এক্সপ্লোর

এক দেশ, এক নির্বাচন: লোকসভা ভেঙে দিয়ে চার রাজ্যের বিধানসভার ভোটের সঙ্গে ভোট করান মোদী, চ্যালেঞ্জ কংগ্রেসের

নয়াদিল্লি: সারা দেশে একইসঙ্গে লোকসভা ও বিধানসভা নির্বাচন করানোর ব্যাপারে ভাবনাচিন্তা, জল্পনার মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ২০১৯-এ মেয়াদ শেষের আগে লোকসভা ভেঙে দিয়ে চারটি রাজ্যে এ বছরের শেষে নির্ধারিত বিধানসভা ভোটের সঙ্গেই সাধারণ নির্বাচন করানোর চ্যালেঞ্জ ছুঁড়ে দিল কংগ্রেস। কংগ্রেস সাধারণ সম্পাদক অশোক গেহলত বলেন, সংবিধান বা আইনের আওতায় আসন্ন কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচন স্থগিত রেখে ২০১৯-এর লোকসভা ভোটের সঙ্গে একবারে করা সম্ভব নয়। মিজোরাম, রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশে বিধানসভার মেয়াদ ফুরনোর আগেই ভোট করাতে হবে। একটাই রাস্তা আছে একসঙ্গে নির্বাচন করানোর। প্রধানমন্ত্রী লোকসভা ভেঙে দিয়ে চারটি রাজ্যের বিধানসভা নির্বাচনের সঙ্গে একসঙ্গে ভোট করুন। গতকালই বিজেপি সভাপতি অমিত শাহ ২০১৯ এর লোকসভা নির্বাচনের সঙ্গেই চারটি রাজ্যে আসন্ন নির্ধারিত বিধানসভা সহ ১২টি রাজ্যের বিধানসভা নির্বাচন করানোর দাবি করেন। রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী গেহলত বলেন, দেশে এখনকার সার্বিক ভয়ভীতি, অসহিষ্ণুতা, জোরজবরদস্তির আবহাওয়ার প্রেক্ষিতে আগেভাগে লোকসভা ভেঙে দেওয়া দেশের স্বার্থেই সবচেয়ে ভাল রাস্তা। কংগ্রেস শুধু আগাম লোকসভা ভোটকে স্বাগতই জানাবে না, আমরা বিজেপির মোকাবিলা করে তাকে হারাতেও প্রস্তুত। বিজেপির এক দেশ, এক ভোটে দাবির পিছনে কোনও মহত্ উদ্দেশ্য নেই বলে অভিযোগ করেন গেহলত। বলেন, প্রথম দিন থেকেই ওরা ভুল রাস্তায় হেঁটেছে। ওরা সত্যিই সিরিয়াস হলে সর্বদল বৈঠক ডেকে এ নিয়ে আলোচনা করতে পারত, মেয়াদ শেষের আগেই যেখানে লোকসভা ও বিধানসভা ভেঙে দিতে হবে, সেখানে কী সমাধান হতে পারে, সে ব্যাপারে কথা বলতে পারত। কিন্তু এসব কিছুই করেনি। এক দেশ, এক নির্বাচন স্লোগান সরকারের ব্যর্থতা থেকে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য স্রেফ একটি গিমিক বলে মন্তব্য করেন তিনি। আনার কারণ ওরা আসন্ন বিধানসভা ভোটগুলিতে হারার ভয় করছে। সেক্ষেত্রে ২০১৯ এর সাধারণ নির্বাচনের আগে ওরা শক্তিহীন হয়ে পড়বে।

সেরা শিরোনাম

Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget