এক্সপ্লোর

COVID-19 Vaccine Registration: আজ বিকেল চারটে থেকে কো-উইন অ্যাপে ১৮ উর্ধ্বদের রেজিস্ট্রশন শুরু

আগামী ১ মে থেকে ১৮ বছরের বেশি সবাইয়ের জন্য টিকাকরণ অভিযান শুরু হচ্ছে দেশে। এই টিকাকরণের জন্য কো-উইন অ্যাপে রেজিস্ট্রেশন শুরু হচ্ছে আজ বিকেল চারটে থেকে।

নয়াদিল্লি: দেশজুড়ে তৃতীয় দফার কোভিড টিকাকরণ শুরু হচ্ছে ১ মে। ১৮ বছরের ঊর্ধ্বে কোনও ব্যক্তি নিতে পারবেন এই টিকা। বুধবার আজ বিকেল চারটে থেকে শুরু হচ্ছে নাম নথিভুক্তকরণের কাজ।

দু'ফায় টিকাকরণ হয়েছে আগেই। পয়লা মে থেকে ফের শুরু হচ্ছে 'ভ্যাক্সিনেশন ড্রাইভ'। আজ থেকে টিকা নেওয়ার জন্য নাম নথিভুক্ত করতে পারবেন প্রাপ্তবয়স্করা। অতীতে প্রবীণ নাগরিক ও ৪৫ বছরের ঊর্ধ্বের ব্যক্তিরাই কোভিড টিকা নিতে পারছিলেন। পরে অবশ্য টিকাকরণে যুব প্রজন্মকে অন্তর্ভুক্ত করে কেন্দ্রীয় সরকার। গত ১৯ এপ্রিল টিকাকরণের বিষয়ে নতুন করে নির্দেশিকা জারি হয়।

যেখানে বলা হয়েছে, এবার থেকে ১৮ বছরের ঊর্ধ্বের ব্যক্তিরাও টিকা নেওয়ার যোগ্য। বুধবারই তৃতীয় দফায় টিকাকরণের বিষয়ে টুইট করা হয় আরোগ্য সেতু অ্যাপ-এর তরফে। যেখানে বলা হয়, ১৮বছরের ঊর্ধ্বের ব্যক্তিরা টিকা নিতে চাইলে বিকেল ৪টে থেকে cowin.gov.in-এ গিয়ে রেজিস্ট্রেশন করুন। আরোগ্য সেতু অ্যাপ ও উমঙ্গ অ্যাপেও রেজিস্টার করা যাবে। রাজ্য সরকারি ও বেসরকারি কোভিড সেন্টারের ক্ষমতা অনুসারে আবেদনকারীদের টিকা নিতে ডাকা হবে।

সরকারের তরফে জানানো হয়েছে, এবার সরাসরি টিকাকরণের জায়গায় গিয়ে কোনও লাভ নেই। ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে ব্যক্তিদের নিজেদেরই রেজিস্ট্রেশন বা অ্যাডভান্স অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। বার বার টিকাকরণের জায়গায় গিয়েও কোনও লাভ হবে না। তৃতীয় দফার টিকাকরণের ক্ষেত্রে ভ্যাকিন প্রস্ততকারীদের ৫০ শতাংশ টিকা কেন্দ্রীয় সরকারকে দিতে হবে। বাকি ৫০ শতাংশ তারা রাজ্য সরকার ও খোলা  বাজারে সরবরাহ করতে পারবেন।

তৃতীয় দফার টিকাকরণের কাজ পুরোটাই হবে 'ন্যাশনাল ভ্যাক্সিনেশন প্রোগ্রাম'-এর আওতায়। অবশ্যই cowin প্লাটফর্মের সব প্রোটোকল মেনে করতে হবে এই কাজ। টিকাকরণের কেন্দ্রগুলিতে কাজের সঙ্গে সঙ্গেই ভ্যাক্সিনের স্টক ও দাম লিখে রাখতে হবে। কেন্দ্রীয় সরকারের বিধি মেনেই
করতে হবে টিকাকরণ।তবে এখনও স্বাস্থ্যকর্মী, ফ্রন্ট লাইন ওয়ার্কারস, ৪৫ ঊর্ধ্ব ব্যক্তিদের কেন্দ্রীয় সরকারি টিকাকেন্দ্রে বিনামূল্যে ভ্যাক্সিন দেওয়া হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget