এক্সপ্লোর

Kashmir News: বৈসরন ভ্যালিতে চলছে গুলি, মাটিতে লুটিয়ে পড়ছেন পর্যটকেরা! জিপলাইনিং করতে গিয়ে অজান্তেই ভয়াবহ দৃশ্য ক্যামেরাবন্দি করলেন একজন

Pahalgam Update: ২২ তারিখ দুপুরে যখন বৈসরণ ভ্যালির সৌন্দ্যর্য্য গায়ে মাখছিলেন সবাই, তখন এই ঋষি ভট্ট ও তাঁর পরিবার জিপ লাইনিং করছিলেন বৈসরণ ভ্যালির ওপর দিয়ে

কলকাতা: বৈসরণ ভ্যালি। স্বপ্নের মতো সুন্দর। একদিকে পাহাড়, তার গা দিয়ে নেমে আসা জঙ্গল.. আরেকদিকে সবুজের গালিচা.. কিন্তু এই বৈসরণ ভ্যালিই এখন মৃত্যু উপত্যকা। ২২ এপ্রিল দিনটা চিরকাল কাশ্মীরের ইতিহাসে লেখা থাকবে কালো দিন হয়ে। কারণ কাশ্মীরের বৈসরন ভ্যালিতেই অকালে ঝরে গিয়েছে ২৬ টা প্রাণ। এই বৈসরন ভ্যালিতেই জঙ্গিরা বেছে বেছে হত্যা করেছে ২৫ জন হিন্দু পর্যটককে। ২২ তারিখ সকালেও কেউ জানতেন না, এমন একটা ঘটনা ঘটে যাবে বৈসরণে। কয়েক মিনিট আগেও কেউ জানতেন না, স্বপ্নের মতো সুন্দর উপত্যকা ঝাঁঝরা হয়ে যাবে গুলির শব্দে, লাল হয়ে উঠবে রক্তে। 

জানতেন না ঋষি ভট্ট ও। কে এই ঋষি ভট্ট? ইনি পহেলগাঁওতে ঘুরতে আসা সাধারণ এক পর্যটক। ২২ তারিখ দুপুরে যখন বৈসরণ ভ্যালির সৌন্দ্যর্য্য গায়ে মাখছিলেন সবাই, তখন এই ঋষি ভট্ট ও তাঁর পরিবার জিপ লাইনিং করছিলেন বৈসরণ ভ্যালির ওপর দিয়ে। কিন্তু ঋষি যখন ভ্যালির ওপর দিয়ে যাচ্ছিলেন, তখন ভ্যালিতে চলছিল হত্যালীলা। একের পর এক মানুষ ছিটকে পড়ছেন, ফিনকি দিয়ে ছুটছে রক্ত, চলছে গুলি.. এসব কিছুই জানতেন না ঋষি। তিনি জিপ লাইনিং করতে করতে ফ্রন্ট ক্যামেরায় নিজের অভিজ্ঞতা ক্যামেরাবন্দি করছিলেন। আর সেই সময়েই তাঁর ক্যামেরার ব্যাকগ্রাউন্ডে ধরা পড়েছে ভয়াবহ দৃশ্য।

ঋষি ভট্ট বলছেন, 'মোট ৩টে পরিবার ছিল জিপ লাইনিংয়ের জন্য। প্রথমে একটা পরিবারের স্বামী, স্ত্রী আর তাঁদের ছেলে গেলেন। তারপরে দ্বিতীয় পরিবার গেলেন। তারপরে আমাদের যাওয়ার কথা ছিল। আমাদের সময় যখন এল, তখন আমার ছেলে প্রথমে গেল। তারপরে আমার স্ত্রী গেল। তারপরে আমার যাওয়ার কথা। আমি যখন যাত্রা শুরু করেছি, তখন ওখানে গুলি চলা শুরু হয়ে গিয়েছে। ১.২৮ মিনিটে ওখানে গুলি চলা শুরু হয়েছিল। আর ১.২৮-এই ওই ছেলেটা (যিনি জিপ লাইনিং করাচ্ছিলেন) আল্লা হো আকবর.. আল্লা হো আকবর.. আল্লা হো আকবর বলেছিল। ঠিক তারপরেই গুলি চলা শুরু হল। আমি চাই তদন্তে ওই লোকটির দিকে নজর দেওয়া হোক। ও জড়িত নয় তো? তার আগের ২০ মিনিটে যখন ওই ছেলেটা সবাইকে ছাড়ছিল, একবারও আল্লা হো আকবর বলেনি। কিন্তু যখন ফায়ারিং হল, তার এক সেকেন্ড আগেই ও এরকম বলেছিল। আমি দেখেছিলাম নীচে ৫-৬ জনের গুলি লেগেছে। তারপরে আমি যখন নীচে পৌঁছলাম, জিপলাইনিংটা খুলে আমি নিজে গেলাম। স্ত্রী সন্তানকে নিয়ে ওখান থেকে পালানো শুরু করলাম।'

সেরা শিরোনাম

JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
Ganga Boat Capsizes : ভয়াবহ, গঙ্গায় উল্টে গেল যাত্রীবাহী নৌকা, দুর্ঘটনায় অন্তত ১১ জনের মৃত্যু বিহারে ; অধিকাংশই নাবালক
ভয়াবহ, গঙ্গায় উল্টে গেল যাত্রীবাহী নৌকা, দুর্ঘটনায় অন্তত ১১ জনের মৃত্যু বিহারে ; অধিকাংশই নাবালক
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget