এক্সপ্লোর

কৃষি বিল নিয়ে প্রচার চালাতে হবে, বোঝাতে হবে কৃষকদের, ৮টি দল গঠন বিজেপি-র

নিজের এলাকার কৃষকদের কাছে যেতে হবে সাংসদদের। নির্দেশ বিজেপি শীর্ষ নেতৃত্বের।

নয়াদিল্লি: কৃষক বিক্ষোভে কপালে ভাঁজ মোদি সরকারের। কৃষকদের বোঝাতে ৮টি দল গঠন। কৃষকদের এই বিলের সুফল বোঝাবে দলের সদস্যরা। নিজের এলাকার কৃষকদের কাছে যেতে হবে সাংসদদের। নির্দেশ বিজেপি শীর্ষ নেতৃত্বের। বিজেপি সূত্রে খবর, দলের সাধারণ সম্পাদক অরুণ সিংহ এক নির্দেশিকা পাঠিয়েছেন রাজস্থান, জম্মু-কাশ্মীর, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ ও দিল্লির রাজ্য সভাপতি, রাজ্য সংগঠন ও সংশ্লিষ্ট রাজ্যগুলির ভারপ্রাপ্ত নেতাদের। এই নির্দেশিকায় বলা হয়েছে, কৃষকদের বোঝাতে হবে, তাঁরা কৃষি বিলের ফলে উপকৃত হবেন। বিভিন্ন ধরনের ঋণ, ফড়েদের কবলে পড়ে বছরের পর বছর ধরে কৃষকদের সমস্যার মধ্যে দিন কাটাতে হয়েছে। এখন সংসদে বিল পাশ হওয়ার পর তাঁরা স্বাধীনতা পাচ্ছেন। এর ফলে কৃষকদের আয় দ্বিগুণ হয়ে যাবে এবং তাঁদের উন্নতি হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কীভাবে কৃষকদের জন্য কাজ করে চলেছেন, সয়েল হেলথ কার্ড, প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা, প্রধানমন্ত্রী কিষাণ রেল যোজনা, ফসল নষ্ট হওয়ার ক্ষতিপূরণ দেওয়ার জন্য নিয়ম বদল, ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধির কথাও প্রচার করতে হবে। বিজেপি সূত্রে আরও জানা গিয়েছে, দলীয় সভাপতি জেপি নাড্ডার নির্দেশে এই নির্দেশিকা জারি করা হয়েছে। সংশ্লিষ্ট রাজ্যগুলিতে ‘জন জাগরণ অভিযান’ চালাতে হবে। দলের কর্মীদের প্রতিটি গ্রামে বাড়ি বাড়ি যেতে হবে, জনসভা করতে হবে। প্রতিটি জেলায় সাংবাদিক বৈঠক করতে হবে। কৃষি বিলের বিষয়ে সবাইকে বোঝাতে হবে।

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

Telipukur Yuba Sangha | তেলিপুকুর যুব সংঘের এবারের থিম হলো ‘এক পুকুর ভালোবাসা’ | ABP ANANDA LIVE
Phoolbagan Sarbojanin | প্রথম বছরেই চমক দিতে তৈরি ফুলবাগান সর্বজনীন | ABP ANANDA LIVE
ঘণ্টা খানেক সঙ্গে সুমন (১৩.১০.২৬) পর্ব ২ : দুই নির্বাচন কমিশনারকে কেন পার্টি করলেন ১১জন বিরোধী দলের সদস্য?
ঘণ্টা খানেক সঙ্গে সুমন (১৩.১০.২৬) পর্ব ১ : রাহুলের বাড়িতে 'চায়ে পে চর্চা' । জ্ঞানেশ ইস্য়ুতে উত্তপ্ত দিল্লি থেকে পাটনা
Prafulla Kanan West | এবার কী চমক থাকছে প্রফুল্ল কানন ওয়েস্টের পুজো? | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget