এক্সপ্লোর

ঘৃণা ও গোঁড়ামির নিন্দা, ফেসবুক বরাবরই মুক্ত, স্বচ্ছ ও পক্ষপাতহীন প্ল্যাটফর্ম, দাবি অজিত মোহনের

ভারতের বাজার ধরে রাখতে বিজেপি-র প্রতি পক্ষপাতিত্ব করা হচ্ছে, এমনই অভিযোগ সম্প্রতি উঠছে ফেসবুকের বিরুদ্ধে।

নয়াদিল্লি: ‘ফেসবুক বরাবরই মুক্ত, স্বচ্ছ ও পক্ষপাতহীন প্ল্যাটফর্ম যেখানে সকলে তাঁদের মত খোলা মনে প্রকাশ করতে পারেন। গত কয়েকদিন ধরে আমাদের পলিসি নিয়ে অভিযোগ করা হচ্ছে। আমরা এই পক্ষপাতিত্বের অভিযোগ গুরুত্ব সহকারে নিয়েছি এবং এটা স্পষ্ট করে বলতে চাই যে, আমরা ঘৃণা ও গোঁড়ামির নিন্দা করি।’ পক্ষপাতিত্বের অভিযোগ উড়িয়ে নিজের ব্লগে এমনই লিখেছেন ফেসবুক ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট ও ম্যানেজিং ডিরেক্টর অজিত মোহন। ভারতের বাজার ধরে রাখতে বিজেপি-র প্রতি পক্ষপাতিত্ব করা হচ্ছে, এমনই অভিযোগ সম্প্রতি উঠছে ফেসবুকের বিরুদ্ধে। এদেশে ফেসবুকের নীতি রূপায়ণের দায়িত্বে থাকা আঁখি দাসের বিরুদ্ধে ইতিমধ্যেই দায়ের হয়েছে মামলা। ধর্মীয় বিদ্বেষ ছড়ানো এবং উস্কানির অভিযোগে তাঁর বিরুদ্ধে চণ্ডীগড়ে মামলা দায়ের হয়েছে। ঠিক এই পরিস্থিতিতেই নিজেদের পক্ষে সাফাই দিতে মুখ খুললেন ফেসবুক ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট ও ম্যানেজিং ডিরেক্টর। উল্লেখ্য, এর আগেই ফেসবুকের তরফে বলা হয়েছিল, ‘সব ধরনের বিদ্বেষমূলক মন্তব্য বা হিংসা ছড়াতে পারে এমন লেখা বা ছবিকে আমরা সব সময়ই নিষিদ্ধ করি। গোটা বিশ্বের জন্যেই আমরা এই নীতি অনুসরণ করে থাকি। এক্ষেত্রে কোনও রাজনৈতিক অবস্থান বা দলীয় সহযোগিতা পাওয়ার বিষয়টি বিবেচনা করা হয় না।’ কিন্তু দ্য ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্টে দাবি করা হয়েছে, বাণিজ্যিক কারণে ভারতে ফেসবুকের পাবলিক পলিসি এগজিকিউটিভ বিজেপি নেতাদের বিরুদ্ধে ‘হেট স্পিচ রুলস’ কার্যকর করেননি। প্রতিবেদনে এ-ও দাবি করা হয়েছে, ভারতে ফেসবুকের পাবলিক পলিসি ডিরেক্টর আঁখি বিজেপি নেতাদের বিদ্বেষমূলক পোস্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কর্মীদের বারণ করেছেন। কারণ, ব্যবস্থা নিলে এ দেশে ফেসবুকের ব্যবসা ধাক্কা খেতে পারে। ভারতে ফেসবুক লিডারশিপ টিম কীভাবে কাজ চালায়, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্তের দাবিতে ফেসবুক সিইও মার্ক জুকারবার্গকে চিঠি লিখেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল। এর পাশাপাশি আগামী ২ সেপ্টেম্বর ফেসবুক কর্তৃপক্ষকে তলব করেছে শশী তারুরের নেতৃত্বাধীন তথ্য প্রযুক্তির সংসদীয় স্ট্যান্ডিং কমিটি। এদিকে অজিতও বলেছেন, ‘অভিযোগ উঠলে আমরা সজাগ হই। এবারও আমরা আরও ব্যবস্থা নেব। ব্যবস্থা নেওয়ার বিষয়ে পর্যালোচনার কাজও চলছে। নিরপেক্ষ এবং ত্রুটিহীন ব্যবস্থা গড়ে তোলাই আমাদের লক্ষ্য।’ তবে অজিত যাই-ই বলুন না কেন ফেসবুকের পক্ষপাতিত্ব নিয়ে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছে।

সেরা শিরোনাম

Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget