এক্সপ্লোর

বাতিল নোটের ৯৯ শতাংশই ফেরত এসেছে, জানাল রিজার্ভ ব্যাঙ্ক, লাভটা কী হল? প্রশ্ন কংগ্রেসের

নয়াদিল্লি: নোট বাতিল নিয়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বার্ষিক প্রতিবেদনে বড়সড় তথ্য সামনে এল। এই রিপোর্ট অনুযায়ী, ডিমনিটাইজেশনের সময় ১৫ লক্ষ ৪১ হাজার কোটি টাকার নোট বাতিল হয়েছিল। তার মধ্যে ১৫ লক্ষ ৩১ হাজার টাকার নোটই ফেরত এসেছে। মাত্র ১০ হাজার ৭২০ কোটি টাকা ব্যাঙ্কিং সিস্টেমে ফিরে আসেনি।নোট বাতিলের পর ফেরত আসা নোট গুণে উঠতে রিজার্ভ ব্যাঙ্ক দীর্ঘ সময় নিয়েছে। ২০১৭-১৮-র বার্ষিক রিপোর্টে ওই গণনার কাজ শেষ হয়েছে বলে জানিয়ে এই তথ্য দেওয়া হয়েছে। রিজার্ভ ব্যাঙ্কের রিপোর্টে এই চূড়ান্ত তথ্য প্রকাশের পর বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছে যে যদি বাতিল ৫০০ ও ১০০০ টাকার নোটের ৯৯.৩ শতাংশই ফিরে আসে, তাহলে নোটবন্দীতে লাভটা কী হল। তাঁদের বক্তব্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছিলেন যে, নোটবন্দীর ফলে সিস্টেম থেকে কালো টাকা বাইরে চলে যাবে। কিন্তু এখন দিনের আলোর মতো স্পষ্ট যে, নোটবন্দী ব্যর্থ হয়েছে। কংগ্রেস মুখপাত্র প্রশ্ন করেছেন, তাহলে নোটবন্দীতে লাভ কী হল? তিনি বলেছেন, অরুণ শৌরি যথার্থই বলেছিলেন যে, নোটবন্দীর মতো আর্থিক কেলেঙ্কারি ভারতের ইতিহাসে আর হয়নি। অনেকেই আগেভাগেই বলে দেওয়া হয়েছিল। সেজন্য তারা তাদের কালো টাকা সাদা করে নিয়ে পেরেছিল। অন্যদিকে ব্যাঙ্কে টাকা তোলার লাইনে দাঁড়িয়ে যে ১৪০ জনের মৃত্যু হল, তা নিয়ে কেউ অনুশোচনা প্রকাশ করেনি। নোট বাতিলের ফরে অর্থ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে যায়। সঞ্জয় ঝা আরও বলেছেন, নোট বাতিলের নামে দেশবাসীর সঙ্গে তামাশা করা হয়েছে। প্রধানমন্ত্রীর মুখে এখন নোট বাতিল ও অচ্ছে দিনের কথা শোনা যায় না। কংগ্রেসের এই অভিযোগের জবাব দিতে গিয়ে বিজেপি মুখপাত্র জাফর ইসলাম বলেছেন, নোট বাতিলের আসল উদ্দেশ্যটাই বিরোধীরা বুঝতে পারেনি। প্রধানমন্ত্রী একটি মাত্র পদক্ষেপেই একাধিক লক্ষ্য পূরণ করেছেন। নোট বাতিলকে সংগঠিত সংস্কার হিসেবে দেখা উচিত। এমন কথা বলা হয়নি যে, বাতিল নোট ফিরে আসবে না। সেইসঙ্গে বলতে হবে ওই অর্থ কোথা থেকে এসেছে। তার হিসেবও দিতে হবে। সেই সব হিসেব চলছে এবং অর্থের উত্সের ব্যাখা না দিতে পারলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, ২০১৬-র ৮ নভেম্বর প্রধানমন্ত্রী ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের ঘোষণা করেছিলেন। বাতিল নোট বদলের জন্য ৫০ দিন সময় দেওয়া হয়েছিল। নোট বাতিলের পর পুরানো নোট বদলের জন্য ব্যাঙ্কগুলিতে দীর্ঘ লাইন দেখা দিয়েছিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক

ভিডিও

Baruipur News | বারুইপুরে নিরাপরাধকে পিটিয়ে খুন, নেপথ্যে বিরোধীদের হাত দেখছেন মুখ্যমন্ত্রী
Vietnam News | ভিয়েতনামে নৌকাডুবি, ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু | ABP Ananda LIVE
Tmc News | এক কোটি টাকা জেতা লটারি টিকিট আত্মসাৎ ! চাঞ্চল্যকর অভিযোগ Tmc বিধায়কের বিরুদ্ধে
Nirmal Ghosh | 'কালীঘাট-তৃণমূল' ছেড়ে 'ঋতব্রত তৃণমূল'-এ নির্মল ঘোষ ? TMC News
Darjeeling News | অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা তুলতে গিয়ে এ কী কাণ্ড ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget