এক্সপ্লোর

Bihar: স্বামী-স্ত্রীর ঝগড়া থামাতে গিয়ে মাথা ফাটল পুলিশের!

পুলিশের কাছে অভিযোগ করেন যে, তাঁর স্বামী তাঁকে মারধর ও গালিগালাজ করছে ও প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে।

আরারিয়া: বিহারের আরারিয়া জেলায় চাঞ্চল্যকর ঘটনা। স্বামী-স্ত্রীর ঝগড়া মেটাতে গিয়ে মাথা ফাটল পুলিশের। ফোরবেসগঞ্জ থানা এলাকার পটেল চক এলাকায় এই ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাতে সেখানে এক দম্পতির মঝ্যে বেজায় ঝগড়া বেধে গিয়েছিল। স্বামী-স্ত্রীর বিবাদ থামাতে গিয়ে তাঁদের ক্রোধের শিকার হতে হল পুলিশকে। বিবাম মেটাতে গিয়ে প্রহৃত হল পুলিশ। এই ঘটনায় পুলিশের এক সাব ইন্সপেক্টর সহ দুই পুলিশ কর্মী জখম হয়েছেন। 

এফআইআর দায়ের করেছেন আক্রান্ত পুলিশ কর্মীরা
জানা গেছে, ওই দিন রাতে নিজেদের মধ্যে মারপিট করছিলে স্বামী-স্ত্রী। পুলিশ হস্তক্ষেপ করলে তাঁরা পাথর ছুঁড়ে সাব ইন্সপেক্টর রামবাবু যাদবের মাথা ফাটিয়ে দেন। সেইসঙ্গে পুলিশের টহলদারি গাড়ির চালক হস্তক্ষেপ করতে গেলে তাঁকেও রাস্তায় ধাক্কা মেরে ফেলে দেয় অভিযুক্ত। ঘটনায় তিনি আহত হয়েছেন। পরে স্বামী-স্ত্রীকে গ্রেফতার করে পুলিশ।  এসআই রামবাবু যাদব এই ঘটনায় প্রাণঘাতী হামলার অভিযোগে ফোরবেসগঞ্জ থানায় এফআইআর দায়ের করেছেন। ভারতীয় দণ্ডবিধির ৩৪১,৩২৩,৩৫৩,৩৩৮,৩০৭ ও ৩৪ ধারায় এফআইআর দায়ের করা হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে টহলদারি গাড়িতে করে টহল দিতে বেরিয়েছিলেন সাব ইন্সপেক্টর রামবাবু যাদব। ফেরার পথে রাত প্রায় পৌনে দশটার সময় পটেল চকের রেল চত্বরের সামনে এক মহিলা আচমকাই টহলদারি গাড়ির সামনে এসে দাঁড়ান। পুলিশের কাছে অভিযোগ করেন যে, তাঁর স্বামী তাঁকে মারধর ও গালিগালাজ করছে ও প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে। তিনি তাঁকে বাঁচানোর আর্জি জানান।

মহিলার অভিযোগ শুনে উল্টো দিকে থাকা পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে অভিযুক্ত স্বামী গাড়ির চালককে ধাক্কা মেরে পালানোর চেষ্টা করেন। দুজনের হাতাহাতি শুরু হয়ে যায়। কিন্তু অভিযুক্ত গাড়ির চালককে রাস্তায় ধাক্কা মেরে ফেলে দেন।আর এরপর আচমকাই ওই মহিলা স্বামীর বিরুদ্ধে অভিযোগ ভুলে পুলিশের বিরোধিতা করতে শুরু করেন।

তাঁরা রেললাইনের পাথর তুলে পুলিশকে লক্ষ্য করে ছুড়তে থাকেন। পাথরের আঘাতে রামবাবুর মাথা ফেটে যায়। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মীরা দম্পতিকে তখনই গ্রেফতার করেন। ধৃতের নাম রাহুল কুমার পাসোয়ান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget