এক্সপ্লোর
ধর্ষণ মামলায় অলোকনাথের অন্তর্বর্তী জামিন

মুম্বই: এক মহিলা প্রযোজককে ধর্ষণের মামলায় অন্তর্বর্তী জামিন পেলেন অভিনেতা অলোকনাথ। আজ মুম্বইয়ের একটি আদালত পাঁচ লক্ষ টাকার বন্ডে তাঁর গ্রেফতার-পূর্ববর্তী জামিন মঞ্জুর করেছে। অতিরিক্ত দায়রা বিচারক এস এস ওঝা জানিয়েছেন, পুলিশ যদি এই অভিনেতাকে গ্রেফতার করে, তাহলে বন্ডের ভিত্তিতে তাঁকে জামিনে মুক্তি দিতে হবে। গত বছরের ২১ নভেম্বর অলোকনাথের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারায় মামলা দায়ের করা হয়। ১৯ বছর আগে তাঁকে অলোকনাথ ধর্ষণ করেন বলে অভিযোগ ওই মহিলার। গত বছরের অক্টোবরে প্রথমে সোশ্যাল মিডিয়ায় অলোকনাথের নাম না করে অভিযোগ আনেন ওই মহিলা। এরপর তিনি পুলিশে অভিযোগ দায়ের করেন। যাবতীয় অভিযোগ অস্বীকার করে পাল্টা ওই মহিলার বিরুদ্ধে এক টাকার মানহানির মামলা করেছেন অলোকনাথ।
Before You Go
Gyanesh Kumar Row | "Priyanka Gandhi Vadra-এর যা হয়েছে, তা ঠিক হয়নি...", বললেন Mamata Banerjee





















