এক্সপ্লোর

Weather Update: বছরের শুরুতেই নামল পারদ, জাঁকিয়ে শীত বঙ্গজুড়ে

Winter Forecast: সপ্তাহান্তে পারদ কিছুটা ঊর্ধ্বমুখী হবে। আগামী সপ্তাহে ফের আবহাওয়ার পরিবর্তন। মঙ্গলবার বছরের প্রথম তুষারপাত হতে পারে দার্জিলিঙে।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: বছরের শুরুতেই রাজ্যজুড়ে জাঁকিয়ে শীত। কলকাতায় তেরোর ঘরে নামল পারদ। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৩. ২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি নীচে।

রাজ্যজুড়ে জাঁকিয়ে শীত: জানুয়ারিতেই পরপর পশ্চিমী ঝঞ্ঝা। অবাধ উত্তুরে হাওয়ার পথ আটকাতে পারে। এর ফলে সপ্তাহান্তে পারদ কিছুটা ঊর্ধ্বমুখী হবে। আগামী সপ্তাহে ফের আবহাওয়ার পরিবর্তন। মঙ্গলবার বছরের প্রথম তুষারপাত হতে পারে দার্জিলিঙে। এ ছাড়াও, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া: বছরের শুরুতে ফিরল জমিয়ে শীতের আমেজ। হিমেল পরশ বাংলায়। তবে জানুয়ারির প্রথম সপ্তাহতেও জাঁকিয়ে শীত বা কনকনে ঠান্ডা অধরাই থেকে যাবে। শীতের এই পর্ব চলবে শুক্র-শনিবার পর্যন্ত। সপ্তাহের শেষে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আবহাওয়ার বদল হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনি ও রবিবার নাগাদ তাপমাত্রা সামান্য বাড়তে পারে ধীরে ধীরে। এদিন কুয়াশা ছিল পশ্চিম মেদিনীপুর,পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ এই চার জেলাতে। অন্যান্য জেলাতে ও সকালের দিকে বিক্ষিপ্তভাবে খুব হালকা কুয়াশা ছিল।

উত্তরবঙ্গের আবহাওয়া: আগামী সপ্তাহে ফের বৃষ্টি তুষারপাতের সামান্য সম্ভাবনা। হালকা তুষারপাতের সম্ভাবনা আগামী মঙ্গলবার, ৭ই জানুয়ারি। দার্জিলিং ও কালিম্পঙের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সামান্য সম্ভাবনা। তুষারপাতের প্রভাব পড়বে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। মঙ্গলবার তুষারপাতের সঙ্গে সঙ্গে বৃষ্টির সম্ভাবনাও থাকবে। সোমবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই চার জেলাতে। মূলত হালকা বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে কোথাও কোথাও। কুয়াশার দাপট থাকবে উত্তরবঙ্গে। ঘন কুয়াশার সতর্কতা উত্তরবঙ্গে। রাতে ও সকালের দিকে কুয়াশায় দৃশ্যমানতা ২০০ মিটারের নিচে নেমে আসতে পারে বেশিরভাগ এলাকায়। কোথাও কোথাও দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসার সম্ভাবনা। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে সবথেকে বেশি আশঙ্কা রয়েছে কুয়াশার।

কলকাতার আবহাওয়া: কলকাতার আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৮ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫৭ থেকে ৯৬ শতাংশ। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Firhad Hakim: দলে অসৎ মানুষ আছে, তাদের থেকে সতর্ক থাকতে হবে: ফিরহাদ হাকিম

সেরা শিরোনাম

Abhijeet Dipke On CJP Protest :
"হতে পারে এরপর আমাকে জেলে পাঠানো হবে..", জরুরি পোস্ট করে মারাত্মক আশঙ্কার কথা জানালেন CJP-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
CPM Book Stall :বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' CPM-এর, রাজ্যকে বড় নির্দেশ প্রধান বিচারপতির
বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' CPM-এর, রাজ্যকে বড় নির্দেশ প্রধান বিচারপতির
West Bengal News LIVE: আজ মহাষষ্ঠী, দেবীর বোধন, সপরিবারে উমার পিতৃগৃহে আগমন
আজ মহাষষ্ঠী, দেবীর বোধন, সপরিবারে উমার পিতৃগৃহে আগমন
CPM Book Stall Vandalized: সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ

ভিডিও

CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda
CM Suvendu Adhikari Durga Puja Inauguration: নন্দীগ্রামে দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
CJP Protest: মুম্বইয়ের আজাদ ময়দানে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে অনুমতি| Mumbai Protest | ABP Ananda
Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Embed widget