এক্সপ্লোর

স্কুল খুলতেই বিপত্তি! কেরলে করোনায় আক্রান্ত প্রায় দুশো পড়ুয়া

গত বছর ভারতে প্রথম করোনার হদিশ মেলে কেরলেই। নতুন করে ফের আক্রান্ত হওয়ার খবর মিলছে কেরলে।

তিরুবনন্তপুরম: স্কুল খুলতেই বিপত্তি কেরলে। সংবাদমাধ্যম সূত্রে খবর, স্কুল খোলার পরই রাজ্যের প্রায় ২০০ জন পড়ুয়া আক্রান্ত হয়েছে। শুধু তাই নয়, আক্রান্ত হয়েছেন প্রায় ৭২ জন শিক্ষক এবং শিক্ষাকর্মী।

গত মাসে স্কুল খোলার ছাড়পত্র দিয়েছে কেরল সরকার। মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা সহ একাধিক গাইডলাইন প্রকাশ করেছে পিনরাই বিজয়নের সরকার। ধাপে ধাপে স্কুল খুলেছে একাধিক জেলা। কিন্তু শেষরক্ষা হল না। কেরলের মালাপ্পুরম জেলায় ভাইরাসে আক্রান্ত হলেন পড়ুয়া সহ শিক্ষক এবং শিক্ষাকর্মীরা। প্রত্যেকেই দ্বাদশ শ্রেণির পড়ুয়া বলে জানা গিয়েছে। গত সপ্তাহে তাঁদের রিপোর্ট পজিটিভ আসে।

জেলার মেডিক্যাল অফিসার ডা. কে সাকিনা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, প্রথমে একজনের রিপোর্ট পজিটিভ আসে। তারপর সংশ্লিষ্ট পড়ুয়াদের সংস্পর্শে আসা বাকিদের নমুনা পরীক্ষা করা হয়। ওই অঞ্চলের বাকি স্কুলগুলিতেও নমুনা পরীক্ষা করা হয়। তাতেই অনেকের রিপোর্ট পজিটিভ এসেছে।

সব মিলিয়ে ৬৩৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। দুই স্কুলের মধ্যে একটায় ১৪৯ জন এবং অন্যটিতে ৪৩ জন পড়ুয়া আক্রান্ত হয়েছে। শিক্ষক ও শিক্ষাকর্মী সহ একটি স্কুলে ৩৯ জন, অন্যটিতে ৩৯ জন আক্রান্ত হয়েছেন।

গত বছর ভারতে প্রথম করোনার হদিশ মেলে কেরলেই। নতুন করে ফের আক্রান্ত হওয়ার খবর মিলছে কেরলে। এখনও পর্যন্ত রাজ্যে আক্রান্তের সংখ্যা ৯ লক্ষ ৬৮ হাজার ৪৩৮। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩ হাজার ৮৬৭।

ডিসেম্বর মাসের শেষে স্কুল খোলার সিদ্ধান্ত নেয় কেরল সরকার। দশম এবং দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য স্কুল খোলে রাজ্যে। মূলত প্র্যাক্টিক্যাল ক্লাস এবং কোনও বিষয়ে সমাধানের জন্য ক্লাস হয় স্কুলগুলিতে। একাধিক সময়ে, ন্যূনতম পড়ুয়া নিয়ে শুরু হয় ক্লাস।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP Leader's Death : মর্মান্তিক, ৭ তলা থেকে পড়ে মৃত্যু বিজেপি নেতার !
BJP Leader's Death : মর্মান্তিক, ৭ তলা থেকে পড়ে মৃত্যু বিজেপি নেতার !
Bollywood News: প্রয়াত অভিনেতা সুনীল আনন্দ, কিংবদন্তি দেব আনন্দের ছেলে, বিদেশের মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন
প্রয়াত অভিনেতা সুনীল আনন্দ, কিংবদন্তি দেব আনন্দের ছেলে, বিদেশের মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন
Japan Earthquake : উল্টে গেল আস্ত ট্রেন, দাউদাউ করে জ্বলছে বিল্ডিং; ভূমিকম্পে ধ্বংস্তূপে পরিণত বিশাল মল
উল্টে গেল আস্ত ট্রেন, দাউদাউ করে জ্বলছে বিল্ডিং; ভূমিকম্পে ধ্বংস্তূপে পরিণত বিশাল মল
PoK Firing: নির্বাচন ঘিরে উত্তপ্ত PoK, নির্বিচারে গুলি পাক সেনার, ২৪ ঘণ্টায় নিহত ২০, আহত ৫০
নির্বাচন ঘিরে উত্তপ্ত PoK, নির্বিচারে গুলি পাক সেনার, ২৪ ঘণ্টায় নিহত ২০, আহত ৫০

ভিডিও

Weather Update Today: দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা | Rain Update | ABP Ananda
NEET Protest: নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ Supreme Court-র
Sreelekha Mitra News: রাজ্যজুড়ে আরও একাধিক থানায় শ্রীলেখা মিত্রর নামে দায়ের হল অভিযোগ
TMC News: তোলাবাজির অভিযোগে কসবার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিজনলালের ছেলে সম্রাট গ্রেফতার
Medical Council: দীর্ঘদিন ধরে পদ ফাঁকা, মেডিক্যাল কাউন্সিলে ৩ নতুন সদস্য মনোনীত করল স্বাস্থ্য দফতর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget