এক্সপ্লোর

জরিমানার অঙ্ক অনেক বেশি, রাস্তায় স্কুটার ফেলে রেখেই চলে গেলেন এক ব্যক্তি

বেঙ্গালুরু ট্র্যাফিক পুলিশ সূত্রে খবর, বহু মানুষই অসংখ্যবার পথ নিরাপত্তা সংক্রান্ত আইন লঙ্ঘন করেছেন।

বেঙ্গালুরু: ট্র্যাফিক আইনভঙ্গ করায় জরিমানা হয়েছিল ৪২,৫০০ টাকা। কিন্তু সেই টাকা না দিয়ে স্কুটার রাস্তায় ফেলে রেখেই চলে গেলেন এক ব্যক্তি। এই ঘটনা ঘটেছে কর্ণাটকের বেঙ্গালুরুতে। স্কুটারটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। যদি সংশ্লিষ্ট ব্যক্তি জরিমানা না দেন, তাহলে স্কুটারটি নিলামে তোলা হবে বলে জানিয়েছেন পুলিশকর্মীরা। সাব-ইন্সপেক্টর শিবরাজকুমার অঙ্গদি জানিয়েছেন, রুটিন তল্লাশির সময় দেখা যায়, অরুণ কুমার নামে এক ব্যক্তি ৭৭ বার ট্র্যাফিক আইন ভঙ্গ করেছেন। ২ মিটার লম্বা চালান বের করে তাঁর হাতে ধরিয়ে দেওয়া হয়। তখন ওই ব্যক্তি বলেন, ‘আমার সেকেন্ড-হ্যান্ড স্কুটারের দাম ৩০ হাজার টাকাও না। তাই জরিমানা দেওয়ার চেয়ে স্কুটার ফেলে রেখে চলে যাওয়াই ভাল।’ এরপরেই তিনি স্কুটারটি ফেলে রেখে চলে যান। বেঙ্গালুরু ট্র্যাফিক পুলিশ সূত্রে খবর, বহু মানুষই অসংখ্যবার পথ নিরাপত্তা সংক্রান্ত আইন লঙ্ঘন করেছেন। এ বছরের অগাস্টে দেখা যায়, একটি রয়্যাল এনফিল্ডের মালিক ১১ মাসে ১০১ বার ট্র্যাফিক আইনভঙ্গ করেছেন। এল রাজেশ কুমার নামে ওই ব্যক্তির ৫৭,২০০ টাকা জরিমানা হয়। গত বছর নতুন মোটরযান আইন কার্যকর হওয়ার পর থেকে দেশজুড়ে জরিমানার অঙ্ক অনেক বেড়ে গিয়েছে। এ বছরের জানুয়ারিতে দিল্লিতে এক তরুণ জরিমানার টাকা দেওয়ার বদলে মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। গত বছরের সেপ্টেম্বরেও দিল্লিতে একই ঘটনা ঘটেছিল। মদ খেয়ে মোটরসাইকেল চালানো, হেলমেট না পরা এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট সঙ্গে না রাখার জন্য এক ব্যক্তির ১১ হাজার টাকা জরিমানা হয়। তিনি জরিমানা দেওয়ার বদলে বাইকে আগুন ধরিয়ে দেন। গুজরাতে আবার ট্র্যাফিক পুলিশ ১৮ হাজার টাকা জরিমানা করায় আত্মহত্যার চেষ্টা করেন এক অটোচালক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ

ভিডিও

Arjun Singh | মণীশ শুক্ল হত্যাকাণ্ডে জড়িত নির্মল ঘোষ, দাবি অর্জুন সিংয়ের | ABP Ananda LIVE
Bally News | বালিতে গ্রেফতার তৃণমূল নেতা, লক্ষ্য করে ছোড়া হল ডিম | ABP Ananda LIVE
Agnimitra Paul: আচমকা সুভাষ সরোবরে পুর ও নগরোন্নয়নমন্ত্রী, অব্যবস্থা দেখে ক্ষুব্ধ অগ্নিমিত্রা পাল
TMC News: মঙ্গলকোটে আবাসে 'দুর্নীতি', নিশানায় তৃণমূলের প্রাক্তন প্রধান! ABP Ananda Live
Madan Mitra | পুর-নিয়োগ দুর্নীতি মামলায় স্ক্যানারে মদন মিত্রের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget