এক্সপ্লোর

দিল্লি বিধানসভা ভোটে ৪২ থেকে ৫৬ আসন পেতে পারে আপ, বিজেপি ১০ থেকে ২৪টি, ইঙ্গিত এবিপি আনন্দ-সি ভোটার সমীক্ষায়

এবিপি আনন্দ-সি ভোটার সমীক্ষা অনুযায়ী, আপ পেতে পারে প্রায় ৪৬ শতাংশ ভোট, বিজেপি ৩৭ শতাংশ ও কংগ্রেস ৪ শতাংশ ভোট পেতে পারে। অন্যদের ঝুলিতে যেতে পারে ১৩ শতাংশ ভোট।

নয়াদিল্লি: দিল্লির বিধানসভা ভোটে কি ফের দেখা যাবে ঝাড়ু-ঝড়? তেমনই ইঙ্গিত মিলেছে এবিপি আনন্দ-সি ভোটার সমীক্ষায়। ২০১৫ সালের মতো এবারও অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (আপ) ম্যাজিক ফিগারের থেকে বেশি আসন পেতে পারে বলে সমীক্ষায় ইঙ্গিত। শনিবার দিল্লিতে বিধানসভা ভোট। মঙ্গলবার ফল ঘোষণা। আপ, বিজেপি ও কংগ্রেসের ত্রিমুখী ভোটযুদ্ধে শেষ হাসি কারা হাসবে, তার আভাস পেতে দিল্লিতে যৌথ সমীক্ষা চালিয়েছে এবিপি আনন্দ-সি ভোটার। ২৬ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারির মধ্যে চালানো সমীক্ষায় দিল্লি বিধানসভায় মোট ৭০ আসনের মধ্যে ৪২ থেকে ৫৬টি আসন পেতে পারে আপ। অনেকটা পিছিয়ে থেকে বিজেপি পেতে পারে ১০ থেকে ২৪টি আসন। কংগ্রেসকে এবারও দিল্লি থেকে খালি হাতে ফিরতে হতে পারে বলে ইঙ্গিত। আর যদি চমকে দেওয়ার মতো ফল করেও বা, তাহলেও সর্বোচ্চ ৪টি আসন পেতে পারে তারা। দিল্লিতে সরকার গড়ার ম্যাজিক ফিগার ৩৬। এবিপি আনন্দ-সি ভোটার সমীক্ষা অনুযায়ী, আপ পেতে পারে প্রায় ৪৬ শতাংশ ভোট, বিজেপি ৩৭ শতাংশ ও কংগ্রেস ৪ শতাংশ ভোট পেতে পারে। অন্যদের ঝুলিতে যেতে পারে ১৩ শতাংশ ভোট। ২০১৫ সালের দিল্লি বিধানসভা ভোটে বিজেপি, কংগ্রেসকে ধরাশায়ী করেছিল আপ। তারা ৭০টির মধ্যে জিতেছিল ৬৭টি আসন। বিজেপি পায় ৩টি আসন। কিন্তু গত বছর লোকসভা নির্বাচনে দিল্লির ৭টি লোকসভা আসনের সবগুলিই জেতে বিজেপি। লোকসভার পর বিজেপির হাতছাড়া হয়েছে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড। এখন সিএএ-বিরোধী আন্দোলনের অন্যতম আঁতুড়ঘর দিল্লি কি দখল করতে পারবে বিজেপি ব্রিগেড? নাকি কেজরিবালের ঝাড়ু-ঝড়ে ফের সাফ হয়ে যাবে তারা? উত্তর মিলবে ১১ ফেব্রুয়ারি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য

ভিডিও

Kunal Ghosh |
NEET Protest | ফের যন্তর মন্তরের সামনে নতুন করে উত্তেজনা, তৈরি হচ্ছে জমায়েত
NEET Paper Leak Controversy: নিট প্রশ্নফাঁসকাণ্ডে দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারী পড়ুয়াদের পাশে দাঁড়ালেন সলমন খান, আলিয়া ভাট
CM Suvendu Adhikari |জন্ম-মৃত্যু শংসাপত্রে 'জালিয়াতি', বিরোধী দলনেতা থাকাকালীন সরব হয়েছিলেন শুভেন্দু
Kalyan Banerjee Suspended | গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে সংসদ চত্বরে কল্যাণ! নিশানায় 'দলত্যাগীরা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget