এক্সপ্লোর

আরএসএস হাফপ্যান্ট পরে লাঠি উঁচিয়ে ঘৃণা ছড়ায়, আমরা ভালবাসা দিয়ে জয় করব, বলছেন রাহুল

অজমেঢ়: রাজস্থানে কংগ্রেস সেবাদলের এক অনুষ্ঠানে গিয়ে আরএসএস-কে তীব্র আক্রমণ করলেন রাহুল গাঁধী। কংগ্রেস সভাপতির দাবি, ‘আরএসএস ও বিজেপি ঘৃণা ছড়ায়। তারা হাফপ্যান্ট পরে লাঠি উঁচিয়ে ঘোরে আর আমরা ভালবেসে কাজ করি। এটাই পার্থক্য।’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও আক্রমণ করেছেন রাহুল। তিনি বলেছেন, ’১৫-২০ জন বাছাই করা লোককে নিয়ে দেশ চালাচ্ছেন মোদি। তাঁর কাছে ভারত একটি পণ্য। তিনি ১৫-২০ জন বন্ধুর মধ্যে ভারতের লভ্যাংশ ভাগ করে দিতে চান। কিন্তু কংগ্রেসের কাছে ভারত একটি সমুদ্র, যেখানে সবার জন্য জায়গা আছে। মোদি বড় বড় কথা বলেন। তাঁর দাবি, গত ৭০ বছরে দেশে কিছুই হয়নি। তার মানে মহাত্মা গাঁধী, সর্দার পটেল, জওহরলাল নেহরু, বি আর অম্বেডকর, সব মুখ্যমন্ত্রী, দেশের মানুষ, কৃষক, শ্রমিক ও ছোট ব্যবসায়ীরা কিছুই করেননি। এটা দেশের সব নাগরিকের অপমান। ‘আমরা কৃষকদের ঋণমকুব করছি আর মোদি ফাঁকা প্রতিশ্রুতি দিচ্ছেন। তাঁর বন্ধুদের সাড়ে তিন লক্ষ কোটি টাকার ঋণ মকুব করে দেওয়া হয়েছে।’ আরএসএস ও মোদিকে আক্রমণ করে কংগ্রেস সভাপতি আরও বলেছেন, ‘ভয়ের অপর একটি রূপ হল ঘৃণা। ভয় ছাড়া ঘৃণা থাকতে পারে না। আমার সঙ্গে মোদির এটাই পার্থক্য। আমরা ঘৃণা করি না কারণ আমাদের ভয় নেই। কিন্তু বিজেপি-আরএসএস ভয় আড়াল করতে ঘৃণার পরিচয় দেয়। মোদি আমার ও আমার পরিবারের বিষয়ে অন্যায় কথা বলেন। তিনি কংগ্রেসকে শেষ করে দেবেন বলে গোটা দলকে অপমান করেন। কিন্তু কংগ্রেস সভাপতি সংসদে তাঁকে আলিঙ্গন করেন। ভালবাসা দিয়ে ঘৃণাকে পরাজিত করা যায়। আমি যখন তাঁকে আলিঙ্গন করি, তখন তাঁর জন্য কোনও ঘৃণা ছিল না। কিন্তু আমি তাঁর মুখে ঘৃণা দেখেছিলাম। তিনি ভালবাসা নিতে পারেননি। লোকসভা নির্বাচনে আমরা বিজেপি-কে শেষ করব না, মারব না, খুনও করব না। বরং ভালবাসা দিয়ে ওদের হারাব।’ অন্যদিকে, মোদির রাজ্য গুজরাতের ভালসাদে একটি জনসভায় গিয়ে রাফাল যুদ্ধবিমান চুক্তি নিয়ে ফের তাঁকে আক্রমণ করেছেন রাহুল। তাঁর কটাক্ষ, ফ্রান্সের প্রাক্তন প্রেসিডেন্টও চৌকিদারকে চোর বলেছেন।

সেরা শিরোনাম

Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে

ভিডিও

PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও
Falta Jahangir Khan | ৬ বছর পুরনো মামলা, JP Nadda-এর কনভয়ে হামলার ঘটনায় নাম জুড়ল 'পুষ্পা'র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget