এক্সপ্লোর

7th Pay Commission: সপ্তম পে কমিশনে নয়া নিয়ম, এককালীন আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে বড় পরিবর্তন ঘোষণা

এবার অর্থ মন্ত্রক জানিয়ে দিয়েছে যে এক্ষেত্রে নমিনেশন করানো বাধ্যতামূলক।

নয়া দিল্লি: সরকারি কোনও কর্মীর যদি কর্মরত অবস্থায় মৃত্যু হয়, সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের পরিবারকে এককালীন আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে নিয়মে পরিবর্তন আনছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় অসামরিক সরকারি কর্মচারী, যারা অবসর গ্রহণের পূর্বে বিভিন্ন পরিস্থিতিতে তাঁদের অফিসিয়াল দায়িত্ব পালন করতে গিয়ে মৃত্যুবরণ করেছেন, তাঁদের পরিবারকে দেওয়া এককালীন আর্থিক ক্ষতিপূরণের নিয়ম এর আগে বারবার সংশোধন করেছে কেন্দ্র।

এবার অর্থ মন্ত্রক জানিয়ে দিয়েছে যে এবার থেকে পরিবারের যেকোনও সদস্যকে মনোনয়ন করানো বাধ্যতামূলক। অর্থাৎ কেন্দ্রীয় সরকারি কর্মীদের জীবিত থাকাকালীন পরিবারের একজনকে নমিনেটেড করতে হবে এই সুবিধা পাওয়ার জন্য। যাতে কোনও কারণে কর্মজীবন চলাকালীন ওই কর্মীর মৃত্যু হলে কেন্দ্র পরিবারের সেই নির্দিষ্ট ব্যক্তির হাতে এককালীন ক্ষতিপূরণের অর্থ তুলে দিতে পারে।

পেনশন ও পেনশনার্স কল্যাণ বিভাগের তরফে এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ৩০ সেপ্টেম্বর ২০২১-এ। সেখানে বলা হয়েছে, "চাকরি চলাকালীন একজন সরকারি কর্মচারীর মৃত্যুতে ওই কর্মী মনোনীত ব্যাক্তিকে এককালীন আর্থিক ক্ষতিপূরণ, যেমন ডেথ গ্র্যাচুইটি, জিপিএফ ব্যালেন্স এবং সিজিইজিআইএস দেওয়া হবে। এও সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, এক নিষ্ঠাবান সরকারি কর্মচারী দায়িত্ব পালনের সময় মৃত্যু হলে,তার প্রাপ্য সমস্ত অর্থই ওই কর্মী দ্বারা মনোনীত ব্যক্তিকেই দেওয়া হবে।" 

কেন্দ্রীয় সরকার এককালীন আর্থিক ক্ষতিপূরণের ক্ষেত্রে একটি কমন নমিনেশন ফর্ম (ফর্ম ১) নিয়ে এসেছে সিসিএস (পেনশন) নিয়ম, ১৯৭২ অনুসারে। সেখানেই এই নমিনেশন ফর্মটিকে সংশোধন করে যুক্ত করা হয়েছে। Department of Pension and Pensioners Welfare (DoPPW)-এর তরফে বলা হয়েছে যদি মনোনয়ন দেওয়া না হয়ে থাকে বা সরকারি কর্মীর দেওয়া মনোনয়নটি গৃহীত না হয়ে থাকে, সেক্ষেত্রে এককালীন আর্থিক ক্ষতিপূরণ ওই কর্মী পরিবারের সকলের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হবে।

এও জানান হয়েছে যে, পরিবারের বাইরে সদস্যকে মনোনীত করা যাবে না। বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়, এমন কোনও ব্যক্তিকে মনোনীত করা যাবে না যিনি পরিবারের সদস্য নন। এক্ষেত্রে যদি ওই সরকারি কর্মচারীর কোনও পরিবার নাও থাকে সেক্ষেত্রেও তিনি কারওকে মনোনীত করতে পারবেন না তার মৃত্যুতে আর্থিক ক্ষতিপূরণ পাওয়ার ক্ষেত্রে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড না থেকেও স্বাস্থ্য বিমার পরিষেবা কোন কোন হাসপাতালে পাবেন ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড না থেকেও স্বাস্থ্য বিমার পরিষেবা কোন কোন হাসপাতালে পাবেন ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Debraj Chakraborty: দেবরাজের নামে ২৫৬ পাতার দ্বিতীয় চার্জশিট, ছত্রে ছত্রে ভয়ঙ্কর সব অভিযোগ, কী কী করেছেন তিনি
দেবরাজের নামে ২৫৬ পাতার দ্বিতীয় চার্জশিট, ছত্রে ছত্রে ভয়ঙ্কর সব অভিযোগ, কী কী করেছেন তিনি

ভিডিও

Nirmal Ghosh | ওড়িশায় গিয়েও হল না শেষরক্ষা! কীভাবে মিলল নির্মলের খোঁজ?
Suvendu Adhikari: আজ থেকে বেটি বাঁচাও বেটি পড়াও' প্রকল্পেও যুক্ত করলাম, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Independence Day 2026: স্বাধীনতা দিবস উদযাপনে তিরঙ্গা আলোয় সাজল ভিক্টোরিয়া মেমোরিয়াল
NRS Nurse Death: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা, গঠিত হল ৮ সদস্যের তদন্ত কমিটি
Voter Card and Aadhar Card Recovery: শান্তিপুরে জঙ্গল থেকে উদ্ধার প্রায় ১৫টি ভোটার কার্ড! তদন্তে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget