এক্সপ্লোর

লাঠি, বর্শা নিয়ে সোমবার সন্ধেয় ভারতীয় সেনা ছাউনির দিকে এগনোর চেষ্টা করেছিল চিনা বাহিনী, দাবি সূত্রের

ফের একবার চিনা মিথ্যাচার প্রমাণ করল ভারত...

নয়াদিল্লি: ফের একবার চিনা মিথ্যাচার প্রমাণ করল ভারত। সূত্রের দাবি, সোমবার রাতে পূর্ব লাদাখের রেজাং-লা রিজলাইন অঞ্চল দিয়ে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা করেছিল পিএলএ। সেই সময় চিনা বাহিনীর হাতে ছিল রড, মুগুরের মতো অস্ত্র। ছিল বর্শা জাতীয় ধারালো জিনিস। ওইসব হাতে নিয়ে তারা ভারতীয় পোস্টের দিকে এগনোর চেষ্টা চালাচ্ছিল।

প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ভারত-চিন সংঘাত রক্তক্ষয়ী সংঘর্ষ এবং মৃত্যু পর্যন্ত গড়িয়েছে। এবার সেখানে গুলিও চালাল চিনা ফৌজ। ভারতীয় সেনা সূত্রে খবর, সোমবার রাত থেকেই প্ররোচনা দিতে শুরু করে চিনা ফৌজ।

সেনা সূত্রে খবর, ভারতের দখলে থাকা একটি পাহাড়ের চূড়া দখলের চেষ্টা করে তারা। চিনা ফৌজের ফন্দি বুঝে তাদের বাধা দেয় চূড়ায় মোতায়েন ভারতীয় সেনা। তখন পিছু হঠার সময় শূন্যে ১০-১৫ রাউন্ড গুলি চালায় চিনের বাহিনী।

সূত্রের দাবি, পূর্ব লাদাখে রেজাং-লা রিজলাইন অঞ্চলে মুখপারিতে অবস্থিত ভারতীয় পোস্টের দিকে অগ্রসর হওয়ার চেষ্টায় ছিল চিনা সেনা। তাদের লক্ষ্য় ছিল, মুখপারি শৃঙ্গ ও রেজাং-লা এলাকা থেকে ভারতীয় বাহিনীকে সরিয়ে ওই জায়গাগুলি দখল করা। সূত্রের দাবি, পিএলএ-র প্রায় জনা ৫০-৬০ জন জওয়ান লাঠি, ছোরা নিয়ে পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে ভারতীয় সেনা ছাউনির দিকে এগনোর চেষ্টা করে। ঘটনাটি ঘটে সন্ধে ৬টা নাগাদ। কিন্তু, চিনাদের সেই অপচেষ্টা প্রতিহত করে ভারতীয় বাহিনী। যার জেরে, ফিরে যেতে বাধ্য হয় চিনা সেনা।

এর আগে, গত ১৫ জুন গালওয়ান উপত্যকায় চিনা সেনার বর্বরোচিত হামলায় প্রাণ হারিয়েছিলেন ২০ ভারতীয় জওয়ান। উল্লেখ্য সেই সময়ে কাঁটাতারে মোড়া লাঠি, পেরেক লাগানো কাঠের তক্তা, লোহার রড দিয়ে রাতের অন্ধকারে হামলা চালিয়েছিল চিনা সেনা।

ভারত ও চিনের মধ্যে থাকা রুলস অফ এনগেজমেন্ট অনুযায়ী, প্রকৃত নিয়ন্ত্রণরেখায় পাহারার সময়ে হাতে অস্ত্র রাখা গেলেও দু’কিলোমিটার পর্যন্ত তা ব্যবহার করা যায় না। এমনকী গোলা গুলিও চালানো যায় না।

এই চুক্তি লঙ্ঘন করে গালওয়ান উপত্যকায় ভারতীয় সেনার ওপর হামলা চালায় চিনা ফৌজ। মৃত্যু হয় ভারতীয় সেনার এক কমান্ডার এবং ১৯ জওয়ানের। আর ৪৫ বছর পর, সোমবার রাতে সীমান্তে গুলিও চালাল চিনা বাহিনী।

সেরা শিরোনাম

Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget