এক্সপ্লোর

EU on Covishield Vaccines: মিটল টানাপোড়েন, কোভিশিল্ড ভ্যাকসিন নিলে প্রবেশের অনুমতি ইউরোপের ৮ দেশে

বুধবার ভারত সরকারে পক্ষ থেকে ইউরোপিয়ান ইউনিয়নকে সরকারিভাবে কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন টিকাকে ‘গ্রিন পাসপোর্ট’-এর অন্তর্ভুক্ত করার অনুরোধ জানানো হয়।

নয়াদিল্লি: ভ্যাকসিন নিয়ে মিটল ইউরোপ ইউনিয়নের সঙ্গে ভারতের টানাপোড়েন। কোভিশিল্ডকে গ্রহীতাদের দেশে ঢোকার অনুমতি দিল ইউরোপের ৮ দেশ। বুধবার ভারত সরকারে পক্ষ থেকে ইউরোপিয়ান ইউনিয়নকে সরকারিভাবে কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন টিকাকে ‘গ্রিন পাসপোর্ট’-এর অন্তর্ভুক্ত করার অনুরোধ জানানো হয়। একইসঙ্গে বলা হয়েছিল, এই আবেদন না মানলে সংশ্লিষ্ট দেশ থেকে যাঁরা ভারতে আসবেন তাঁদের  কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক হবে।

আর তাই চাপের মুখে পড়ে কোভিশিল্ড গ্রহীতাদের তাদের দেশে যাওয়ার ক্ষেত্রে ছাড়পত্র দিল ইউরোপের ৮ দেশ। এই টিকা গ্রহীতারা যেতে পারবেন অস্ট্রিয়া, স্লোভেনিয়া, আইসল্যান্ড, আয়ারল্যান্ড স্পেন, গ্রীস, জার্মানি সহ সুইৎজারল্যান্ডে। স্পষ্টতই, সিরাম ইনস্টিটিউটের তৈরি কোভিশিল্ড টিকার দুটি ডোজ নেওয়া থাকলেই সংশ্লিষ্ট দেশগুলিতে যাওয়া যাবে।

আগেই ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলির কাছে কেন্দ্র কো-উইন পোর্টালের মাধ্যমে টিকার শংসাপত্র যাচাই ও তা গ্রহণের আর্জি জানিয়েছিল। করোনা টিকাকরণের ক্ষেত্রে ডিজাটাল মাধ্যম কো-উইন পোর্টাল। এর আগে ইউরোপের দেশগুলি শুধুমাত্র ইউরোপীয় মেডিসিন এজেন্সির ছাড়পত্র দেওয়া যেসব ভ্যাকসিন রয়েছে সেই ভ্যাকসিন গ্রহীতাদের ঢোকার অনুমতি দেয়। এই তালিকায় রয়েছে ফাইজার, মডার্না, অ্যাস্ট্রাজেনেকা, জনসনের ভ্যাকসিন। জানা গিয়েছে, কোভিড ১৯ মহামারীকালে সংশ্লিষ্ট দেশগুলিতে ঢোকার ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল কোভিড শংসাপত্র আজ থেকেই কার্যকর হবে।

উল্লেখ্য, সম্প্রতি জানানো হয় যে কোনও দেশ থেকে ইউরোপীয় ইউনিয়নের কোনও দেশে যেতে একটি গ্রিন পাস লাগবে। জুলাই মাস থেকে এই নিয়ম লাগু হবে তাও বলা হয়। একইসঙ্গে দেওয়া হয় ভ্যাকসিনের তালিকাও। যে ৪ ভ্যাকসিনের তালিকা দেওয়া হয়, তাতে ছিল না কোভিশিল্ডের নাম। এরপরই নড়েচড়ে বসে কেন্দ্র। শুরু হয় কেন্দ্রের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সংঘাত। এই পরিস্থিতিতে বুধবার ভারতীয় বিদেশ মন্ত্রক ইউরোপীয় ইউনিয়নের কাছে কোভিশিল্ড ও কোভ্যাক্সিনকে ছাড়পত্র দেওয়ার আবেদন জানায়। পাশাপাশি কেন্দ্রের তরফে বলা হয় ওই তালিকায় কোভিশিল্ড ও কোভ্যাক্সিনকে  অন্তর্ভুক্ত বা করলে ইউরোপীয় ইউনিয়নের নাগরিকদের ভারতে এলে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে। 

 

সেরা শিরোনাম

Suger Price Hike: মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget