এক্সপ্লোর

দেখুন ভিডিও: বাড়ির বারান্দা থেকে ৩০ ফুট নিচে শিশু পড়ল রিক্সার আসনে, অল্পের জন্য রক্ষা

কথায় আছে, ‘রাখে হরি মারে কে’। মধ্যপ্রদেশের টিকমগড়ে এমনই একটা ঘটনা ঘটল। নিজের বাড়িতে খেলতে খেলতে বারান্দা থেকে ৩০ ফুট উঁচু থেকে পড়ে গেল তিন বছরের একটি শিশু। কিন্তু স্বস্তির খবর, কোনও চোটই লাগেনি ওই একরত্তির।

ভোপাল: কথায় আছে, ‘রাখে হরি মারে কে’। মধ্যপ্রদেশের টিকমগড়ে এমনই একটা ঘটনা ঘটল। নিজের বাড়িতে খেলতে খেলতে বারান্দা থেকে ৩০ ফুট উঁচু থেকে পড়ে গেল তিন বছরের একটি শিশু। কিন্তু স্বস্তির খবর, কোনও চোটই লাগেনি ওই একরত্তির। আসলে শিশুটি যখন বারান্দা থেকে নিচে পড়ে যাচ্ছিল, ঠিক তখনই রাস্তা গিয়ে সেখানে চলে আসে একটি রিক্সা। শিশুটি পড়ে ওই রিক্সার বসার আসনে। সিসিটিভিতে ওই ঘটনা ধরা  পড়েছে। সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে।  দেখা গিয়েছে,  শিশুটি এসে পড়ছে রিক্সার ওপর। চালক সঙ্গে সঙ্গে রিক্সা থামিয়ে শিশুটিকে নামানোর চেষ্টা করেন। ছুটে আসেন আশেপাশে লোকজনও। শিশুটিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু পরীক্ষানিরীক্ষায় দেখা যায় যে, শিশুটির কোনও চোটই লাগেনি। সম্পূর্ণ সুস্থ সে। শিশুটির নাম পর্ব। তার বাবা আশিষ জৈন বলেছেন, গত শনিবার রাতে পর্ব তাঁদের বাড়ির দোতলার বারান্দার রেলিংয়ের পাশে খেলছিল। আচমকাই ভারসাম্য হারিয়ে ৩০ ফুট নিচে পড়ে যায়। কিন্তু সৌভাগ্যবশত ঠিক ওই সময়ই নিচে রাস্তায়  একটা সাইকেল রিক্সা যাচ্ছিল। পর্ব রিক্সার বসার আসনে গিয়ে পড়ে। এরফলে তার কোনও আঘাত লাগেনি। আশিষ জৈন জানিয়েছেন, মনোহর ভট্ট নামে একজন ওই রিক্সা চালাচ্ছিলেন।  শিশুটিকে পড়তে দেখে তিনি সঙ্গে সঙ্গে রিক্সা থামিয়ে দেন। এরপর তাঁরা শিশুটিকে নিয়ে টিকমগড় জেলা হাসপাতালে যান। সেখানে বিভিন্ন ধরনের পরীক্ষা করে চিকিত্সকরা জানান, শিশুটি সম্পূর্ণ সুস্থ।

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Malda News | কার্তিক পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা, ধাক্কাধাক্কি, মৃত বিজেপি মণ্ডল সহ-সভাপতি
Agnimitra Paul | নাগরিক সমস্যা মেটাতে পুরমন্ত্রীর উদ্য়োগে শুরু নয়া কর্মসূচি | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget