়া টলিউডে | Anik Dutta

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
Embed widget