এক্সপ্লোর

উত্তরপ্রদেশে যুবককে পিটিয়ে খুন, মজা দেখতে জমল ভিড়, হল দেদার ভিডিও, ছবি তোলা

বাসিদের মা সংবাদমাধ্যমে দাবি করেছেন, অকারণে তাঁর ছেলেকে মারধর করা হয়েছে। স্রেফ মজা লুটতেই এই কাজ করা হয়েছে বলে তাঁর অভিযোগ।

বরেলী: চুরির অভিযোগে বছর বত্রিশের এক যুবককে গাছে বেঁধে বেধড়ক মারছে কয়েক জন। চার পাশে ভিড় করে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছে অনেকে। প্রহৃত যুবকের আর্তি শুনে রীতিমতো হাসিঠাট্টা করছে ভিড়ের মধ্যে থাকা কেউ কেউ। অসহায় যুবকের কাছে গিয়ে নির্যাতনের ছবি মোবাইল ফোনে ক্যামেরা বন্দিও করেছে অনেক। উত্তর প্রদেশের বরেলি জেলার আওলানে ঘটেছে এই ঘটনা। হাসপাতালে ভর্তি করা হলে ওই যুবক মারা গিয়েছেন। সময়ে উদ্ধার করা হলে হয়তো বাঁচানো যেত তাঁকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে নির্যাতনের ওই ভিডিয়োটি। পুলিশ জানিয়েছে, নির্যাতিত যুবকের নাম বাসিদ খান। বাসিদ মাদকাসক্ত বলে পরিচিত। অভিযোগ, স্থানীয় একটি সরকারি অফিস থেকে কিছু জিনিস চুরি করেছিলেন তিনি। ওই অফিসের নিরাপত্তা কর্মীরা তাঁকে ধরে ফেলেন। তার পরে ওই যুবককে গাছে বেঁধে শুরু হয় বেধড়ক মারধর। এর পরে পুলিশ গিয়ে বাসিদকে উদ্ধার করে। পরে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় ওই যুবকের। জেলার সিনিয়র পুলিশ সুপার শৈলেশ পাণ্ডে বলেন, ওই ভিডিয়োটি দেখেছি। সেটি দেখেই অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে। তবে প্রহৃতের দেহে আঘাতের কোনও চিহ্ন দেখিনি। যদিও ভাইরাল হওয়া ভিডিয়োটিতে দেখা গিয়েছে, থানায় বসে হাঁটুর যন্ত্রণায় কাতরাচ্ছেন ওই যুবক। পুলিশকর্মীরা নির্বাক দর্শক। বাসিদের মা সংবাদমাধ্যমে দাবি করেছেন, অকারণে তাঁর ছেলেকে মারধর করা হয়েছে। স্রেফ মজা লুটতেই এই কাজ করা হয়েছে বলে তাঁর অভিযোগ। তাঁর কথায়, পুলিশ একটি রিকশায় করে বাসিদকে বাড়িতে নামিয়ে দিয়ে যায়। আমরা ওকে হাসপাতালে নিয়ে যাই। সেখানেই ছেলেটা মারা যায়।

সেরা শিরোনাম

Wayanad Landslide : টানেল সড়কের কাজ চলাকালীন ধস, বহু মানুষের আটকে পড়ার আশঙ্কা ; চলছে উদ্ধারকাজ
টানেল সড়কের কাজ চলাকালীন ধস, বহু মানুষের আটকে পড়ার আশঙ্কা ; চলছে উদ্ধারকাজ
News Live Updates: 'তিন দিন পরে এলেন কেন?' বারুইপুরে গিয়ে প্রশ্নের মুখে পড়লেন সাংসদ সায়নী ঘোষ
'তিন দিন পরে এলেন কেন?' বারুইপুরে গিয়ে প্রশ্নের মুখে পড়লেন সাংসদ সায়নী ঘোষ
Goa Congress Defection: আরও একটি নতুন রাজনৈতিক দল, এবার কংগ্রেস ভেঙে? ১০০ কোটির অপারেশন, বলছে হাতশিবির, তৃণমূল-AAP থেকেও গেলেন অনেকে
আরও একটি নতুন রাজনৈতিক দল, এবার কংগ্রেস ভেঙে? ১০০ কোটির অপারেশন, বলছে হাতশিবির, তৃণমূল-AAP থেকেও গেলেন অনেকে
Weather : দ্রুত গরম হচ্ছে প্রশান্ত মহাসাগর! এই বর্ষাতেই ভারতে বড় বিপদ? প্রকৃতি দেখাবে চূড়ান্ত কিছু? জুলাইয়েই বড় শঙ্কা?
দ্রুত গরম হচ্ছে প্রশান্ত মহাসাগর! এই বর্ষাতেই ভারতে বড় বিপদ? প্রকৃতি দেখাবে চূড়ান্ত কিছু? জুলাইয়েই বড় শঙ্কা?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (০৬.০৭.২০২৬)।নির্যাতন থেকে খুন, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টের ছত্রে-ছত্রে ভয়াবহ নৃশংসতা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৬.০৭.২৬)।বারুইপুরের বর্বরতায় বড়সড় প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা
Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget