এক্সপ্লোর

CDS Bipin Rawat Death: বিপিন রাওয়াতের মৃত্যুতে উল্লাসের প্রতিবাদ, সস্ত্রীক ইসলাম ধর্ম ত্যাগের ঘোষণা কেরলের চিত্র পরিচালক আলি আকবরের

Kerala filmmaker Ali Akbar: হেলিকপ্টার ভেঙে মৃত্যু হয়েছে দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের। এই খবর আসার পরেই অনেকে সোশ্যাল মিডিয়ায় উল্লাস প্রকাশ করে। এরই প্রতিবাদ আলি আকবরের।

তিরুঅনন্তপুরম: তামিলনাড়ুতে হেলিকপ্টার দুর্ঘটনায় চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত সহ ১৩ জনের মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় অনেককেই উল্লাস প্রকাশ করতে দেখা যায়। বিশেষ করে বিপিন রাওয়াতের উদ্দেশে কটূক্তি করেন অনেকে। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে সস্ত্রীক ইসলাম ধর্ম ত্যাগ করে হিন্দুধর্ম গ্রহণ করার কথা ঘোষণা করলেন কেরলের চলচ্চিত্র পরিচালক আলি আকবর। তিনি অবশ্য জানিয়েছেন, তাঁর মেয়েদের ধর্ম পরিবর্তনের জন্য জোর করবেন না। তাঁর মেয়েরা নিজেদের পছন্দ অনুযায়ী ধর্মাচরণ করতে পারবেন।

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে এই চলচ্চিত্র পরিচালক বলেছেন, ‘আমি আর মুসলিম নেই। আমি ভারতীয়। আমি দেশদ্রোহীদের সঙ্গে থাকতে পারব না।’

আলি আকবর আরও বলেছেন, তাঁর নতুন নাম হচ্ছে রামসিমহন। এই নাম তাঁর জন্য উপযুক্ত। কারণ, রামসিমহন এমন একজন ব্যক্তি, যিনি সংস্কৃতি রক্ষা করতে গিয়ে খুন হন। যাঁরা জেনারেল বিপিন রাওয়াতের মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় আনন্দ প্রকাশ করেছেন, তাঁদের কড়া সমালোচনা করেছেন আলি আকবর।

এ বছরের অক্টোবরেই বিজেপি-র যাবতীয় দায়িত্ব ছাড়েন আলি আকবর। তিনি বিজেপি-র রাজ্য কমিটির সদস্যপদও ছেড়েছেন। তিনি সেই সময় জানান, কেরল রাজ্য সংগঠনের সম্পাদক একে নাজিরের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়েছে, তাতে তিনি ব্যথিত। সেই কারণেই যাবতীয় দায়িত্ব থেকে অব্যাহতি নিচ্ছেন। তবে তিনি বিজেপি সদস্য থাকবেন।

বুধবার তামিলানড়ুর কুন্নুরে হেলিকপ্টার ভেঙে মৃত্যু হয়েছে দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে জেনারেল রাওয়াতের স্ত্রী মধুলিকারও। কপ্টারের ১৪ জন যাত্রীর মধ্যে ১৩ জনেরই মৃত্যু হয়েছে। নীলগিরির গভীর জঙ্গলে ভেঙে পড়ে এমআই সেভেনটিন ভি ফাইভ কপ্টারটি। সারা দেশ যখন এই ঘটনায় শোকাহত, তখন সোশ্যাল মিডিয়ায় অনেকে জেনারেল রাওয়াতের উদ্দেশে কটূক্তি করে। এর প্রতিবাদ জানালেন আলি আকবর। সেই কারণেই তিনি ধর্ম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
RG Kar News: বর্ধমান মেডিক্যালে দেওয়ালে আর জি করকাণ্ড নিয়ে স্লোগান, মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Sarbori Mukherjee: প্রথমে হস্টেলে হামলার হুমকি, এখন মুখে 'শান্তিপূর্ণ' আন্দোলন
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডব, উপাচার্যের অভিযোগের ভিত্তিতে FIR দায়ের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget