এক্সপ্লোর

Abhishek Banerjee Update: কাপুরুষরা আমাদের হারাতে পারেনি বলে প্রতিহিংসার রাজনীতি করছে, বিজেপি-কে তোপ অভিষেকের

ইডি-সিবিআই-আয়কর, যা কিছু আছে, ব্যবহার করতে পারেন। আমরা যে যে রাজ্যে যাব, সেখানেই বিজেপিকে হারাব, চ্যালেঞ্জ অভিষেকের।

বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি: কয়লাকাণ্ডে দীর্ঘ ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দফতর থেকে বেরোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইডি-র জিজ্ঞাসাবাদ নিয়ে বিজেপি-কে তীব্র আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। 

অভিষেক বলেন, ‘প্রথম থেকেই বলছি ১০ পয়সার দুর্নীতিও ধরা পড়লে তথ্য সামনে আনুন। ইডি-সিবিআই লাগানোর দরকার নেই, প্রমাণ করতে পারলে ফাঁসির কাঠে ঝুলব। যাঁদের টাকা নিতে দেখা গিয়েছে, তাঁদের দেখতে পাচ্ছেন না কেন? রাজনৈতিক কারণেই কি তাঁদের ছাড় দেওয়া হচ্ছে? অন্য দলে যোগ দেওয়ার জন্যই কি তাঁদের দেখতে পাচ্ছে না ইডি-সিবিআই? আমার বিরুদ্ধে কোনও তথ্য-প্রমাণ থাকলে প্রকাশ্যে আনুন। যদি মনে করেন, ভয় দেখিয়ে তৃণমূলকে জব্দ করবেন, তা হবে না। আপনি যাই করুন না কেন, সামনের ভোটে তৃণমূল জিতবেই। জীবন দিয়ে দেব, কিন্তু মাথা নোয়াব না। কংগ্রেসের মতো ঘরে বসে থাকব না। কাপুরুষরা আমাদের হারাতে পারেনি বলে প্রতিহিংসার রাজনীতি করছে।’

অভিষেক আরও বলেন, ‘২০২৪-এ বিজেপিকে হারাবই। বাংলায় ২০০ আসন পাব বলেছিলেন মোদি। কিন্তু বাংলায় ৭০ আসন পেয়েই থামতে হয়েছে বিজেপিকে। ইডি-সিবিআই-আয়কর, যা কিছু আছে, ব্যবহার করতে পারেন। আমরা যে যে রাজ্যে যাব, সেখানেই বিজেপিকে হারাব। আমাদের সঙ্গে ২৫ জন বিধায়ক যোগাযোগ রাখছেন, কিন্তু নিচ্ছি না। তৃণমূলে আসার পর বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে লড়লেও জিতবে। বিজেপি তাদের আটকাতে পারবে না।’

২৮ অগাস্ট কয়লাকাণ্ডের তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পাঠায় ইডি। তাঁকে ৬ সেপ্টেম্বর সোমবার সকাল ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে, দিল্লিতে ইডি দফতরে হাজির হতে বলা হয়েছিল। এদিন সকাল পৌনে ১১টা নাগাদ দিল্লির আকবর রোডে জামনগর হাউসে ইডি-র দফতরে পৌঁছন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। 

কয়লাকাণ্ডে সিবিআই-এর পাশাপাশি আর্থিক তছরুপের দিকটা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে ইডি। কয়লাকাণ্ডে নাম জড়িয়েছে যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক বিনয় মিশ্র ও অনুপ মাঝি ওরফে লালার। ইডি সূত্রে দাবি, কয়লাকাণ্ডে মাফিয়াদের থেকে টাকা একাধিক হাত ঘুরে বিনয় মিশ্রের কাছে পৌঁছত।

এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য প্রশ্নমালা তৈরি করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের দাবি, এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে জানতে চাওয়া হয়, বিনয় মিশ্রের সঙ্গে তাঁর কি কোনও সম্পর্ক ছিল? কয়লাকাণ্ডে অন্যতম অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা-কে তিনি চেনেন?

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, কয়লাকাণ্ডে দেশের বিভিন্ন জায়গায় টাকা পাচার হয়েছে। এমনকী, বিদেশেও পাচার হয়েছে টাকা। সে বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এদিন প্রশ্ন করা হয় বলে সূত্রের দাবি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget