এক্সপ্লোর

তিব্বত কার্ড খেলবেন না, ভারতীয় সংবাদমাধ্যমকে চিনের হুঁশিয়ারি

ভারতীয় আধিকারিকরা এ নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি।

  নয়াদিল্লি: তিব্বত সম্পর্কিত যাবতীয় বিষয় অত্যন্ত সংবেদনশীল। তাই এ নিয়ে নিরপেক্ষ এবং স্বচ্ছ অবস্থান নেওয়া উচিত। এই ভাষাতেই ভারতীয় সংবাদমাধ্যমকে তিব্বত সম্পর্কিত খবর করতে উপদেশ দিল চিন। দিল্লির চিনা দূতাবাস এ ব্যাপারে বিবৃতি দিয়েছে। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আদামী দলাই লামা নির্বাচনে তিব্বতীদের অধিকারকে স্বীকৃতি দেওয়া সংক্রান্ত পদক্ষেপ নিয়ে একটি আইনে স্বাক্ষর করেছেন। এতে রেগে আগুন বেজিং। এর মধ্যে তাদের নজরে পড়েছে, ভারতীয় সংবাদমাধ্যম নাকি এই মার্কিন আইন সমর্থন করেছে, চিনা দখলীকৃত তিব্বতে ভারতীয় হস্তক্ষেপ দাবি করেছে তারা। এ নিয়েই এই নজিরবিহীনভাবে কঠোর চিনা বিবৃতি। দূতাবাস মুখপাত্র জি রং বলেছেন, তাঁদের আশা, কয়েকটি অন্তত ভারতীয় সংবাদমাধ্যম চিনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা নিয়ে নিরপেক্ষ ও স্বচ্ছ অবস্থান নেবে। তিব্বতকে চিনারা বলেন জিয়াং। রং বলেছেন, জিয়াংয়ের মত অত্যন্ত সংবেদনশীল বিষয় নিয়ে সম্পর্কিত খবর করতে গিয়ে জিয়াংয়ের আর্থিক ও সামাজিক উন্নয়ন নিরপেক্ষভাবে খতিয়ে দেখবে যাতে ভারত-চিন দ্বিরাক্ষিক সম্পর্কের অগ্রগতি হয়। চিনের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলিয়ে তিব্বত কার্ড খেললে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও ক্ষতিগ্রস্ত হবে। ভারতীয় আধিকারিকরা এ নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি। লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ সীমা বা LAC বরাবর ৮ মাস ধরে ভারত-চিন অচলাবস্থা চলছে। ফলে এশিয়ার এই দুই শক্তিশালী রাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক এখন তলানিতে ঠেকেছে। দুই দেশ এখনও LAC থেকে সেনা প্রত্যাহারের ব্যাপারে সহমত হয়নি, যে সব এলাকাগুলি নিয়ে মতানৈক্য, বেশ কয়েক রাউন্ড কৃটনৈতিক এবং সেনা স্তরের আলোচনার পরেও সে সব জায়গায় উত্তেজনা বিন্দুমাত্র কমেনি। জি রং বলেছেন, ভারত ও চিনের মধ্যে ২০০৩-এ যে ডিক্লারেশন অন প্রিন্সিপলস ফর রিলেশনস অ্যান্ড কমপ্রিহেনসিভ কোঅপারেশন স্বাক্ষরিত হয়, তাতে দিল্লি তিব্বত স্বয়ংশাসিত অঞ্চলকে চিনা এলাকা বলে স্বীকৃতি দিয়েছে, তিব্বতীদের চিনের বিরুদ্ধে কোনও রাজনৈতিক কর্মকাণ্ডে যোগদানের অধিকার দেয়নি। তাঁর বক্তব্য, তাই ভারত-চিন দুদেশেরই স্বার্থের কথা মাথায় রেখে, দ্বিপাক্ষিক সম্পর্ক যাতে স্বাস্থ্যকর ও স্থায়ী উন্নয়নের পথে হাঁটে সে ব্যাপারে খেয়াল রাখা উচিত। মার্কিন কংগ্রেসে গত মাসের শুরুতে যে টিবেট পলিসি অ্যান্ড সাপোর্ট অ্যাক্ট স্বাক্ষরিত হয়, তাতে তিব্বতের প্রতি মার্কিন সমর্থনের বার্তা দৃঢ়ভাবে দেওয়া হয়েছে। বলা হয়েছে, চিন যদি তিব্বতীদের ধর্মীয় অধিকারে নাক গলিয়ে আগামী দলাই লামা নির্বাচনের চেষ্টা করে, তবে চিনা আধিকারিকদের ওপর নিষেধাজ্ঞা চালু করবে তারা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Mohan Bhagwat: নিট প্রশ্নফাঁসকাণ্ডের পর দেশজুড়ে বিক্ষোভের পর জেন জি-কে পাশে পেতে এবার ময়দানে RSS
Sabyasachi Dutta: ১৫ কোটি টাকার দুর্নীতি! সব্যসাচীর বিরুদ্ধে চার্জশিটে দাবি পুলিশের
Abhishek PA News: তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন, সুমিত রায়কে বার্তা Supreme Court-র
Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget