এক্সপ্লোর

পাণিপথের তৃতীয় যুদ্ধের মতোই তীব্র হবে ২০১৯ লোকসভা নির্বাচন, দাবি অমিত শাহের

নয়াদিল্লি: ২০১৯-এর নির্বাচনে দুই বিচারধারার লড়াই হবে বলে মনে করেন অমিত শাহ। বিজেপি সর্বভারতীয় সভাপতির দাবি, পাণিপথের তৃতীয় যুদ্ধের মতোই তীব্র লড়াই হবে আগামী লোকসভা ভোটে।

দলীয় সম্মেলনের উদ্বোধনী ভাষণে বিরোধীদের মহাজোটকে কটাক্ষ করেন শাহ। বলেন, ওদের না আছে কোনও নেতা, না কোনও নীতি। কেবলমাত্র ক্ষমতার লোভে সকলে একত্রিত হয়েছে। তাঁর মতে, গরিবদের কল্যাণ ও দেশে সাংস্কৃতিক জাতীয়তাবাদের কর্মকাণ্ডকে আরও এগিয়ে নিয়ে যেতে লোকসভা নির্বাচন জেতা জরুরি বিজেপির।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা’ উল্লেখ করে অমিত শাহ উপস্থিত বিজেপি কর্মকর্তা ও নেতাদের উদ্দেশ্যে পূর্ণ সহযোগিতা চান। জানান, লোকসভা নির্বাচনে জিতে যাতে দিল্লির মসনদে ফের নরেন্দ্র মোদি আসীন হন, তা নিশ্চিত করতে হবে বিজেপির সব কর্মীকে।

প্রধানমন্ত্রীকে আক্রমণ করার জন্য এদিনের বক্তব্যে কংগ্রেসের তীব্র সমালোচনা করেন শাহ। বলেন, যে দলের সভাপতি একটি দুর্নীতির মামলায় জামিনে রয়েছেন, সেই দল প্রধানমন্ত্রীর দিকে আঙুল তুলছে। এদিন মঞ্চ থেকে আসন্ন লোকসভা নির্বাচনের ডাক দেন অমিত শাহ। বলেন, বিজেপি চায় মজবুত সরকার, বিরোধীরা চায় মজবুর (অসহায়) সরকার।

আগামী লোকসভা নির্বাচনকে পাণিপথের তৃতীয় যুদ্ধের সঙ্গে তুলনা করেন শাহ। বলেন, আমার ধারণা, লোকসভা নির্বাচনও এরকম হতে চলেছে। তিনি বলেন, শিবাজির আধীনে মারাঠারা ভারতের বিভিন্ন প্রান্তকে মুক্ত করেছিল। বিভিন্ন রাজাদের বিরুদ্ধে ১৩১টি লড়াই জিতেছিল। কিন্তু, পাণিপথের তৃতীয় যুদ্ধে হেরে যান। ওই পরাজয় শুধুমাত্র একটি যুদ্ধের পরাজয় ছিল না। এর ফলে, ২০০ বছর ধরে ইংরেজদের দাসত্ব করতে হয় ভারতকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট

ভিডিও

Weather Update Today: দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা | Rain Update | ABP Ananda
NEET Protest: নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ Supreme Court-র
Sreelekha Mitra News: রাজ্যজুড়ে আরও একাধিক থানায় শ্রীলেখা মিত্রর নামে দায়ের হল অভিযোগ
TMC News: তোলাবাজির অভিযোগে কসবার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিজনলালের ছেলে সম্রাট গ্রেফতার
Medical Council: দীর্ঘদিন ধরে পদ ফাঁকা, মেডিক্যাল কাউন্সিলে ৩ নতুন সদস্য মনোনীত করল স্বাস্থ্য দফতর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget