এক্সপ্লোর

ফের পিছিয়ে গেল অযোধ্যা শুনানি, ২৯ তারিখ ঠিক হবে চূড়ান্ত শুনানির তারিখ

নয়াদিল্লি: আবার পিছলো অযোধ্যা মামলার শুনানি। পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ থেকে বিচারপতি ইউ ইউ ললিত সরে দাঁড়ানোর পর মামলার শুনানি পিছিয়ে দেওয়া হয়। ঠিক হয়েছে, ২৯ তারিখ চূড়ান্ত শুনানির দিন ঘোষণা হবে। প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চ স্পষ্ট করে দিয়েছে, অযোধ্যা মামলা স্রেফ একটি জমি সংক্রান্ত মামলা হিসেবে তারা দেখছে না, বরং এর জাতীয় গুরুত্ব রয়েছে। আজ শুনানি শুরু হলে প্রধান বিচারপতি জানিয়ে দেন, অযোধ্যা মামলার চূড়ান্ত শুনানির দিন ঘোষণা করতে চলেছেন তাঁরা। কিন্তু এক মুসলিম সংগঠনের হয়ে দাঁড়ানো আইনজীবী রাজীব ধবন বলেন, বিচারপতি ইউ ইউ ললিত ১৯৯৪-এ বাবরি মসজিদ ধ্বংসের সময় উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী থাকা কল্যাণ সিংহের হয়ে এক মামলায় সওয়াল করেন। এরপরেও যদি তিনি অযোধ্যা মামলায় যুক্ত থাকেন, তাঁদের কোনও আপত্তি নেই, তবে তিনিই সিদ্ধান্ত নিন। এরপর নিজেদের মধ্যে আলোচনা করে বিচারপতি ললিত শুনানি থেকে সরে দাঁড়ান। ঠিক হয়, নতুন বেঞ্চ গঠনের পর ২৯ তারিখ ফের এই মামলার শুনানি হবে। আইনজীবী রাজীব ধবন আরও প্রশ্ন তোলেন, আগে আদালত এই মামলায় ৩ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ গঠনের নির্দেশ দেয়, তাহলে এখন ৫ বিচারপতির বেঞ্চ কেন। জবাবে প্রধান বিচারপতি বলেন, এই মামলার শুনানির জন্য ৫ বিচারপতির বেঞ্চ প্রয়োজনীয় বলে তাঁদের মনে হয়েছে। এর আগে গত বছর ২৭ সেপ্টেম্বর শীর্ষ আদালতের ৩ বিচারপতির বেঞ্চ ইসলামে মসজিদ অবিচ্ছেদ্য অঙ্গ কিনা সংক্রান্ত বিষয়টি ৫ বিচারপতির বেঞ্চে পাঠাতে অস্বীকার করে। ২৯ অক্টোবর সুপ্রিম কোর্ট জানায় জানুয়ারির প্রথম সপ্তাহে এই মামলাটি শুনানির দিন নির্ধারণ হবে। অযোধ্যা মামলার দ্রুত শুনানি চেয়ে একটি আবেদন জমা পড়লেও তা বিবেচনা করতে অস্বীকার করে শীর্ষ আদালত। আরএসএস সহ হিন্দু সংগঠনগুলি অযোধ্যা মামলায় অর্ডিন্যান্স এনে বিষয়টি নিষ্পত্তির পক্ষপাতী। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিষয়টি যতদিন বিচারাধীন থাকবে ততদিন অর্ডিন্যান্স আনা আইনত অসম্ভব। আদালতের হাত থেকে অযোধ্যা মামলা বেরিয়ে গেলে কেন্দ্র যা করার করবে।

সেরা শিরোনাম

Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত

ভিডিও

Baruipur Incident | প্রভাসের এনকাউন্টারে খুশি মানুষ, কিন্তু কেন? কী বলছেন মনোবিদরা?
Ritabrata Banerjee | দশ বছর আগে শুরু হয়েছিল বেইমানির সলতে পাকানো! কেন বললেন ঋতব্রত?
Barun Biswas Murder Files : নিহত বরুণ বিশ্বাসের বাড়িতে CID, নতুন করে শুরু হবে তদন্ত?
Baruipur Incident | এনকাউন্টারে মৃত্যু মূল অভিযুক্তের,
Baruipur Incident | সন্দেহের বশে গণপিটুনি, ইন্দ্রজিতের মৃত্যুতে হাহাকার ইন্দ্রজিতের পরিবারে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget