বান্ধবীর জন্মদিন পালন করে তাঁকে গুলি করে হত্যা, পরে আত্মঘাতী পুলিশকর্মী

চেন্নাই: বান্ধবীর জন্মদিন পালন করার পর তাঁকে গুলি করে খুন করে আত্মঘাতী হলেন এক পুলিশকর্মী। চমকে দেওয়ার মতো ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর বিল্লুপুরম জেলায়। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম আনিয়ুর গ্রামের বাসিন্দা বছর তেইশের এস সরস্বতী এবং ইরোড জেলার সত্যমঙ্গলম এলাকার ৩০ বছরের কে কার্তিকেয়ণ। চেন্নাইয়ের একটি বেসরকারি মেডিক্যাল কলেজের ছাত্রী। অন্যদিকে, ভেলোরে রাজ্য পুলিশের স্পেশাল ব্যাটালিয়ন ফোর্সে কর্মরত ছিলেন কার্তিকেয়ণ। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, বান্ধবীর জন্মদিন পালন করতে তাঁর বাড়িতে যান কার্তিকেয়ণ। কিন্তু, পরে কোনও একটি কারণে দুজনের মধ্যে তপ্ত বাক্য বিনিময় হয়। রাগের মাথায় নিজের সার্ভিস রিভলবার বের করে সরস্বতীকে পয়েন্ট ব্ল্যাঙ্ক থেকে গুলি করেন কার্তিকেয়ণ। নিহত তরুণীর বাবার দাবি, গুলির আওয়াজ শুনে তিনি তড়িঘড়ি গিয়ে দেখেন, মেয়ের শরীর রক্তে ভেসে যাচ্ছে। এরপর সেখানেই কার্তিকেয়ন নিজের মাথায় গুলি করে আত্মঘাতী হন।
Before You Go
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের





















