এক্সপ্লোর
লাদাখে ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৪.৫, ক্ষয়ক্ষতির খবর নেই
এর আগে গত সপ্তাহেও লাদাখে ভূমিকম্প হয়। তখনও রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৫।

লাদাখ: ভারত-চিন সীমান্ত সংঘর্ষ নিয়ে উত্তেজনার মধ্যেই আজ ভূমিকম্পে কেঁপে উঠল লাদাখ। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘কার্গিলের উত্তর-পশ্চিম দিকে ১৯৯ কিমি দূরে আজ দুপুর ১.১১ মিনিটে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৫। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর নেই।’ এর আগে গত সপ্তাহেও লাদাখে ভূমিকম্প হয়। তখনও রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৫। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির পক্ষ থেকে জানানো হয়েছে, এই কম্পন হয় ভূগর্ভের ২৫ কিমি গভীরে। কম্পনের উৎসস্থল ছিল লাদাখ। সম্প্রতি দিল্লি-এনসিআর অঞ্চল ও উত্তর-পূর্ব ভারতে প্রায়ই ভূমিকম্প হচ্ছে। এর মধ্যে লাদাখেও পরপর ভূমিকম্প হচ্ছে।
Before You Go
Suvendu Adhikari: "মোদিজির কথায় ডবল ইঞ্জিন মুখ্যমন্ত্রীর কথায় ট্রিপল ইঞ্জিন", কী বললেন মুখ্যমন্ত্রী?





















