এক্সপ্লোর

Assembly Election Result: ৫ রাজ্যে হেভিওয়েটদের ফল কী হবে? বুথ ফেরত সমীক্ষায় কোন দিকে ইঙ্গিত?

Assembly Poll Result 2022: রাত পোহালেই উত্তরপ্রদেশ, পাঞ্জাব-সহ ৫ রাজ্যের ভোট গণনা। গণনার পরেই বিধায়ক কেনাবেচার আশঙ্কা। গোয়ায় প্রার্থীদের রিসর্টে সরিয়ে দিল কংগ্রেস।

লখনউ: বৃহস্পতিবার পাঁচ রাজ্যের ভোটে একাধিক রথী-মহারথীর ভাগ্য নির্ধারিত হবে। সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, প্রথমবার বিধানসভা ভোটে লড়ে নিজের গড় গোরক্ষপুর থেকে জয়ী হতে পারেন উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। একইভাবে সমাজবাদী পার্টির (Samajwadi Party) মুখ্যমন্ত্রী পদপ্রার্থী অখিলেশ যাদবও (Akhilesh Yadav) তাঁর কেন্দ্র করহল কেন্দ্র থেকে জয়ের মুখ দেখতে পারেন। জেলবন্দি অবস্থাতেই জয়ের মুখ দেখতে পারেন সমাজবাদী পার্টির হেভিওয়েট প্রার্থী আজম খান (Azam Khan)। নয়ডা থেকে ভোটে লড়ে জিততে পারেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের (Rajnath Singh) ছেলে বিজেপি প্রার্থী পঙ্কজ সিংহ (Pankaj Singh)। কুণ্ডা থেকে এবারও জিততে পারেন হেভিওয়েট বাহুবলী নেতা রঘুরাজ প্রতাপ সিংহ ওরফে রাজা ভাইয়া।

রাত পোহালেই দেবভূমি উত্তরাখণ্ডেও (Uttarakhand) রাজনীতির মহারথীদের ভাগ্য নির্ধারণ হবে। সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, খতিমা কেন্দ্র থেকে জয়ী হতে পারেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তথা হেভিওয়েট বিজেপি নেতা পুষ্কর সিংহ ধামি। জয়ের জোরাল সম্ভাবনা উত্তরাখণ্ডে কংগ্রেসের সবচেয়ে বড় মুখ হরিশ রাওয়াতেরও।

পঞ্জাবে (Punjab) এবার চতুর্মুখী লড়াই। দু’টি আসন থেকে লড়ছেন বর্তমান মুখ্যমন্ত্রী চরণজিৎ সিংহ চান্নি। সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, চমকৌর সাহিব আসন থেকে জয়ের জোরাল সম্ভাবনা থাকলেও, অপর কেন্দ্র ভদৌরে হারের মুখ দেখতে পারেন চান্নি। পঞ্জাব কংগ্রেসের সভাপতি নভজ্যোৎ সিংহ সিধুর কেন্দ্র অমৃতসর পূর্বে এবার কড়া টক্কর। উল্টোদিকে রয়েছেন শিরোমণি অকালি দলের হেভিওয়েট নেতা বিক্রমজিৎ সিংহ মাজিঠিয়া। এই কেন্দ্রের ফল কী হবে, শেষ অবধি বলা সম্ভব হচ্ছে না। আম আদমি পার্টির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ভগবন্ত সিংহ মানের জয়ের জোরাল সম্ভাবনা। কংগ্রেস ছাড়ার পর নিজের দল তৈরি করে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে পুরনো কেন্দ্র পাতিয়ালা থেকেই লড়ছেন ক্যাপ্টেন অমরিন্দর সিংহ। তাঁর এবারও জয়ের সম্ভাবনা। জালালাবাদ কেন্দ্র থেকে লড়ে এবারও জয়ী হতে পারেন শিরোমণি অকালি দলের প্রধান মুখ সুখবীর সিংহ বাদল।

মাণ্ডবী নদীর পাড়ের রাজ্য গোয়াতে (Goa) এবার পঞ্চমুখী লড়াই। কী হবে সেখানে? সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, সাঙ্কেলিম থেকে লড়ে ফের জয়ী হতে পারেন মুখ্যমন্ত্রী তথা বিজেপি-র হেভিওয়েট নেতা প্রমোদ সাওয়ন্ত। মারগাঁও থেকে জয়ের জোরাল সম্ভাবনা কংগ্রেসের হেভিওয়েট নেতা দিগম্বর কামথের।

রাত পোহালেই ভোটের ফল বেরোবে উত্তর-পূর্বের রাজ্য মণিপুরেও (Manipur)। সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, পুরনো কেন্দ্র হেইংগাং থেকে লড়ে ফের জয়ী হতে পারেন মুখ্যমন্ত্রী তথা বিজেপির হেভিওয়েট নেতা এন বীরেন সিংহ। থৌবাল থেকে জয়ী হতে পারেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেসের হেভিওয়েট মুখ ওকরাম ইবোবি সিংহ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Jharkhand News: ন্যায়ের বিরুদ্ধে আপোসহীন লড়াই ছাত্র-যুবদের, মাথা নোয়াল হেমন্ত সোরেনের সরকারও
Akhrujjaman:
Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget