এক্সপ্লোর

DRDO's anti-COVID drug : জরুরি ভিত্তিতে ব্যবহার করা যাবে কোভিড-প্রতিরোধী 2-DG ওষুধ, জানাল DRDO

কোভিড-প্রতিরোধী ওষুধ হিসাবে জরুরিকালে ব্যবহার করা যাবে ডিফেন্স রিসার্চের 2-DG ওষুধ। তবে এই ওষুধ দেওয়ার ক্ষেত্রেও রয়েছে একাধিক বিধিনিষেধ। যা নিয়ে মুখ খুলেছে DRDO।

নয়াদিল্লি: জরুরিকালে কোভিড রোগীর ওপর সংযুক্ত থেরাপি হিসাবে ব্যবহার করা যাবে ডিফেন্স রিসার্চের 2-DG ওষুধ। মঙ্গলবারই কোভিড-প্রতিরোধী ওষুধের বিষয়ে এমনই জানিয়েছে 'ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO)। তবে ব্যবহারের অনুমতি পেলেও ওষুধ নেওয়ার ক্ষেত্রে রয়েছে কিছু বিধিনিষেধ।

DRDO-র তরফে জানানো হয়েছে, ডাক্তারের প্রেসক্রিপশন মেনেই এই ওষুধ নেওয়া যেতে পারে। জরুরিকালীন পরিষেবায় হাসপাতালের তত্ত্বাবধানেই এই ওষুধ নেওয়া উচিত। ডাক্তারদের ওষুধ প্রয়োগের ক্ষেত্রেও কিছু বিধিনিষেধের কথা বলেছে অর্গানাইজেশন। সেখানে বলা হয়েছে, মাঝারি বা গুরুতর কোভিড রোগীর ক্ষেত্রে সর্বোচ্চ ১০ দিন এই 2-DG ওষুধ প্রয়োগ করা যেতে পারে।

এছাড়াও অনিয়ন্ত্রিত ডায়াবিটিস, গুরুতর হৃদরোগের সমস্যা, ARDS, হেপাটিক পেশেন্ট ছাড়াও রেচন বা মূত্রাশয় সম্পর্কিত রোগীর ওপর এই ওষুধ প্রয়োগ করা হয়নি। তাই কোনও কোভিড রোগীকে 2-DG ওষুধ দেওয়ার ক্ষেত্রে এই বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত ডাক্তারদের। সবথেকে বড় বিষয়, ডিফেন্স রিসার্সের এই ওষুধ ১৮ অনূর্ধ্ব, গর্ভবতী মহিলা বা 'ল্যাকটেটিং মাদারস'দের দেওয়া যাবে না। 

আগেই এই ওষুধে অনুমতি দিয়েছিল 'ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া'। সেই অনুযায়ী গত ১৭ মে ডিআরডিও-র 'অ্যান্টি কোভিড ড্রাগ'-এর প্রথম ব্যাচের উদ্বোধন করেছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। মূলত, করোনা চিকিৎসার অ্যান্টি ভাইরাল ওষুধ হিসাবে ডিফেন্স রিসার্চের এই উদ্ভাবনকে অনুমতি দেয় ড্রাগ কন্ট্রোলার কর্তৃপক্ষ।ডক্তর রেড্ডিস ল্যাবরেটরিজ-এর মাধ্যমে বাজারে পাওয়া যাবে এই ওষুধ। একটা ছোট প্যাকেটের দাম রাখা হয়েছে ৯৯০ টাকা। 

মাঝারি থেকে গুরুতর করোনা রোগীর চিকিৎসার সংযোজিত থেরাপি হিসাবে এই ওষুধকে ব্যবহার করা হবে। গত বছর করোনার প্রকোপ শুরু হতেই 'ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস'(INMAS)-এর কিছু গবেষক DRDO-র ল্যাবে একটি গবেষণা শুরু করেন। এই গবেষণায় সাহায্য করে 'সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকিউলার বায়োলজি' (CCMB) হায়দরাবাদ। ডিআরএল-এর সঙ্গে জোট বেঁধে এই গবেষণা চলে। যেখানে দেখা যায়, 2-dexoy-D-glocose (2-DG) মলিকিউল SARS-CoV-2 ভাইরাসের বিরুদ্ধে কার্যকরী। এছাড়াও কোভিড ভাইরাস প্রতিরোধে সাহায্য করে এই ওষুধ।

সম্প্রতি 'ডক্তর রেড্ডিস ল্যাবরেটরিজ়'-এর তরফে জানানো হয়েছে, ৯৯০টাকায় পাওয়া যাবে এই ওষুধের স্যাসে। তবে কেন্দ্র ও রাজ্য সরকারগুলিকে ওষুধ কেনার ক্ষেত্রে ছাড় দেবে কোম্পানি। বর্তমানে পাউডার ফর্মে পাওয়া যাবে এই (2-DG)ওষুধ।জলে গুলেই খেতে হবে কোভিড-প্রতিরোধী ওষুধ। 

সেরা শিরোনাম

Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?

ভিডিও

Durga Puja 2026 : শ্রীরামপুরের চাতরা দুর্গাপুজোয় সাবেকিয়ানার ছোঁয়া | ABP Ananda
Durga Puja 2026 | বালুরঘাটে পুজো উদ্বোধন Sukanta Majumdar-এর, ধুনুচি হাতে করলেন আরতি
Durga Puja 2026 | দুর্গোৎসব ঘিরে সেজে উঠেছে বেলুড় মঠ, শুরু পুজো | #abpananda
College Square: আজ মহাষষ্ঠী, রীতি মেনে পুজো চলছে কলেজ স্কোয়ারে, ভিড় জমছে মণ্ডপে। Durga Puja 2026
Durga Puja 2026: পুজোর আড্ডা জমজমাট, স্টুডিওতে অঙকুশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
CPM Book Stall Vandalized: বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Embed widget