এক্সপ্লোর

অনুমোদন ডিসিজিআইয়ের, করোনা পরীক্ষায় এবার ভারতে ‘ফেলুদা’

২ বাঙালি বিজ্ঞানীর করোনান্বেষী কিটে কম খরচ ও কম সময়ে জানা যাবে ফল

কলকাতা: আপনি কি করোনায় আক্রান্ত? কম খরচ এবং কম সময়ে পরীক্ষা করে বলে দেবে ‘ফেলুদা’! কোনও হেঁয়ালি বা সোশাল মিডিয়ার ছড়িয়ে পড়া ভিত্তিহীন ভাইরাল নয়। একেবারে বাস্তব। সত্যিসত্যিই করোনার রহস্যভেদ করবে ‘ফেলুদা’। অনুমোদন অনুমোদন দিয়েছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া বা ডিসিজিআই-এর।

আসলে এই ‘ফেলুদা’-র পুরো অর্থ হল- এফএনক্যাস৯ এডিটর লিঙ্কড্ উইনিফর্ম ডিটেকশন অ্যাসে। করোনা সংক্রমিতকে চিহ্নিত করার বিশেষ পদ্ধতি। এটিই হল দেশের প্রথম ক্লাস্টার্ড রেগুলারলি ইন্টারস্পেসড্ শর্ট পালিনড্রোমিক রিপিট (ক্রিসপার) ভিত্তিক কোভিড-১৯ পরীক্ষা।

যা আবিষ্কার করেছেন দিল্লির ইনস্টিটিউট অফ জেনোমিক্স অ্যান্ড ইন্টিগ্রেটিভ বায়োলজি বা সিএসআইআর-আইজিআইবি-এর ২ বাঙালি বিজ্ঞানী দেবজ্যোতি চক্রবর্তী এবং পূর্ব মেদিনীপুরের সৌভিক মাইতি।

সিএসআইআর-আইজিআইবি-এর সঙ্গে এই উদ্যোগে সামিল টাটা সন্স। বিজ্ঞানীদের দাবি, আরটি-পিসিআর-এ যেখানে ৪ ঘণ্টা সময় লাগে, সেখানে ‘ফেলুদা’ উত্তর দেবে এক ঘণ্টারও কম সময়ে।

কীভাবে কাজ করবে এই প্রযুক্তি? দুই বাঙালি বিজ্ঞানীর দাবি, কোভিড-১৯ ভাইরাসে-র আরএনএ-কে প্রথমে ডিএনএ-তে বদলানো হবে। এরপর পলিমারেজ চেন রিঅ্যাকশন বা পিসিআর যন্ত্রের মাধ্যমে একটি ডিএনএ থেকে একাধিক কপি-ডিএনএ তৈরি করা হবে।

তার সঙ্গে ক্রিসপার-ক্যাস-৯ বলে ব্যাকটেরিয়া প্রোটিনের সঙ্গে সংযুক্তি ঘটানো হবে। যা ভাইরাল ডিএনএ-কে চিহ্নিত করতে সাহায্য করে। এরপর কাগজের স্ট্রিপে ফেলা হবে সন্দেহভাজন ব্যক্তির লালারসের নমুনা।

স্ট্রিপে প্রথমে একটি দাগ ফুটে উঠবে। বিজ্ঞানের পরিভাষায় যা কন্ট্রোল লাইন বলে পরিচিত। এই দাগ দেখে বোঝা যায় স্ট্রিপ ঠিক মতো কাজ করছে। দ্বিতীয় দাগটির নাম টেস্ট লাইন। স্ট্রিপে সেই দাগ ফুটে উঠলে বুঝতে হবে, যাঁর নমুনা তিনি করোনা সংক্রমিত।

দুই বাঙালি বিজ্ঞানীর দাবি, এই পরীক্ষার খরচ ৫০০-৬০০ টাকা। বিদেশি কিটে যেটা কয়েক হাজার টাকা।

শনিবার টাটা গ্রুপের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন এই করোনা-কিটে অনুমোদন দিয়েছে ডিসিজিআই। ভারতে প্রথম ক্রিসপার প্রযুক্তিতে সম্মতি দিল কেন্দ্র। খুব তাড়াতাড়িই তা বাজারে আনা হবে।

এবার শুধু স্বাস্থ্য মন্ত্রকের অনুমোদনের অপেক্ষা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget