এক্সপ্লোর

হুমকি দিয়ে পোস্টার, কাশ্মীরের সোপারে গ্রেফতার ৮ লস্কর জঙ্গি

সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা জানিয়েছে, সাজাদ মির ওরফে হায়দার নামে এক সক্রিয় স্থানীয় জঙ্গি ও তার দুই সঙ্গী মুদসসর পন্ডিত ও আসিফ মকবুল বাটের হয়ে এলাকার বাসিন্দাদের হুমকি দেওয়া পোস্টার সাঁটা হয়েছিল। এরা সবাই লস্করের সঙ্গে যুক্ত।

শ্রীনগর: কাশ্মীরের বারামুলার সোপোর থেকে স্থানীয় বাসিন্দাদের পোস্টার মেরে ভয় দেখানো, হুমকি দেওয়ার অভিযোগে ৮ লস্কর-ই-তৈবা জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে বলে জানালেন প্রশাসনের এক পদস্থ কর্তা। সম্প্রতি সোপোর সহ কাশ্মীরের বেশ কিছু এলাকায় একাধিক পোস্টার দেখা যায় যাতে ‘গণ কার্ফু’ পালনের ডাক দিয়ে জনসাধারণকে গণ ‘অসহযোগ’ কর্মসূচি কার্যকর করতেও বলা হয়। এর মধ্যেই গত সপ্তাহে সন্ত্রাসবাদীরা সোপোরের বড় ফল ব্যবসায়ী হামিদুল্লাহ রাঠেরের বাড়িতে চড়াও হয় দুজন, তাঁকে ভয় দেখানোর জন্য। তাঁকে সেখানে না পেয়ে গুলিবৃষ্টি করে তারা। তাঁর আড়াই বছরের নাতনি আসমা জান সহ পরিবারের ৪জন জখম হয়। মেয়েটি সঙ্কটজনক। সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা জানিয়েছে, সাজাদ মির ওরফে হায়দার নামে এক সক্রিয় স্থানীয় জঙ্গি ও তার দুই সঙ্গী মুদসসর পন্ডিত ও আসিফ মকবুল বাটের হয়ে এলাকার বাসিন্দাদের হুমকি দেওয়া পোস্টার সাঁটা হয়েছিল। এরা সবাই লস্করের সঙ্গে যুক্ত। যাদের গ্রেফতার করা হয়েছে, তারা হল আজিজ মির, ওমর মির, তৌসিফ নজর, ইমতিয়াজ নজর, ওমর আকবর, ফৈজান লতিফ, দানিস হাবিব ও শওকত আহমেদ মির। ওই পোস্টার ছাপা ও লাগানোয় ব্যবহৃত কম্পিউটার ও আরও কিছু সরঞ্জাম বাজেয়াপ্ত করেছে পুলিশ। সম্প্রতি ওই এলাকায় ঘটে যাওয়া সাধারণ নাগরিক হত্যাকাণ্ডে ওই সন্ত্রাসবাদীদের জড়িত থাকার সম্ভাবনাও পুলিশ খতিয়ে দেখছে বলে জানা গিয়েছে। এদিন মহরমের শোভাযাত্রা থেকে বিক্ষোভ ছড়ানোর আশঙ্কায় কাশ্মীর উপত্যকার নানা জায়গায় কার্ফুসদৃশ বিধিনিষেধ জারি করে প্রশাসন। কাঁটাতারের বেড়া বসিয়ে লালচক ও আশপাশের এলাকায় ঢোকার সব মোড় বন্ধ করে দেওয়া হয়। বিপুল সংখ্যায় মোতায়েন করা হয় নিরাপত্তাবাহিনীকে।

সেরা শিরোনাম

Puri Accident: পুরী যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা! ওড়িশায় ট্রাকের সঙ্গে ধাক্কা বাংলার পুণ্যার্থীদের বাসের
পুরী যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা! ওড়িশায় ট্রাকের সঙ্গে ধাক্কা বাংলার পুণ্যার্থীদের বাসের
Asaduddin Owaisi: উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
West Bengal News Live : শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
India's Cleanest City : ইন্দোরের ৮ বছরের রেকর্ড ভেঙে দেশের সবথেকে পরিচ্ছন্ন শহর হল এটি...
ইন্দোরের ৮ বছরের রেকর্ড ভেঙে দেশের সবথেকে পরিচ্ছন্ন শহর হল এটি...

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget