এক্সপ্লোর

Flash Floods in Andhra Pradesh: অন্ধ্রপ্রদেশে হড়পা বানে জলের তলায় বাস, মৃত অন্তত ১১, নিখোঁজ ৫০

Andhra Pradesh Flash Floods: অতিবৃষ্টি ও হড়পা বানের জেরে ভয়ঙ্কর পরিস্থিতি অন্ধ্রপ্রদেশের কাডাপা জেলায়। হড়পা বানে মৃত্যু হল অন্তত ১১ জনের। নিখোঁজ অন্তত ৫০ জন। তিনটি সরকারি বাস জলের তলায়।

বিজয়ওয়াড়া: অন্ধ্রপ্রদেশের কাডাপা জেলায় হড়পা বানে মৃত্যু হল অন্তত ১১ জনের। নিখোঁজ অন্তত ৫০ জন। তিনটি সরকারি বাস জলের তলায়। উদ্ধারকার্য শুরু করেছে পুলিশ ও এনডিআরএফ।  

স্থানীয় সূত্রে খবর, অতিবৃষ্টির জেরে রজমপেটা অঞ্চলে আন্নামাইয়া জলাধার উপচে পড়েছে। চেইইয়েরু ও পেঞ্চা নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। তার ফলে জলাধারের জলধারণ ক্ষমতা আর নেই। বন্যা পরিস্থিতির জেরে রজমপেটা অঞ্চলের আশেপাশের সব অঞ্চলই জলের তলায়। কাডাপা-তিরুপতি হাইওয়ে দিয়ে গাড়ি চলাচল করতে পারছে না।

অতিবৃষ্টির জেরে তিনটি সরকারি বাস জলে ডুবে যায়। তিনটি বাসেই বেশ কয়েকজন যাত্রী ছিলেন। বাসগুলি ডুবে যাওয়ার ফলে যাত্রীরা নিখোঁজ। তাঁদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। নান্দুলুরু অঞ্চলে আরও একটি বাস জলে ডুবে গিয়েছে। সেটিতেও বেশ কয়েকজন যাত্রী ছিলেন। এখানেও চলছে উদ্ধারকার্য।

স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, প্রবল বৃষ্টির জেরে জলাধার উপচে পড়ায় রজমপেটার কাছে গুণ্ডলুরু, পুলাপাত্তুর, শেষামামবাপুরাম ও মাণ্ডাপল্লি গ্রামের বানভাসী অবস্থা। চেইইয়েরু নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইতে থাকায় বিস্তীর্ণ অঞ্চল জলের তলায়। বিশেষ করে নিচু অঞ্চলগুলি জলের তলায়। ফলে সমস্যায় পড়েছেন হাজার হাজার মানুষ। রজমপেটা ও নন্দালুরের মাঝে এক কিলোমিটার রেললাইন বন্যার জলে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে এই অঞ্চল এখন কার্যত বিচ্ছিন্ন।

মাণ্ডাপল্লি, আকেপাডু, নন্দালুর অঞ্চলে বন্যার জলে ভেসে গিয়েছেন অন্তত ১৫ জন। খবর পেয়ে উদ্ধারকার্য শুরু করেছে এনডিআরএফ ও পুলিশ। স্থানীয়রা জানিয়েছেন, আরও বেশি মানুষ নিখোঁজ বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে মৃতের সংখ্যাও বাড়তে পারে। নন্দালুর থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।

বেশিরভাগ বাড়িই জলের তলায় চলে যাওয়ায় বাসিন্দারা ছাদে উঠে কোনওরকমে দিন কাটাচ্ছেন। জলের তোড়ে ত্রাণকার্যও ব্যাহত হচ্ছে। বহু মানুষই এখনও ত্রাণ পাননি। বানভাসী মানুষজনকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়াও সম্ভব হচ্ছে না। 

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

Santoshpur Lake Pally | সন্তোষপুর লেক পল্লির থিম 'তাণ্ডব' | Durga Puja 2026 | ABP ANANDA
Kolkata Arms Recovery: দুর্গাপুজোর কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ | ABP Ananda
Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget