এক্সপ্লোর

Earthquake : সকাল সকাল ভূমিকম্প বিভিন্ন দেশে

পরপর ভূমিকম্প ! ভূমিকম্পনপ্রবণ অঞ্চলের মাটি নরম ও আলগা হওয়ার কারণে, আরও ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে

সিডনি : পরপর ভূমিকম্প ! সোমবার সকালে কেঁপে উঠল  অস্ট্রেলিয়ার কাছে অবস্থিত পাপুয়া নিউ গিনির (স্থানীয় সময়) মাটি। অন্যদিকে আবার তিব্বতের শিজাং-এ রিখটার স্কেলে ৪.২ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। উত্তর-পশ্চিম পাপুয়া নিউ গিনিতে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.০।

উত্তরপ্রদেশে ভূমিকম্প 
ভোর ৪.৩৩ মিনিটে কেঁপে উঠেছে ভারতের উত্তরপ্রদেশের একাংশও।সোমবার ভোরে উত্তর প্রদেশের বিজনোরে কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ২.৮। মাটির ১০ কিলোমিটার গভীরে ঘটে কম্পনটি। এখনো কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 

নিউ গিনির ভূমিকম্প

USGS সোমবার জানায়, পাপুয়া নিউ গিনির ভূমিকম্পনটির উৎস উপকূলীয় শহর ওয়েওয়াক থেকে ৯৭  কিলোমিটার (৬০ মাইল) দূরে, ৬২ কিলোমিটার গভীরে। স্থানীয় সময় ভোর ৪টা নাগাদ এই ভূমিকম্প হয়। তবে সুনামির কোনও আশঙ্কার কথা বলা হয়নি। 

 আরও ক্ষতির আশঙ্কা 

ইউএসজিএস সূত্রে দাবি,  ভূমিকম্পনপ্রবণ অঞ্চলের মাটি নরম ও আলগা হওয়ার কারণে, আরও ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে, যদিও এই অঞ্চলটি খুব কম জনবসতিপূর্ণ। 

 চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকেও ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়। এই ভূমিকম্পেও অনেক ক্ষতি হয়। সোমবারের ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। 

তিব্বতের ভূমিকম্প

অন্যদিকে দক্ষিণ তিব্বতের সিজ়াং প্রদেশে একটি ভূকম্পন অনুভব হয়। রাত ১ টা ১২ নাগাদ ভূকম্পনটি হয় ( earthquake )। National Center for Seismology (NCS) জানিয়েছে, কম্পনের উৎসস্থল (  epicentre ) মাটির ১০ কিলোমিটার গভীরে।  এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কতটা ক্ষয়ক্ষতি তাও জানা যায়নি।

ভারতে বাড়বে ভূমিকম্প? 

চলতি বছরের শুরুতেই ভারতের বেশ কয়েকটি রাজ্যে শক্তিশালী ভূকম্প (Earthquake) অনুভূত হয়েছে। ২১ মার্চ যেমন ভূমিকম্পে কেঁপে উঠেছিল দিল্লি (Delhi)। যদিও কেন্দ্রস্থল ছিল আফগানিস্তান (Afghanistan)। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুসারে, আফগানিস্তানের ফয়জাবাদে রাত ১০টায় রিখটার স্কেলে প্রায় ৭.৫ মাত্রায় ভূমিকম্প অনুভূত হয়। এর কম্পন পাকিস্তান এবং জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব, হরিয়ানা সহ উত্তর ভারতের বেশ কয়েকটি রাজ্য জুড়ে অনুভূত হয়েছিল। এরপরই বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে ঘন ঘন কম্পন এবং ভূমিকম্প হতে পারে ভারতের একাধিক এলাকায়। বিশেষ করে হিমালয় অঞ্চলের রাজ্যগুলির জন্য। ক্ষয়ক্ষতি কমানোর জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।                                        

 

 

 

সেরা শিরোনাম

Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
News Live Updates: ঢাকুরিয়ায় খুলে দেওয়া হল বামেদের বুকস্ট, পাশেই বিজেপির বুকস্টল
ঢাকুরিয়ায় খুলে দেওয়া হল বামেদের বুকস্ট, পাশেই বিজেপির বুকস্টল
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার

ভিডিও

Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি
Durga Puja 2026: চেনা ঝাড়বাতি, একডালিয়া এভারগ্রিনে ঐতিহ্য ও সাবেকিয়ানার ছোঁয়া | ABP Ananda
Durga Puja 2026: ১৩১ বছরে পা দিল প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget