এক্সপ্লোর

এসি-তে থাকে, ছেলেমেয়েরা বিদেশে পড়ে, আদিবাসীদের জীবন ছারখার করছে শহুরে মাওবাদীরা, ওদেরই মদত দিচ্ছে কংগ্রেস, ছত্তিশগড়ে ভোটপ্রচারে মোদী

জগদলপুর: ছত্তিশগড়ে ভোটপ্রচারে মাওবাদীদের সঙ্গে জড়িয়ে কংগ্রেসকে তীব্র আক্রমণ নরেন্দ্র মোদীর। যে শহুরে মাওবাদীরা ছত্তিশগড়ের গরিব আদিবাসী যুবকদের জীবন ছারখার করে দিয়েছে, কংগ্রেস তাদেরই মদত দিচ্ছে বলে দাবি প্রধানমন্ত্রীর। মাওবাদ সমস্যা কবলিত রাজ্যে আজ প্রথম ভোটসভা করলেন তিনি। মোদীর অভিযোগ, মাওবাদী হিংসার ধুয়ো তুলে নকশাল কবলিত বস্তার এলাকার উন্নয়নে রাজ্যে ক্ষমতায় থাকাকালে কিছুই করেনি কংগ্রেস। আর তিনি প্রয়াত অটলবিহারী বাজপেয়ীর সমৃদ্ধ, বিকশিত ছত্তিশগড়ের স্বপ্ন বাস্তবায়িত না হওয়া পর্যন্ত বিশ্রাম নেবেন না বলে জানান মোদী। বলেন, শহুরে মাওবাদীরা শহরে এয়ারকন্ডিশনড ঘরে আরামে থাকে, পরিষ্কার, পরিচ্ছন্ন দেখতে, ছেলেমেয়েরা বিদেশে পড়াশোনা করে, নকশাল অধ্যুষিত এলাকার আদিবাসী বাচ্চাদের রিমোট কন্ট্রোলে চালায় ওরাই। কংগ্রেসকে প্রশ্ন করছি, সরকার যখন মাওবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, কেন ওরা ওদের পাশে থাকে, আর বস্তারে এসে নকশালপন্থার বিরুদ্ধে কথা বলে। নকশালদের ‘হীন মানসিকতাধারী দানব’ বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। আগের সরকারগুলি বস্তার এলাকার বিকাশে যথেষ্ট কাজ করেনি বলেও অভিযোগ করেন। কংগ্রেসকে নিশানা করে তিনি জনসভায় উপস্থিত লোকজনের উদ্দেশ্যে প্রশ্ন করেন, এমন লোকজনকে ক্ষমা করবেন? এরা ছত্তিশগড়ে জিতবে না। বস্তারে সব আসনে বিজেপির জয় সুনিশ্চিত করতে আপনাদের আবেদন জানাই। অন্য কারও জয় মানে তা বস্তারের স্বপ্নের কলঙ্ক। কংগ্র্রেস আদিবাসীদের নিয়ে ঠাট্টা-তামাসা করে বলেও অভিযোগ তুলে মোদী বলেন, জানি না, কেন কংগ্রেস এমন করে।একবার উত্তরপূর্ব ভারতে কোনও একটি জনসভায় আদিবাসী প্রথা মেনে ওদের চূড়া মাথায় পরি। কংগ্রেস নেতারা এ নিয়ে উপহাস করেন, যা আদিবাসী সংস্কৃতির অপমান। আর কোনও প্রধানমন্ত্রী তাঁর মতো প্রায়ই বস্তারে আসেননি বলে দাবি করেও মোদী বলেন, আমি খালি হাতে আসিনি। কিছু স্কিম, উন্নয়ন প্রকল্প দিয়েছি আপনাদের। অঞ্চল থেকে গরিবি, বেকারি, ক্ষুধা দূর করতে আমরা কঠিন পরিশ্রম করছি। এখানে সম্পদ আগেও ছিল, কিন্তু কিছুই হয়নি।

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget