এক্সপ্লোর

লিঙ্গ পরিবর্তন করিয়ে টানা ৩ বছর ধর্ষণ ১৩ বছরের কিশোরকে! নৃশংসতার চিত্র রাজধানীতে

পুলিশ সূত্রে খবর, দিল্লির লক্ষ্মীনগর এলাকার বাসিন্দা ওই কিশোর। বিভিন্ন জায়গায় নাচের অনুষ্ঠান করত সে। আরও নাচের অনুষ্ঠান পাইয়ে দেওয়ার নাম করে তার সঙ্গে যোগাযোগ বাড়াতে শুরু করে অভিযুক্তরা। জানা গিয়েছে মন্ডাবলীতে নিয়ে গিয়ে তাকে মঞ্চে অনুষ্ঠান করার প্রশিক্ষণও দেয় অভিযুক্তরা।

নয়াদিল্লি: ফের নৃশংস ঘটনার সাক্ষী থাকল রাজধানী। লিঙ্গ পরিবর্তন করে লাগাতার ধর্ষণের ঘটনা ঘটল দিল্লিতে। অভিযোগ ১৩ বছরের এক কিশোরকে জোর করে লিঙ্গ পরিবর্তন করানো হয়। এরপর টানা ৩ বছর তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। পুলিশের কাছে অভিযোগ জানিয়েছে ওই কিশোর। যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। পুলিশ সূত্রে খবর, দিল্লির লক্ষ্মীনগর এলাকার বাসিন্দা ওই কিশোর। বিভিন্ন জায়গায় নাচের অনুষ্ঠান করত সে। আরও নাচের অনুষ্ঠান পাইয়ে দেওয়ার নাম করে তার সঙ্গে যোগাযোগ বাড়াতে শুরু করে অভিযুক্তরা। জানা গিয়েছে মন্ডাবলীতে নিয়ে গিয়ে তাকে মঞ্চে অনুষ্ঠান করার প্রশিক্ষণও দেয় অভিযুক্তরা। ওই দলের সঙ্গে দেশের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠান করতে শুরু করে কিশোর। নানাভাবে কিশোরকে বোঝানো হয় নাচই তাঁর ভবিষ্যৎ। কিশোরের অভিযোগ তাকে বিভিন্ন ওষুধ খাওয়াত অভিযুক্তরা। চেহারা সুন্দর করার নামে ওষুধ খাওয়ানো হত বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, এই ওষুধের জেরেই নারী সুলভ আচরণ দেখা যায় ওই কিশোরের চেহারায়। এরপর জোর করে তাকে অস্ত্রোপচার করা হয়। কিশোরের অভিযোগ শারীরিক পরিবর্তনের পর তাকে কার্যত গৃহবন্দী করে রাখা হয়। লাগাতার গণধর্ষণ করা হয় তাকে। দলের লোকজন ছাড়াও, বাইরে থেকে লোক এনেও তার ঘরে ঢুকিয়ে দেওয়া হত বলে অভিযোগ। রূপান্তরকামী সাজিয়ে দিল্লির বিভিন্ন সিগন্যালে ভিক্ষা করতে পাঠানো হতো বলে অভিযোগ ওই কিশোরের। তাকে এবং তার পরিবারকে খুনের হুমকিও দেওয়া হয়। ওই আস্তানায় কিশোরের এক বন্ধুকেও অভিযুক্তরা একইভাবে নিয়ে আসে বলে অভিযোগ। কিশোর জানিয়েছে, দফায় দফায় তাদের ধর্ষণ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, লকডাউন চলাকালীন অভিযুক্তদের ডেরা থেকে পালিয়ে যায় ওই দুই কিশোর। নয়াদিল্লি স্টেশনে আশ্রয় নেই তারা। এরপর আইনজীবীর সঙ্গে পরিচয় হয় তাদের। ওই আইনজীবী উদ্যোগ নিয়ে তাদের দিল্লি মহিলা কমিশনে নিয়ে যান। কিশোরদের বয়ানের ভিত্তিতে ভারতীয় দন্ডবিধির ৩৭৭, ৩৬৩, ৩২৬, ৫০৬, ৩৪১ এবং পকসো আইনে মামলা রুজু করা হয়। গোটা ঘটনায় নিন্দার ঝড় বইছে সোশাল মিডিয়ায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indonesia Earthquake : ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, ধসে গেল বাড়িঘর, বিরাট ধ্বংসলীলা
ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, ধসে গেল বাড়িঘর, বিরাট ধ্বংসলীলা
News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Narendra Modi Independence Day Speech: ‘নকশাল মানসিকতার লোকজনকে চিহ্নিত ও বিচ্ছিন্ন করতে হবে’, স্বাধীনতা দিবসের ভাষণে বললেন মোদি
‘নকশাল মানসিকতার লোকজনকে চিহ্নিত ও বিচ্ছিন্ন করতে হবে’, স্বাধীনতা দিবসের ভাষণে বললেন মোদি

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget