এক্সপ্লোর

তথ্য পাচারের আশঙ্কা, সীমান্তে প্রতিরক্ষা সংক্রান্ত প্রকল্পে চিনা যন্ত্রাংশ বন্ধের আর্জি ব্যবসায়ীদের সংগঠনের

সিএআইটি-র পক্ষ থেকে প্রতিরক্ষামন্ত্রীকে আর্জি জানানো হয়েছে, বিষয়টির গুরুত্ব অনুধাবন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত কেন্দ্রের।

নয়াদিল্লি: সীমান্ত অঞ্চলে বিভিন্ন প্রকল্পে চিনা পণ্য ব্যবহার বন্ধের আর্জি জানিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহকে চিঠি দিল কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স (সিএআইটি)। দেশজুড়ে চিনা পণ্য বয়কটের যে প্রক্রিয়া শুরু হয়েছে, তার অঙ্গ হিসেবেই চিনা নির্মাণ সামগ্রী এবং ‘ইন্টারনেট অফ থিংস’ সম্বলিত যন্ত্রাংশ নিষিদ্ধ করার দাবি জানানো হয়েছে এই চিঠিতে। কারণ, হিসেবে উল্লেখ করা হয়েছে, চিনা সংস্থাগুলি সংবেদনশীল তথ্য পাচার করতে পারে। সিএআইটি-র জাতীয় সভাপতি বি সি ভারতীয়া এক বিবৃতিতে জানিয়েছেন, ‘সীমান্ত ও নিরাপত্তার ক্ষেত্রে সংবেদনশীল অঞ্চলে বিভিন্ন প্রকল্পের কাজ ভারতের সংস্থাগুলি করলেও, তারা চিনা সামগ্রী ব্যবহার করছে। সেই চিনা যন্ত্রগুলিতে ইন্টারনেট অফ থিংস আছে। এর ফলে যন্ত্রের অবস্থান, কার্যকলাপ সংক্রান্ত তথ্য পাচার করা যাবে।’ সিএআইটি-র সচিব প্রবীণ খান্ডেলওয়াল জানিয়েছেন, ‘যেহেতু সীমান্তে এবং বিভিন্ন সংবেদনশীল অঞ্চলে প্রতিরক্ষা সংক্রান্ত কাজকর্ম চলছে এবং এই কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই কারণে চিনা যন্ত্রাংশ ব্যবহার করা উচিত নয়। চিনা যন্ত্রাংশের মাধ্যমে যন্ত্রগুলির অবস্থান, কাজের সময় এবং অন্যান্য খুঁটিনাটি তথ্য পাওয়া যাচ্ছে।’ সিএআইটি-র পক্ষ থেকে প্রতিরক্ষামন্ত্রীকে আর্জি জানানো হয়েছে, বিষয়টির গুরুত্ব অনুধাবন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত কেন্দ্রের। দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব সংক্রান্ত বৃহত্তর স্বার্থে সীমান্ত ও সংবেদনশীল অঞ্চলে প্রতিরক্ষা সংক্রান্ত কাজে চিনা যন্ত্রাংশ ব্যবহার সম্পূর্ণ বন্ধ করা হোক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ

ভিডিও

Nirmal Ghosh News |
Nirmal Ghosh |
TMC News |
Nirmal Ghosh News |
RGKar News | আর জি কর ফাইল তো আবার খুলল হাইকোর্টের নির্দেশে, কিন্তু কাজের কাজ কি কিছু হবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget