এক্সপ্লোর

13th BRICS Summit: হিংসা এড়িয়ে আফগানিস্তানের সমস্যার শান্তিপূর্ণ সমাধান চায় ভারত, ব্রিকস সম্মেলনে বার্তা প্রধানমন্ত্রীর

BRICS Summit: নয়াদিল্লির তরফে বলা হয়েছে, আফগানিস্তানের প্রতি মুহূর্তের পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে।

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে ব্রিকস্ সম্মেলনে প্রত্যাশিতভাবেই উঠল আফগানিস্তান ইস্যু। নয়াদিল্লির তরফে বলা হয়েছে, আফগানিস্তানের প্রতি মুহূর্তের পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। হিংসা এড়িয়ে এই সমস্যার শান্তিপূর্ণ সমাধান চায় ভারত। কাবুল বিমানবন্দরে আইএস খোরাসানের আত্মঘাতী হামলার কঠোর নিন্দা করেছে নয়াদিল্লি। সন্ত্রাসবাদ প্রতিরোধে সকলের দায়িত্বের কথা মনে করিয়ে ভারতের বার্তা, জঙ্গি সংগঠনগুলি যাতে আফগানিস্তানের মাটিকে ব্যবহার করে অন্য দেশে নাশকতা না চালাতে পারে, সে দিকটিও গুরুত্বের সঙ্গে দেখতে হবে। ব্রিকসের মঞ্চে আফগানিস্তানের পরিস্থিতির জন্য আমেরিকার সেনা প্রত্যাহারের সিদ্ধান্তকে দায়ী করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এদিন ব্রিকস্ সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসানারো, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফসা। তাঁরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে মূলত আফগানিস্তান এবং তালিবান নিয়েই আলোচনা করেন।

ভারতই ব্রিকস্ সম্মেলনের এবারের পর্বের থিম ঠিক করেছিল। ব্রিকস্ গোষ্ঠীভূক্ত দেশগুলির মধ্যে সহযোগিতা, সংহতি ও ঐকমত্য গড়ে তোলা নিয়ে আলোচনার কথা বলেছিল ভারত। শুরুতেই প্রধানমন্ত্রী মোদি বলেন, সহযোগী দেশগুলির কাছ থেকে পূর্ণ সহযোগিতা পেয়েছে ভারত। তিনি এই গোষ্ঠীর নেতৃত্বে বিভিন্ন বিষয়ে সাফল্য পাওয়ার কথাও উল্লেখ করেন।

এরপর মোদি বলেন, ‘প্রযুক্তির সাহায্যে চিকিৎসা পরিকাঠামো বৃদ্ধি করা হচ্ছে। এ বছরের নভেম্বরে আমাদের জলসম্পদ মন্ত্রী প্রথমবার ব্রিকস্ সম্মেলনে যোগ দেবেন। এই প্রথমবার ব্রিকস্ গোষ্ঠী যৌথভাবে বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কার এবং এই ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তোলার বিষয়ে সম্মত হয়েছে।’

রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, ‘আফগানিস্তানে শান্তি ও স্থিতাবস্থার পক্ষে মস্কো। দেশ ছেড়ে আফগানদের চলে যাওয়া ঠেকাতে হবে। রাশিয়া চায়, আফগানিস্তানের নাগরিকরা নিজেদের দেশে শান্তি ও মর্যাদার সঙ্গে থাকুন।’

চিনের প্রেসিডেন্ট আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি ও তালিবান প্রসঙ্গে কোনও মন্তব্যই করেননি। তিনি এ বিষয়ে আলোচনার সময় নীরব থাকেন। যদিও আন্তর্জাতিক স্তরে ব্রিকস্ গোষ্ঠীর গুরুত্বের কথা উল্লেখ করেন জিনপিং।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget