এক্সপ্লোর

Doctors Died In Covid19: করোনার দ্বিতীয় ঢেউ প্রাণ কেড়েছে ৪২০ ডাক্তারের, বলছে IMA

করোনার দ্বিতীয় ঢেউ প্রাণ কেড়েছে দেশের ৪২০ জন ডাক্তারের। মৃতদের মধ্যে রয়েছেন দিল্লিরই ১০০জন চিকিৎসক। এমনই তথ্য দিয়েছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (IMA)।

নয়াদিল্লি : করোনার দ্বিতীয় ঢেউ প্রাণ কেড়েছে দেশের ৪২০ জন ডাক্তারের। মৃতদের মধ্যে রয়েছেন দিল্লিরই ১০০ জন চিকিৎসক। এমনই তথ্য দিয়েছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (IMA)।

অ্যাসোসিয়েশনের তথ্য বলছে, বিহারে করোনায় ডাক্তার মৃত্যুর সংখ্যা কমপক্ষে ৯৬ জন। উত্তরপ্রদেশেও করোনার দ্বিতীয় ঢেউতে মারা গিয়েছেন অনেক চিকিৎসক। সেখানে মৃত্যুর সংখ্যা ৪১ জন। চলতি সপ্তাহের শুরুতেই দেশে চিকিৎসক মৃত্যুর সংখ্যা ঘোষণা করে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। সংগঠনের তরফে জানানো হয়, সেই সময় ২৭০ জন ডাক্তার করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। 

এই তালিকায় নাম ছিল আইএমএ প্রেসিডেন্ট কেকে আগরওয়ালের। সোমবারই মারা যান ৬৫ বছরের এই চিকিৎসক। মৃত্যুর আগের দিনও সংক্রমণ রুখতে ভিডিও বার্তা দেন তিনি। যেখানে আগরওয়াল বলেন, ''কেউ থাকা না থাক, 'দ্য শো মাস্ট গো অন'। আমাদের করোনার বিরুদ্ধে লড়াই জারি রাখতে হবে।'' কোভিড প্রতিরোধে দুটো ভ্যাকসিনই নেওয়া ছিল আগরওয়ালের। তা সত্ত্বেও শেষ রক্ষা হয়নি।

মেডিক্যাল অ্যাসোসিয়েশনের কোভিড-১৯ রেজিস্ট্রি বলছে, করোনার প্রথম ঢেউতে দেশে মারা গিয়েছেন ৭৪৮ জন চিকিৎসক। ডাক্তারদের মৃত্যুর বিষয়ে আইএমএ-র প্রেসিডেন্ট জেএ জয়লাল বলেছেন, ''করোনার দ্বিতীয় ঢেউ স্বাস্থ্যকর্মীদের কাছে মারাত্মক ক্ষতিকর। যাঁরা সামনে থেকে লড়াই করছেন তাঁদের ঝুঁকি অনেক বেশি।''

পরিসংখ্যান বলছে, প্রায় ৩.৫লক্ষ সদস্যের তথ্য রাখে এই চিকিৎসক সংগঠন। যদিও দেশে প্রায় ১২ লক্ষের বেশি চিকিৎসক রয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ২,৫৭,২৯৯ জন নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন। একদিনে কোভিড আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৪১৯৪ জন।

সম্প্রতি করোনা রুখতে স্বাস্থ্যকর্মীদের এই অবদানের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বক্তব্যের সময় কোভিডে মৃতদের কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন প্রধানমন্ত্রী। বারাণসীর স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলার সময় ডাক্তার ও ফ্রন্টলাইন ওয়ার্কারদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। দেশের বর্তমান কোভিড পরিস্থিতি বলছে, কিছুটা হাল শুধরেছে রাজধানী দিল্লির পরিস্থিতি। নেমে এসেছে কোভিড পজিটিভিটি রেট। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mother Urged PM Modi : 'উচ্ছন্নে যাচ্ছে ছেলে-মেয়েরা, ২০ বছরের নীচে হলে ইনস্টাগ্রাম, ফেসবুক ব্লক করুন', মোদিকে কাতর আর্জি 'সেই মেয়ের মায়ের'
'উচ্ছন্নে যাচ্ছে ছেলে-মেয়েরা, ২০ বছরের নীচে হলে ইনস্টাগ্রাম, ফেসবুক ব্লক করুন', মোদিকে কাতর আর্জি 'সেই মেয়ের মায়ের'
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
Greece Wildflowers: মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল
Anil Ambani : ১৮১৬ কোটি টাকার বড় কেলেঙ্কারি ! FIR দায়ের অনিল আম্বানি ও তাঁর এই সংস্থার বিরুদ্ধে
১৮১৬ কোটি টাকার বড় কেলেঙ্কারি ! FIR দায়ের অনিল আম্বানি ও তাঁর এই সংস্থার বিরুদ্ধে

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget