এক্সপ্লোর

আইসিআইসিআই-এর প্রাক্তন প্রধান চন্দা কোছরের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআরে ক্ষুব্ধ জেটলি, বললেন, তদন্তকারী সংস্থার পেশাদার হওয়া উচিত

নয়াদিল্লি: আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন সিইও চন্দা কোছারের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআরে স্পষ্টতই অসন্তোষ প্রকাশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। টুইট করে সিবিআইকে তিনি পরামর্শ দিয়েছেন, অ্যাডভেঞ্চার করার প্রবণতা এড়িয়ে শুধু তদন্তে দৃষ্টি নিবদ্ধ রাখতে। জেটলি অসুস্থ, কিছুদিন আগে অস্ত্রোপচার হয়েছে তাঁর। এখন তিনি আমেরিকায় চিকিৎসাধীন। হাসপাতাল থেকেই তিনি টুইট করেছেন, ভারতে অপরাধের সাজাপ্রাপ্তের সংখ্যা কম কারণ অ্যাডভেঞ্চারের প্রবণতা ও নিজেকে ক্ষমতাশালী ভাবার পাগলামি তদন্তকারীদের গ্রাস করে, পেশাদারিত্ব চলে যায় পিছনের সারিতে। দেখুন তাঁর টুইট ফৌজদারি ষড়যন্ত্র ও জালিয়াতির অভিযোগে চন্দা ও তাঁর স্বামী দীপক কোছারের বিরুদ্ধে বৃহস্পতিবার এফআইআর করেছে সিবিআই। তাদের বক্তব্য, কোছারের আমলে ভিডিওকন গোষ্ঠীকে আইসিআইসিআই ব্যাঙ্ক যে বিরাট ঋণ দেয়, সে ব্যাপারে ব্রিকস অন্তর্ভুক্ত দেশগুলির নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্কের প্রধান কে ভি কামাথ, আইসিআই ব্যাঙ্কের বর্তমান সিইও সন্দীপ বক্সি, এ দেশে গোল্ডম্যান সাকসের চেয়ারম্যান সঞ্জয় চট্টোপাধ্যায়, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্কের সিইও জারিন দারুওয়ালা, টাটা ক্যাপিটাল প্রধান রাজীব সভরওয়াল ও টাটা ক্যাপিটালের বরিষ্ঠ উপদেষ্টা হোমি খুসরোখানের বিরুদ্ধেও তদন্ত জরুরি। আইসিআইয়ের ঋণদানের নীতি না মেনে ওই ঋণ মঞ্জুর করা হয় বলে অভিযোগ, প্রতিদানে চন্দা কোছারের স্বামীর সংস্থায় ভিডিওকন প্রধান বিনিয়োগ করেছেন। কিন্তু জেটলির প্রশ্ন, যদি ব্যাঙ্কিং দুনিয়ার সব বড় নামের বিরুদ্ধেই প্রমাণ ছাড়া বা প্রমাণ সাপেক্ষ তদন্ত করতে হয়, তাহলে তাতে আখেরে উপকার হবে না ক্ষতি হবে তা দেখা উচিত। এ ধরনের অ্যাডভেঞ্চারের ফলে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়, মানুষের সম্মান নষ্ট হয়, শেষমেষ সমালোচনাই জোটে, কারও অপরাধ প্রমাণ হয় না। গোটা প্রক্রিয়ার ফল একটাই, অভিযুক্তদের সম্মান ও অর্থহানি। বহু লোকের কেরিয়ার ধ্বংস হয়ে যায় এতে।

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার

ভিডিও

Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |
INDI Alliance | বারাখাম্বা রোড থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত মিছিলে INDI জোট, বন্ধ ৬টি মেট্রো স্টেশন
Supreme Court | বিরোধী নেতাদের সঙ্গে দেখা করতে পারব না, জানিয়ে দিলেন প্রধান বিচারপতি | CJI on INDI

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget