এক্সপ্লোর

COVID in China: শাংহাইয়ের ৭০ শতাংশ নাগরিকই করোনা আক্রান্ত, চিনে শাসকদলের মুখপত্রে স্বীকার চিকিৎসকের

China Pandemic: শাংহাইয়ের অন্যতম সেরা হাসপাতালের চিকিৎসক চিনেরই সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমন তথ্য দিয়েছেন।

শাংহাই: তথ্য গোপন করার অভিযোগ উঠছে আগেই (COVID in China)। তার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার (World Health Organisation) কাছে জবাবদিহির মুখেও পড়তে হয়েছে তাদের। সেই আবহেই এ বার চিনের করোনা পরিস্থিতি নিয়ে চাঞ্চল্যকর দাবি করলেন সেখানকারই এক চিকিৎসক। জানালেন, শাংহাই শহরের ৭০ শতাংশ নাগরিকই করোনায় আক্রান্ত হয়ে পড়েছেন (China Pandemic)।

চিনের করোনা পরিস্থিতি নিয়ে চাঞ্চল্যকর দাবি করলেন সেখানকারই এক চিকিৎসক

শাংহাইয়ের (Shanghai) অন্যতম সেরা হাসপাতালের চিকিৎসক চিনেরই সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমন তথ্য দিয়েছেন। শাংহাইয়ের রুইজিং হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট  চেং ইরঝেং। শাংহাইয়ের কোভিড উপদেষ্টা কমিটির সদস্যও তিনি। তিনি জানিয়েছেন, শাংহাইয়ের ২ কোটি ৫০ লক্ষ জনসংখ্যার সিংহভাগই করোনায় আক্রান্ত হয়েছেন।  

চিনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির দৈনিক মুখপত্র দাজিয়াংদং স্টুডি-কে দেওয়া সাক্ষাৎকারে চেং বলেন, “শাংহাইয়ে ফের সার্বিক অতিমারি পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মোট জনসংখ্যার প্রায় ৭০ শতাংশই আক্রান্ত এই মুহূর্তে, যা গত বছর এপ্রিল-মে মাসের তুলনায় ২০ থেকে ৩০ শতাংশ বেশি।”

আরও পড়ুন: Russian Deaths in Odisha: যত কাণ্ড জগন্নাথভূমে! ওড়িশায় ফের রুশ নাগরিকের রহস্যমৃত্যু, দু’সপ্তাহে তৃতীয় বার

উল্লেখ্য, ২০২২ সালের এপ্রিল মাসে শাংহাইয়ে একেবারে নিশ্চিদ্র নিরাপত্তা বলয় তৈরি করেছিল চিন সরকার। কড়ি বিধিনিষেধ সমেত দু’মাসের লকডাউন চালু হয় সেখানে। সে বার প্রায় ৬ লক্ষ মানুষ কোভিডে আক্রান্ত হন। তার জেরে কার্যতই ধরে ধরে সাধারণ মানুষকে কোয়রান্টিনে পাঠানো হয়। বাধ্য করা হয় গৃহবন্দি হয়ে থাকতে।

চিনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির দৈনিক মুখপত্রেই পরিসংখ্যান জানালেন চিকিৎসক

তাতে গত কয়েক মাস ধরে লাগাতার বিক্ষোভের মুখে পড়ে চিন সরকার। সরকারি বিধিনিষেধের আগল ভেঙে কার্যত কাতারে কাতারে রাস্তায় এসে দাঁড়ান সাধারণ নাগরিক। রোজগারপাতি বন্ধ, বদ্ধ জীবনযাপনের বিরুদ্ধে সরব হন তাঁরা। তাতে বাধ্য হয়ে বিধিনিষেধ শিথিল করে চিন সরকার।

কিন্তু বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ দিন নাগরিকদের ঘরবন্দি করে রাখায় চিনা নাগরকিদের মধ্যে করোনার বিরুদ্ধে হার্ড ইমিউনিটি-ই তৈরি হয়নি। তাতেই সকলে বেরিয়ে আসতেই দাবানলের মতো ছড়িয়ে পড়েছে সংক্রমণ। এ বারে ওমিক্রনের পরিবর্তিত রূপ BF.7 সেখানে তাণ্ডব চালাচ্ছে বলে খবর। এই নয়া রূপ অতিসংক্রামক। রোগীর মধ্যে উপসর্গ প্রায় ধাকেই না। ফলে রোগী চিহ্নিত করাও দুষ্কর। দৈনিক পরিসংখ্যানেও তাই গরমিল থেকে যাচ্ছে বলে অভিযোগ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Burdwan: মঙ্গলকোটে গৃহবধূকে কুপিয়ে খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ
মঙ্গলকোটে গৃহবধূকে কুপিয়ে খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Russia India Direct Train : সরাসরি রেলপথে জুড়ে যাবে ভারত-রাশিয়া ? মস্কোর বিবেচনায় নতুন রেল রুট
সরাসরি রেলপথে জুড়ে যাবে ভারত-রাশিয়া ? মস্কোর বিবেচনায় নতুন রেল রুট
RG Kar Case: 'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget