এক্সপ্লোর

Farmers' Protest: কেন্দ্রীয় সরকার কৃষি আইন প্রত্যাহার না করলে খেলরত্ন ফেরাবেন, হুঁশিয়ারি বিজেন্দ্র সিংহের

11 Opposition parties support 'Bharat Bandh' call by farmers on December 8. | মঙ্গলবারের ভারত বনধকে সমর্থন জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল।

নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারের জারি করা কৃষি আইন প্রত্যাহারের দাবিতে চলতি আন্দোলনে যোগ দিলেন অলিম্পিকে ব্রোঞ্জজয়ী বক্সার বিজেন্দ্র সিংহ। তাঁর হুঁশিয়ারি, ‘সরকার যদি কালো আইন প্রত্যাহার না করে, তাহলে আমি রাজীব গাঁধী খেল রত্ন পুরস্কার ফিরিয়ে দেব। এটা খেলার জন্য দেশের সবচেয়ে বড় সম্মান। আমি পঞ্জাবে প্রশিক্ষণ নিয়েছি। সেই সময় কৃষকদের রুটি খেয়েছি। আজ তাঁরা যখন এই ঠান্ডার মধ্যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, আমি তাঁদের ভাই হিসেবে এসেছি। হরিয়ানার অন্যান্য অ্যাথলিটদেরও এখানে আসার ইচ্ছা ছিল। কিন্তু তাঁরা সরকারি চাকরি করেন। কৃষক আন্দোলনে যোগ দিলে তাঁরা সমস্যায় পড়বেন। তবে তাঁরা জানিয়েছেন, কৃষকদের সঙ্গে আছেন।’ আজ অর্জুন পুরস্কারপ্রাপ্ত রাজবীর কউর, গুরমাইল সিংহ, প্রাক্তন কুস্তিগীর কর্তার সিংহ, প্রাক্তন বক্সার জয়পাল সিংহ ও ধ্যানচাঁদ পুরস্কারপ্রাপ্ত অজিত সিংহ কৃষক আন্দোলনকে সমর্থন করার কথা জানিয়েছেন। কৃষি আইনের প্রতিবাদে মঙ্গলবার ভারত বনধের ডাক দিয়েছে কৃষকদের সংগঠনগুলি। বিভিন্ন রাজনৈতিক দল এই বনধকে সমর্থন করার কথা ঘোষণা করেছে। তাঁদের মধ্যে আছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, কংগ্রেসের একাধিক নেতা, টিআরএস প্রধান কে চন্দ্রশেখর রাও। এছাড়া বনধ সমর্থন করেছে সিপিআই, সিপিএম, আরএসপি। এনসিপি সূত্রে জানা গিয়েছে, বুধবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করবেন দলীয় প্রধান শরদ পওয়ার। শিরোমণি অকালি দলের সাংসদ প্রেম সিংহ চন্দুমজরা জানিয়েছেন, ‘মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেও কৃষক আন্দোলন নিয়ে অকালি দলের অবস্থানকে সমর্থন করেছেন। তাঁরও মতে, কৃষকদের অধিকার ও স্বার্থরক্ষা করতে হবে।’ মঙ্গলবারের ভারত বনধকে সমর্থন জানিয়েছে ‘পিপল’স অ্যালায়েন্স ফর গুপকর ডিক্লারেশন’ সহ ১১টি বিরোধী দল। সিপিআই, সিপিএম, আরএসপি ছাড়াও সিপিআই (এমএল), ডিএমকে, আরজেডি, সমাজবাদী পার্টি, ফরওয়ার্ড ব্লক, কংগ্রেস ভারত বনধ সমর্থন করেছে। কৃষক নেতা বলদেব সিংহ সবাইকে মঙ্গলবারের ভারত বনধে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। তাঁর বক্তব্য, ‘কৃষকদের এই আন্দোলনকে আরও শক্তিশালী করতে হবে।’ তিনি জানিয়েছেন, ভারত বনধের প্রতি সমর্থন জানিয়ে দিল্লি আসছেন গুজরাতের ২৫০ জন কৃষক। ইন্ডিয়ান ট্যুরিস্ট অ্যাসোসিয়েশন (আইটিটিএ) ও দিল্লি গুডস ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনও কৃষকদের পাশে দাঁড়িয়ে মঙ্গলবারের বনধকে সমর্থন করার কথা জানিয়েছে। আইটিটিএ সভাপতি সতীশ শেরাওয়াত জানিয়েছেন, ‘৫১টি ইউনিয়ন কৃষকদের সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছে। কৃষি ও পরিবহণ একই পিতার দুই সন্তানের মতো।’

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget