এক্সপ্লোর

নাগরিকত্ব সংশোধন বিল: অমিত শাহের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দাবি ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত মার্কিন কমিটির, ‘বাঞ্ছনীয় নয়’, পাল্টা ভারত

মার্কিন ধর্মীয় অধিকার সংক্রান্ত কমিটি নাগরিকত্ব সংশোধন বিলকে ‘ভ্রান্ত দিশায় এক বিপজ্জনক মোড়’ বলে উল্লেখ করেছে। বলেছে, এটি ভারতের ধর্মনিরপেক্ষ বহুমুখী ঐতিহ্যের সমৃদ্ধ ইতিহাস ও ভারতীয় সংবিধান, যাতে আইনের চোখে ধর্মীয় পরিচয় নির্বিশেষে সমান মর্যাদা নিশ্চিত করা হয়েছে, তার পরিপন্থী।

নয়াদিল্লি: নাগরিকত্ব সংশোধন বিল, ২০১৯ নিয়ে আমেরিকার কোনও কোনও মহলের প্রতিক্রিয়ায় অসন্তুষ্ট ভারত। গতকাল লোকসভায় বিলটি পাশ হওয়ার পর আমেরিকার ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত একটি কমিটি ভারতীয় নাগরিকত্ব অর্জনের ক্ষেত্রে ধর্মীয় পরিচয়কে মাপকাঠি, ভিত্তি করার জন্য আইন তৈরির চেষ্টা করায় স্বরাষ্ট্রমন্ত্রী ও অন্য প্রধান রাজনৈতিক নেতৃত্বের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির দাবি তুলেছে। ওই আইনে অগণিত মুসলিম নাগরিকত্ব হারাবে বলে তাদের অভিযোগ। আজ বিদেশমন্ত্রক পাল্টা বিবৃতি দিয়েছে, মার্কিন কমিটি প্রকাশিত অবস্থান তাদের পুরানো রেকর্ডের কথা মাথায় রাখলে বিস্ময়কর নয়। কিন্তু এটা দুঃখজনক যে, যে বিষয়ে তাদের জ্ঞান খুবই সীমিত, তা নিয়ে কেবলমাত্র নিজেদের সংকীর্ণ দৃষ্টিভঙ্গি, পক্ষপাত দ্বারা নিজেদের চালিত হতে দিল কমিটি। নাগরিকত্ব সংশোধন বিলের ওপর কমিটির বিবৃতি সঠিক বা বাঞ্ছনীয়, কোনওটাই নয়। বিলে বিশেষ কয়েকটি প্রতিবেশী দেশ থেকে ইতিমধ্যে ভারতে পালিয়ে আসা ধর্মীয় সংখ্যালঘুদের দ্রুত ভারতীয় নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। বিবৃতিতে ভারত বলেছে, নাগরিকত্ব সংশোধন বিল বা জাতীয় নাগরিকপঞ্জি, কোনওটাতেই কোনও ধর্মীয় বিশ্বাসের অধিকারী কোনও ভারতীয়েরই নাগরিকত্ব কেড়ে নেওয়ার কথা নেই। কিন্তু সেটাই দেখানোর যেসব চেষ্টা হচ্ছে, তা উদ্দেশ্যপ্রণোদিত, অন্যায়। আমেরিকা সমেত প্রতিটি দেশের নিজের নাগরিকপঞ্জি খতিয়ে দেখে সর্বশেষ হিসাব ঠিক করা, বিভিন্ন নীতির মাধ্যমে তার অগ্রাধিকার স্থির করার অধিকার আছে। প্রসঙ্গত, মার্কিন কমিটি নাগরিকত্ব সংশোধন বিলকে ‘ভ্রান্ত দিশায় এক বিপজ্জনক মোড়’ বলে উল্লেখ করে বলেছে, এটি ভারতের ধর্মনিরপেক্ষ বহুমুখী ঐতিহ্যের সমৃদ্ধ ইতিহাস ও ভারতীয় সংবিধান, যাতে আইনের চোখে ধর্মীয় পরিচয় নির্বিশেষে সমান মর্যাদা নিশ্চিত করা হয়েছে, তার পরিপন্থী। সংসদের দুই কক্ষেই ‘ধর্মীয় মাপকাঠি’ সমেত বিলটি গৃহীত হলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও অন্য নেতাদের বিরুদ্ধে বিধিনিষেধ জারির দাবি করেছে কমিটি। মার্কিন কংগ্রেস গঠিত এই কমিটি স্বাধীন, দ্বিস্তরীয় ফেডেরাল সরকারি সংস্থা। তারা দুনিয়াব্যাপী ধর্মীয় স্বাধীনতার সামনে বিপদ খতিয়ে দেখে রিপোর্ট দেয়। কমিটি তার ওয়েবসাইটে জানিয়েছে, তারা ধর্মের ভিত্তিতে নির্যাতন রোধ ও ধর্মীয় বিশ্বাস, মতামত প্রকাশের স্বাধীনতা জোরদার করার লক্ষ্যে প্রেসিডেন্ট, বিদেশ সচিব ও কংগ্রেসকে বৈদেশিক নীতি সংক্রান্ত সুপারিশ দেয়। ২০০৮-এর জুলাইয়ে তত্কালীন গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ট্যুরিস্ট ভিসা প্রত্যাখ্যান করার আগের সিদ্ধান্তে অটল থাকতে মার্কিন বিদেশ দপ্তরকে নির্দেশ দিয়েছিল এই কমিটি। মোদীকে নিউ জার্সিতে একটি সম্মেলনে হাজির থাকার আমন্ত্রণ জানানো হয়েছিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, জোড়া বিল পাস
Kalighat TMC:২০জন NCPI সাংসদকে বরখাস্ত করার দাবিতে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে 'কালীঘাট-তৃণমূল'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget